Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

'Glasswing' iPhone: ২০২৭-এ আসছে অ্যাপলের নতুন ধরনের ডিসপ্লে! পাল্টাচ্ছে iOS মডেলের নামও

নতুন ডিজাইনটি আসছে iPhone-এর ২০ বছরের জন্মদিন উপলক্ষে। মনে করা হচ্ছে এটি আইফোনের ইতিহাসে সবচেয়ে বড় পরিবর্তন হতে চলেছে।

'Glasswing' iPhone: ২০২৭-এ আসছে অ্যাপলের নতুন ধরনের ডিসপ্লে! পাল্টাচ্ছে iOS মডেলের নামও

শেষ আপডেট: 9 June 2025 17:30

দ্য ওয়াল ব্যুরো: অ্যাপল ২০২৭ সালে iPhone-এ নিয়ে আসতে চলেছে এক অসাধারণ পরিবর্তন। Bloomberg-এর টেক সাংবাদিক মার্ক গারম্যানের সূত্র অনুযায়ী, সংস্থাটি 'Glasswing' কোডনেমে তৈরি করছে একটি সম্পূর্ণ কাচের আইফোন, যেখানে থাকবে সিমলেস বডি ডিজাইন।

এই নতুন ডিজাইনটি আসছে iPhone-এর ২০ বছরের জন্মদিন উপলক্ষে। মনে করা হচ্ছে এটি আইফোনের ইতিহাসে সবচেয়ে বড় পরিবর্তন হতে চলেছে।

কী থাকবে 'Glasswing' iPhone-এ?
•    পুরো বডিটাই কাচের তৈরি, যাতে দেখা যাবে না কোনও কাট-আউট বা নচ।
•    নতুন প্রযুক্তির মাধ্যমে Face ID ও ক্যামেরা থাকবে স্ক্রিনের নিচে— যার ফলে পুরো স্ক্রিনই হবে ডিসপ্লে।
‘Glasswing’ নামটি এসেছে এক প্রজাতির প্রজাপতির নাম থেকে, যার ডানাগুলো পুরো স্বচ্ছ কাচের মতো দেখায়।

থাকছে 'Liquid Glass': নতুন সফটওয়্যার ইন্টারফেস
অ্যাপল তাদের নতুন UI থিম 'Liquid Glass' আনছে, যার ডেমো প্রথম দেখানো হবে আজ (৯ জুন) WWDC 2025 ইভেন্টে।

Liquid Glass-এর মূল বৈশিষ্ট্য:
•    ট্রান্সপারেন্ট ও রিফ্লেকটিভ এলিমেন্টস।
•    অ্যাপ ইন্টারফেস, টুলবার, কন্ট্রোল—সবকিছুতেই থাকবে গ্লাসের মতো ঝলক ও স্বচ্ছতা।
•    নতুন লুক কেবল iPhone-এ নয়, থাকবে iPadOS 26, tvOS 26, watchOS 26, visionOS 26 ও CarPlay-এও।

আগে বলা হচ্ছিল, এই বছর অ্যাপল আনবে iOS 19, কিন্তু নতুন রিপোর্ট বলছে—এবার থেকে অ্যাপল iOS সংস্করণকে সাল অনুযায়ী নামকরণ করবে। অর্থাৎ ২০২৫-এর জন্য থাকবে iOS 26, iPadOS 26, ইত্যাদি। এই নতুন নামকরণ macOS, tvOS, watchOS ও visionOS-এর ক্ষেত্রেও প্রযোজ্য হবে।


```