নিরাপত্তা ত্রুটিগুলি ব্যবহার করে সাইবার অপরাধীরা ডিভাইসে হাই লেভেলের অ্যাক্সেস পেতে পারে বা ইচ্ছেমতো কোড চালিয়ে পুরো ফোন হ্যাক করতে পারে।

ছবি - সংগৃহীত
শেষ আপডেট: 7 November 2025 15:14
দ্য ওয়াল ব্যুরো: লক্ষ লক্ষ অ্যান্ড্রয়েড (Android) ব্যবহারকারীর জন্য নতুন বিপদ সংকেত! ভারত সরকারের সাইবার নিরাপত্তা সংস্থা CERT-In (Indian Computer Emergency Response Team) জানিয়েছে, গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে (Google Android operating System) একাধিক ভয়াবহ ত্রুটি ধরা পড়েছে। এই ত্রুটিগুলি কাজে লাগিয়ে হ্যাকাররা (hacker) সহজেই আপনার ফোনে ঢুকে পড়তে পারে, এমনকী পুরো সিস্টেমের নিয়ন্ত্রণও নিতে পারে।
অ্যান্ড্রয়েডের কোন ভার্সনগুলি ঝুঁকিতে?
সতর্কবার্তায় জানানো হয়েছে, Android 13, Android 14, Android 15 এবং Android 16 সংস্করণের ফোনগুলিই সবচেয়ে বেশি বিপদের মুখে।
এই সমস্ত ভার্সনে থাকা নিরাপত্তা ত্রুটিগুলি ব্যবহার করে সাইবার অপরাধীরা ডিভাইসে হাই লেভেলের অ্যাক্সেস (elevated privileges) পেতে পারে বা ইচ্ছেমতো কোড চালিয়ে পুরো ফোন হ্যাক করতে পারে।
কীভাবে ঘটছে হামলা?
CERT-In জানিয়েছে, গুগলের সিস্টেমের পাশাপাশি একাধিক চিপ নির্মাতা সংস্থা - Qualcomm, MediaTek, NVIDIA এবং UNISOC-এর সিস্টেমেও দুর্বলতা ধরা পড়েছে। এই সংস্থাগুলির সফটওয়্যার কম্পোনেন্টের ত্রুটির কারণে হ্যাকাররা ফোনের সিস্টেমে ঢুকে পড়তে পারছে এবং ব্যবহারকারীর ডেটা চুরি করতে সক্ষম হচ্ছে।
এই আক্রমণের ফলে কী কী সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবহারকারীরা?
সমাধান কী?
গুগল ইতিমধ্যেই এই ত্রুটি দূর করতে নতুন সিকিউরিটি প্যাচ (security patch) প্রকাশ করেছে।
ব্যবহারকারীদের পরামর্শ দেওয়া হয়েছে,
সাইবার বিশেষজ্ঞদের পরামর্শ
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, “এই ধরনের 'ভালনারেবিলিটি' অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গভীর উদ্বেগের। নিয়মিত আপডেটই এখানে একমাত্র সুরক্ষার রাস্তা হতে পারে।”
এর আগেও চলতি বছরের ফেব্রুয়ারি নাগাদ গুগল ক্রোমের পুরনো ভার্সন নিয়ে সতর্ক করেছিলেন কেন্দ্রীয় সংস্থা। সরকারের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম(CERT-In) জানায়, গুগল ক্রোমের পুরনো ব্রাউজারে উচ্চ মাত্রার ত্রুটি পাওয়া গেছে। নিরাপত্তায় বিস্তর ফাঁক। ব্যবহারকারীদের ব্রাউজারে সার্চ কতটা সুরক্ষিত সে নিয়ে প্রশ্ন ওঠে।
কেন্দ্রীয় সংস্থার বিশেষজ্ঞরা জানান, V8-এ টাইপ কনফিউশনের কারণে নিরাপত্তায় গলদ হচ্ছে। ব্রাউজারের সুরক্ষা ঝুঁকিপূর্ণ। ফলে নিরাপত্তার ফাঁক গলে হ্যাকাররা গ্রাহকের ব্যক্তিগতদ তথ্য হাতিয়ে নিতে পারে বলে সন্দেহ বিশেষজ্ঞদের। ত্রুটিগুলো এতটাই সাঙ্ঘাতিক যে হ্যাকাররা চাইলে ম্যালওয়্যার ইনজেক্ট করে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিতে পারে। আপনার ব্যক্তিগত অ্যাকাউন্টেও উঁকিঝুঁকি দিতে পারে। গুগল ক্রোম যদি ডিফল্ট ব্রাউজার হয়, তাহলে কারও কম্পিউটারেও টার্গেট করতে পারে সাইবার অপরাধীরা।