Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

৮০ হাজারের এআই স্মার্টফোন মাত্র ৩০ হাজারে, অফার কিন্তু আর বেশিদিন নেই!

পুজোর আগেই বিভিন্ন ই-কমার্স সাইটে সেল শুরু হয়ে গিয়েছে। তাতে গ্যাজেট থেকে শুরু করে অনেক জিনিসের উপরই ছাড় দেওয়া হচ্ছে।

৮০ হাজারের এআই স্মার্টফোন মাত্র ৩০ হাজারে, অফার কিন্তু আর বেশিদিন নেই!

ফাইল চিত্র

শেষ আপডেট: 3 October 2024 17:55

দ্য ওয়াল ব্যুরো: পুজোর আগেই বিভিন্ন ই-কমার্স সাইটে সেল শুরু হয়ে গিয়েছে। তাতে গ্যাজেট থেকে শুরু করে অনেক জিনিসের উপরই ছাড় দেওয়া হচ্ছে। স্মার্টফোনও রয়েছে সেই তালিকায়। তাই নতুন ফোন কেনার প্ল্যান করে থাকলে, এই ফোনগুলি ৩০ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে। সব ক'টাই প্রিমিয়াম ডিজাইনের ফোন। 

১. ওয়ানপ্লাস নর্ড ৪ ৫জি

এই তালিকার প্রথম ফোনটি ওয়ানপ্লাস-এর। এই ওয়ানপ্লাস স্মার্টফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৩ প্রসেসর, ৬.৭৪ ইঞ্চি ১২০এইচজেড রিফ্রেশ রেট ডিসপ্লে এবং ৫০এমপি প্রাইমারি ক্যামেরা। এর আসল দাম ৩৪,৯৯৯ টাকা, কিন্তু এটি অ্যামাজনে সেলে ২৯,৯৯৮ টাকায় পাওয়া যাচ্ছে। 

২. রিয়েলমি জিটি ৬টি ৫জি 

এই রিয়েলমি স্মার্টফোনটিতে স্ন্যাপড্রাগন ৭+ জেন ৩ প্রসেসর, ৬.৭৮ ইঞ্চি ১২০এইচজেড রিফ্রেশ রেট ডিসপ্লে এবং ৫০ এমপি প্রাইমারি ক্যামেরা রয়েছে। এর আসল দাম ৩২,৯৯৯ টাকা। তবে ফোনটি অ্যামাজন সেলে ২৯,৯৯৮ টাকায় পাওয়া যাচ্ছে। এই ফোনটিতে ব্যাঙ্ক ডিসকাউন্টও রয়েছে। তাতে দাম আরও কিছুটা কমে যাবে। 

৩. স্যামসাং গ্যালাক্সি এস২৩ এফই ৫জি

এই স্যামসাং স্মার্টফোনটিতে ৬.৪ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ৫০এমি ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের দাম ৭৯,৯৯৯ টাকা, তবে এটি কিনতে খরচ করতে হবে মাত্র ২৯,৯৯৯ টাকা। ফ্লিপকার্টে এই ফোনটির উপর অনেক টাকা ছাড় দেওয়া হচ্ছে। 

৪. নাথিং ফোন ২এ 

নাথিং-এর এই স্মার্টফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ প্রো প্রসেসর, ৬.৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে এবং ৫০ এমপি ক্যামেরা রয়েছে। এর আসল দাম ২৯,৯৯৯ টাকা। তবে ফোনটি ২০,৯৯৯ টাকায় ফ্লিপকার্ট সেলে পাওয়া যাচ্ছে। 


```