Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

World Cup 2026: ফাইনালে মুখোমুখি হলেও বন্ধুত্ব অটুট! নেইমারের সঙ্গে ‘চুক্তি’ ফাঁস ইয়ামালের

নেইমারের বিশ্বকাপ খেলা এখনও নিশ্চিত নয়। গত ডিসেম্বর হাঁটুর অস্ত্রোপচার হয়েছে। ২০২৩ সালের অক্টোবরের পর থেকে ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলেননি তিনি।

World Cup 2026: ফাইনালে মুখোমুখি হলেও বন্ধুত্ব অটুট! নেইমারের সঙ্গে ‘চুক্তি’ ফাঁস ইয়ামালের

ইয়ামাল ও নেইমার

রূপক মিশ্র

শেষ আপডেট: 3 February 2026 18:02

দ্য ওয়াল ব্যুরো: মাঠে প্রতিদ্বন্দ্বিতা, মাঠের বাইরে বন্ধুত্ব—এই দুইয়ের তালমিল রাখা সহজ নয়। বিশেষ করে যখন কথা হচ্ছে বিশ্বকাপের মতো মঞ্চের। তবু স্পেনের বিস্ময়প্রতিভা লামিন ইয়ামাল (Lamine Yamal) আর ব্রাজিল তারকা নেইমার জুনিয়র (Neymar Jr.) ঠিক করে ফেলেছেন—যদি কখনও বিশ্বকাপের ফাইনালে স্পেন ও ব্রাজিল মুখোমুখি হয়, বন্ধুত্বে এতটুকু ফাটল ধরবে না!

মাঠে জয়, উদযাপনে নেইমার-ছোঁয়া

লা লিগে এলচের বিরুদ্ধে ৩–১ জয়ের ম্যাচের পরেও ইয়ামালকে ঘিরে আলোচনা থামেনি। চ্যাম্পিয়ন্স লিগে কোপেনহেগেনের বিরুদ্ধে ৪–১ কামব্যাকে তাঁর গোলের পর উদযাপনে নজর কাড়েন এই কিশোর তারকা। হাত বুকের সামনে ক্রস করে নেইমারের বিখ্যাত সেলিব্রেশন নকল করেছিলেন ইয়ামাল। পরে ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগের রাতে ক্যাম্প ন্যুতে নেইমারের মতো সেলিব্রেশন করার ইচ্ছে হয়েছিল!’ বার্সেলোনার (FC Barcelona) তরুণ প্রতিভা শ্রদ্ধা জানানোর জবাবও পেয়েছেন—সেটাও খোদ নেইমারের কাছ থেকে।

বিশ্বকাপ ফাইনালে দেখা হলে?

সবচেয়ে চমকপ্রদ তথ্যটা সামনে এসেছে ম্যাচের পর। ইয়ামাল জানান, ২০২৬ বিশ্বকাপ (FIFA World Cup 2026) নিয়ে তাঁর আর নেইমারের মধ্যে একটা ‘চুক্তি’ হয়েছে। সোজাসাপ্টা শর্ত—যদি বিশ্বকাপের চূড়ান্ত যুদ্ধে স্পেন (Spain) আর ব্রাজিল (Brazil) মুখোমুখি হয়, ম্যাচ শেষে দু’জনে একসঙ্গে ছুটিতে যাবেন! ইয়ামালের কথায়, ‘স্পেন আর ব্রাজিল যদি ফাইনালে ওঠে, তখন যা-ই হোক, আমাদের বন্ধুত্ব সবার আগে!’ উল্লেখ্য, গ্রুপ পর্বের হিসেব অনুযায়ী দু’দল ফাইনালের আগে মুখোমুখি নাও হতে পারে।

নেইমারের বিশ্বকাপ খেলা কি অনিশ্চিত?

গল্পের আরেকটা দিক: নেইমারের বিশ্বকাপ খেলা এখনও নিশ্চিত নয়। গত ডিসেম্বর হাঁটুর অস্ত্রোপচার হয়েছে। ২০২৩ সালের অক্টোবরের পর থেকে ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলেননি তিনি। বয়সও বাড়ছে—বিশ্বকাপের সময় ৩৪ ছোঁবেন। এই পরিস্থিতিতে ব্রাজিল কোচ কার্লো অ্যান্সেলোত্তি (Carlo Ancelotti) তাঁকে দলে রাখবেন কি না, তা নিয়ে ঘোর সংশয়। সান্তোসের (Santos FC) জার্সিতে পুরোপুরি ফিট হয়ে ফেরাটাই আপাতত প্রথম লক্ষ্য নেইমারের।


```