Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মিলিয়ন ডলারের ব্যাটমোবাইল থেকে ব্যাটকপ্টার—‘সুপারহিরো জীবনে’র বৃত্ত পূরণ করলেন নেইমার

প্রায় ১৩ লক্ষ পাউন্ড খরচ করে তৈরি এই ব্যাটমোবাইল বানাতে সময় লেগেছে প্রায় তিন বছর। কাজ করেছেন ৫০ জনের একটি বিশেষ দল। 

মিলিয়ন ডলারের ব্যাটমোবাইল থেকে ব্যাটকপ্টার—‘সুপারহিরো জীবনে’র বৃত্ত পূরণ করলেন নেইমার

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

রূপক মিশ্র

শেষ আপডেট: 7 January 2026 16:58

দ্য ওয়াল ব্যুরো: দশকর্ম থেকে দিবানিদ্রা, ঝোলভাত থেকে মাংসরুটি‘পাগলী’র সঙ্গে কীভাবে জীবন কাটাতে চান তার একটা লম্বা ফিরিস্তি পেশ করেছিলেন জয় গোস্বামী। কবিতায় যে বিষয়টা অনুচ্চারিত থেকে গিয়েছিল, সেটা সম্ভবত ‘সুপারহিরো জীবন'! ‘পাগলী তোমার সঙ্গে সুপারহিরো জীবন কাটাব’—বলতে ভুলে যান জয়৷ কিন্তু ভোলেননি নেইমার (Neymar)৷ নিজের লাউফস্টাইল কালেকশনে কয়েক মিলিয়ন ডলারের ব্যাটমোবাইল, ব্যাটকপ্টার আমদানি করে ছেলেবেলার অধরা স্বপ্ন পূরণ করলেন ব্রাজিলীয় ফুটবল তারকা।

ব্যাটমোবাইল: শৈশবের স্বপ্ন

নেইমার (Neymar) কখনওই সাধারণ বিলাসে থেমে থাকার বান্দা নন। কিন্তু এবার তিনি ছুঁলেন কল্পনার একেবারে ‘সুপারহিরো স্তর’। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি প্রকাশ্যে আনেন একটি কাস্টম-তৈরি ব্যাটমোবাইল (Batmobile)—যা আদতে কোনও রোড কার নয়, বরং একেবারে কালেক্টর’স আইটেম।

খবর মোতাবেক, প্রায় ১৩ লক্ষ পাউন্ড খরচ করে তৈরি এই ব্যাটমোবাইল বানাতে সময় লেগেছে প্রায় তিন বছর। কাজ করেছেন ৫০ জনের একটি বিশেষ দল। গাড়িটি দেখতে যতটা সিনেমাটিক, ব্যবহারিক দিক থেকে ততটাই সীমাবদ্ধরাস্তায় চালানোর অনুমতি নেই। তবু নেইমারের কাছে তা জরুরি। কারণ তাঁর কথায়, ‘স্বপ্ন সত্যি হতে পারে!’

ব্যাটকপ্টার, জেট আর গ্যারেজের রাজকীয় সাম্রাজ্য

ব্যাটমোবাইলটি রাখা হয়েছে নেইমারের ব্যক্তিগত গ্যারেজেযেখানে আগেই জায়গা করে নিয়েছে তাঁর বিখ্যাত ‘ব্যাটকপ্টার’। এই হেলিকপ্টারের বাজারদর আনুমানিক ১৪ মিলিয়ন ডলার। পাশেই দাঁড়িয়ে কালো প্রাইভেট জেটডাসল্ট ফ্যালকন ৯০০এলএক্স (Dassault Falcon 900LX)—দাম প্রায় ৫০ মিলিয়ন ডলার। সব মিলিয়ে শুধু এই ‘ব্যাটম্যান থিমসংগ্রহের মূল্যই প্রায় ৬৫ মিলিয়ন ডলার। শখের গাড়ি থেকে কাস্টম চপারনেইমারের গ্যারেজ যেন ব্যক্তিগত মিউজিয়াম। উল্লেখযোগ্য, এই ব্যাটমোবাইল সাও পাওলোর ড্রিম কার মিউজিয়াম (Dream Car Museum) থেকে বিশেষ ব্যবস্থায় তাঁর বাড়িতে আনা হয়েছে।

মাঠের জীবন কঠিন, ধূসর

শখের দুনিয়ায় যতই উড়ান দিন, মাঠের দুনিয়া নেইমারকে এখনও চ্যালেঞ্জ জানাচ্ছে। সদ্য নিজের ছেলেবেলার ক্লাব স্যান্টোসের (Santos FC) সঙ্গে চুক্তি বাড়িয়েছেন ২০২৬ সাল পর্যন্ত। ২০২৫ সালের জানুয়ারিতে ফিরে এসে স্যান্টোসকে ব্রাজিলের শীর্ষ লিগে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেনশেষ পর্বে করেছেন পাঁচটি গোল।

তবে চোট এখনও পিছু ছাড়েনি। গত মাসেই হাঁটুর আর্থ্রোস্কোপিক সার্জারি হয়েছে। ২০২৩ সালের পর থেকে জাতীয় দলে জায়গা অনুপস্থিত। তবু বিশ্বকাপের স্বপ্ন ছাড়তে নারাজ নেইমার। ব্যাটম্যানের মতো বারবার পড়ে গিয়ে ফের উঠে দাঁড়ানোর বিশ্বাসেই হয়তো এখনও খেলা চালিয়ে যাচ্ছেন। মাঠে যিনি ফুটবল তারকা। মাঠের বাইরে সেই তিনিই সুপারহিরো।


```