Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

Neymar: হাঁটুতে অস্ত্রোপচার সফল, তবু বিশ্বকাপে কি আদৌ খেলতে দেখা যাবে নেইমারকে?

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা (৭৯ গোল, ১২৮ ম্যাচ) তারকার সঙ্গে সান্তোসের চুক্তি এ বছরই শেষ হচ্ছে। নয়া চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে, এমনই খবর।

Neymar: হাঁটুতে অস্ত্রোপচার সফল, তবু বিশ্বকাপে কি আদৌ খেলতে দেখা যাবে নেইমারকে?

নেইমার

রূপক মিশ্র

শেষ আপডেট: 24 December 2025 15:24

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ চোট-যন্ত্রণার পর অবশেষে স্বস্তি! সোমবার সফলভাবে হাঁটুর অস্ত্রোপচার ব্রাজিলের ফুটবল তারকা নেইমারের (Neymar)। ক্লাব ও জাতীয় শিবিরদুই জায়গাতেই দীর্ঘদিন ধরে যে চোট ভোগাচ্ছিল, তা সারাতেই সার্জারির সিদ্ধান্ত নেন। যা ভালোয় ভালোয় মিটে যাওয়ায় ২০২৬ ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2026) খেলার আশা নতুন করে জোরালো হল ঠিকই, তবে বিশেষজ্ঞদের মতে, সামনে এখনও বড়সড় প্রশ্নচিহ্ন ঝুলছে!

কীসের চোট, কীভাবে অস্ত্রোপচার?

ব্রাজিলের ক্লাব সান্তোসের (Santos) তরফে খবর, নেইমারের বাঁ-হাঁটুতে আর্থ্রোস্কোপিক সার্জারি হয়েছে। মিডিয়াল মেনিস্কাসে চোটের চিকিৎসার জন্যই এই অস্ত্রোপচার। দায়িত্বে ছিলেন ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার (Rodrigo Lasmar)—যিনি এর আগেও নেইমারের পায়ের চোট ও ২০২৩ সালের এসিএল (ACL) ইনজুরির অস্ত্রোপচার করেন।

ক্লাব বিবৃতিতে বলা হয়েছে, ‘অস্ত্রোপচার সম্পূর্ণ সফল। নেইমার ভাল আছেন!’ যদিও ঠিক কতদিন মাঠের বাইরে থাকতে হবে, তা স্পষ্ট করেনি সান্তোস।

কবে ফিরতে পারেন নেইমার?

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো এসপোর্তে (Globo Esporte) সূত্রে খবর, প্রায় এক মাস মাঠের বাইরে থাকতে হতে পারে নেইমারকে। সেই হিসেবে সব ঠিকঠাক চললে ২০২৬ সালের মার্চের ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে ব্রাজিল দলে ফেরার লক্ষ্য রাখতে পারেন। ব্রাজিলীয় তারকা শেষবার জাতীয় দলের জার্সি গায়ে খেলেছিলেন ১৭ অক্টোবর ২০২৩-এউরুগুয়ের বিরুদ্ধে বিশ্বকাপ যোগ্যতা অর্জনকারী ম্যাচে। তারপর থেকেই চোট-সমস্যা ফুটবল কেরিয়ারে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

বিশ্বকাপের দরজা কতটা খোলা?

২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ মরক্কোর (Morocco) বিরুদ্ধে, ১৬ জুননিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে (East Rutherford, New Jersey)। সেই ম্যাচে নেইমারকে দেখার স্বপ্ন এখনও বাঁচিয়ে রেখেছেন সমর্থকেরা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত পুরোপুরি নির্ভর করবে জাতীয় দলের কোচ কার্লো অ্যান্সেলোত্তির (Carlo Ancelotti) উপর। যিনি ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেনএকশো ভাগ ফিট না হলে কাউকেই টিমে নেওয়া হবে না। তা ছাড়া বয়সও নেইমারের বিরুদ্ধে। ৩৩ বছরে দাঁড়িয়ে, দীর্ঘ চোট-ইতিহাস কাটিয়ে বিশ্বকাপের মতো টুর্নামেন্টে খেলার জন্য তাঁকে নিখুঁত ফিটনেস যে কোনও মূল্যে প্রমাণ করতেই হবে।

ক্লাব, চুক্তি ও ভবিষ্যৎ

জানুয়ারিতে সৌদি ক্লাব আল-হিলাল (Al-Hilal) ছেড়ে নিজের ছেলেবেলার ক্লাব সান্তোসে ফিরেছিলেন নেইমার। চোট নিয়ে খেলেও মরশুমের শেষদিকে টানা পারফরম্যান্সে সান্তোসকে অবনমন থেকে বাঁচাতে বড় ভূমিকা নেনশেষ চার ম্যাচে পাঁচ গোল তাঁরই অবদান। ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা (৭৯ গোল, ১২৮ ম্যাচ) তারকার সঙ্গে সান্তোসের চুক্তি এ বছরই শেষ হচ্ছে। নয়া চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে, এমনই খবর।


```