Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইতালি বিশ্বকাপে খেলবে কি না, জানা যাবে আজ! প্রতিপক্ষ বসনিয়ার বিরুদ্ধে রেকর্ড কতটা উজ্জ্বল?

বিশেষজ্ঞদের মতে, ইতালির ফুটবলের কাঠামোতেই ধরেছে ফাটল। ২০০৬-এ বিশ্বকাপ জয়ের পর যুব উন্নয়ন থমকে, ক্লাব ফুটবলেও প্রভাব কমেছে। ২০১০-এর কোনও ইতালীয় ক্লাব পর চ্যাম্পিয়ন্স লিগ জেতেনি। অর্থাৎ, সংকট দীর্ঘমেয়াদি।

ইতালি বিশ্বকাপে খেলবে কি না, জানা যাবে আজ! প্রতিপক্ষ বসনিয়ার বিরুদ্ধে রেকর্ড কতটা উজ্জ্বল?

বসনিয়া বনাম ইতালি

রূপক মিশ্র

শেষ আপডেট: 31 March 2026 15:04

দ্য ওয়াল ব্যুরো: চারবারের বিশ্বচ্যাম্পিয়ন (FIFA World Cup) ইতালি (Italy)। নামটাই সাক্ষাৎ ইতিহাস! কিন্তু সেই গরিমা আপাতত প্রশ্নের মুখে। টানা দু’বার ফুটবলের সর্বোচ্চ মঞ্চে খেলতে পারেনি আজুরিরা। এবারও একই বিপদ, শিরে সংক্রান্তি! সংশয়ের মীমাংসা হবে আজ, বসনিয়া ও হারজেগোভিনার (Bosnia and Herzegovina) বিরুদ্ধে প্লে-অফ ফাইনালে। জিতলে হাতে জুটবে বিশ্বকাপের টিকিট, হারলে বিদায়। দ্বৈরথ এতটাই সোজাসাপ্টা, এতটাই নির্মম!

শেষ সুযোগ, আর কোনও পথ নেই

ইউরোপীয় প্লে-অফের এই ম্যাচ ইতালির কাছে ‘ডু অর ডাই’। নর্দার্ন আয়ারল্যান্ডকে (Northern Ireland) হারিয়ে ফাইনালে উঠেছে জেনারো গাত্তুসোর (Gennaro Gattuso) দল। কিন্তু সেই জয় খুব একটা স্বস্তি দিচ্ছে না। কারণ সাম্প্রতিক ইতিহাস বলছে, ২০১৮ ও ২০২২দু’বারই বিশ্বকাপ মিস করেছে ইতালি। তার আগে ২০১০ ও ২০১৪-তেও গ্রুপ স্টেজে বিদায়। অর্থাৎ, পতনটা হঠাৎ নয়, ঘুণ ধরেছে অনেক দিন ধরে।

হেড-টু-হেডে এগিয়ে ইতালি

পরিসংখ্যান অবশ্য আজুরিদের পক্ষে। বসনিয়ার বিরুদ্ধে ৬ ম্যাচে ৪ জয়, ১ হার, ১ ড্র। কাগজে-কলমে দোনারুমা, লোকাতেল্লিরা এগিয়ে। কিন্তু সাম্প্রতিক ফর্ম আর স্নায়ুচাপএই দুই ফ্যাক্টর হিসেব পাল্টে যেতে পারে। বসনিয়া সহজ প্রতিপক্ষ নয়। ওয়েলসের (Wales) বিরুদ্ধে পেনাল্টি শুটআউট জিতে এসেছে। দলে রয়েছেন পোড়খাওয়া স্ট্রাইকার এডিন জেকো (Edin Dzeko)। বড় ম্যাচে অভিজ্ঞতা কাজে লাগাতে ওস্তাদ।

আত্মবিশ্বাস বনাম চাপ

মিডফিল্ডার সান্দ্রো তোনালি (Sandro Tonali) জানিয়েছেন, গাত্তুসোর অধীনে গোটা টিম ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে। কিন্তু একইসঙ্গে স্বীকার করেছেনএবার লড়াই কঠিন, ভুল করার জায়গা নেই। আর এই মানসিক চাপ সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ সাম্প্রতিক সময়ে ইতালি বারবার বড় মঞ্চে হোঁচট খেয়েছে। জিয়ানলুইজি বুফোঁর (Gianluigi Buffon) মতো কিংবদন্তিও ইঙ্গিত দিয়েছেন, আবারও বিশ্বকাপ মিস করলে ঘরোয়া ফুটবলে আমূল পরিবর্তন আসতে পারে।

সমস্যা গভীরে

বিশেষজ্ঞদের মতে, ইতালির ফুটবলের কাঠামোতেই ধরেছে ফাটল। ২০০৬-এ বিশ্বকাপ জয়ের পর যুব উন্নয়ন (youth development) থমকে, ক্লাব ফুটবলেও প্রভাব কমেছে। ২০১০-এর কোনও ইতালীয় ক্লাব পর চ্যাম্পিয়ন্স লিগ (UEFA Champions League) জেতেনি। অর্থাৎ, সংকট দীর্ঘমেয়াদি। তাই লড়াই শুধু একটা টিকিটের জন্য নয়… আজ ইতালির ফুটবলের ভবিষ্যৎ নির্ধারণের যুদ্ধ!

বসনিয়া হারজেগোভিনা বনাম ইতালি

খেলা শুরু: রাত ১২টা ১৫ মিনিটে

টিভিতে সম্প্রচার: সোনি স্পোর্টস

লাইভ স্ট্রিমিং: সোনি লিভ অ্যাপ 


```