Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

কাল রাতে জিতে প্লে-অফ ফাইনালের টিকিট পাকা করল ইতালি, পোল্যান্ড, তুরস্ক! এবার সামনে কী?

ইউরোপের বাইরে দুটো সিট বাকি। যেখানে বলিভিয়া ইরাকের মুখোমুখি হবে। জিতলে গ্রুপ আই-তে ফ্রান্স, সেনেগাল ও নরওয়ের সঙ্গে। 

কাল রাতে জিতে প্লে-অফ ফাইনালের টিকিট পাকা করল ইতালি, পোল্যান্ড, তুরস্ক! এবার সামনে কী?

বিশ্বকাপ ট্রফি

রূপক মিশ্র

শেষ আপডেট: 27 March 2026 16:38

দ্য ওয়াল ব্যুরো: সিট সাকুল্যে খান ছয়। বেশ কয়েকটি দলের জন্য আসন্ন ফিফা বিশ্বকাপের (FIFA World Cup 2026) দরজা এখনও খোলা। ইউরোপ থেকে ষোলোটি দল প্লে-অফে ওঠে। লড়াই চলে চারটি গ্রুপে ভাগ হয়ে। কাল সেমিফাইনাল জিতে অনেক দেশ ফাইনালে। আর সেখানে শেষ হাসি হাসলে বিশ্বকাপের টিকিট পাকা। সবচেয়ে বেশি নজর ইতালির দিকে। তবে রবার্ট লেওয়ানডস্কির পোল্যান্ড, আর্দা গুলেরের তুরস্কও সমানভাবে আলোচনায়।

ইতালি-পোল্যান্ড-তুরস্ক: জার্নি কতটা কঠিন?

ইতালি (Italy): চার বারের বিশ্বচ্যাম্পিয়ন। কিন্তু টানা দুটো বিশ্বকাপ মিস করেছে। এবার তৃতীয়বার হাতছাড়া হলে ইতিহাসের কলঙ্ক! নর্দার্ন আয়ারল্যান্ডকে (Northern Ireland) হারিয়ে প্লে-অফ ফাইনালে উঠেছে। পরের ধাপে বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ফাইনাল। জিতলে গ্রুপ বি-তে কানাডা, কাতার ও সুইজারল্যান্ডের সঙ্গে জায়গা জুটবে।

পোল্যান্ড (Poland): রবার্ট লেওয়ানডস্কির (Robert Lewandowski) বাহিনী গ্রুপে নেদারল্যান্ডসের ঠিক পিছনে দ্বিতীয় হয়ে প্লে-অফে ওঠে। আলবেনিয়াকে হারিয়ে আপাতত ফাইনালে। প্রতিপক্ষ সহজ ছিল না—কোয়ালিফায়ারে চারটি ক্লিনশিট রেখেছিল আলবেনিয়া, হেরেছিল শুধু ইংল্যান্ডের কাছে। ২০২৩ সালে তারা পোল্যান্ডকে ২-০ স্কোরলাইনে পরাস্ত করে। এবার পোলিশরা শোধ নিয়েছে। ফাইনালে সুইডেনকে হারাতে পারলে বিশ্বকাপের গ্রুপ এফ-এ নেদারল্যান্ডস, জাপান ও তিউনিশিয়ার সঙ্গে লড়তে হবে।

তুরস্ক (Turkey): আর্দা গুলের (Arda Guler), কেনান ইলদিজ (Kenan Yildiz) ও হাকান চালহানওলুর (Hakan Calhanoglu) তুরস্ক রোমানিয়াকে হারিয়ে অন্তিম পর্বে। ২০০২-এর পর বিশ্বকাপে নেই তুরস্ক। সেবার তৃতীয় হয়েছিল। এবার কি দীর্ঘ অপেক্ষার অবসান? কসোভোর বিরুদ্ধে ফাইনাল জিতলে গ্রুপ ডি-তে আমেরিকা, প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই জমে উঠবে।

চতুর্থ গ্রুপে ডেনমার্ক

চতুর্থ গ্রুপে ডেনমার্ক (Denmark) নর্থ ম্যাসেডোনিয়াকে হারিয়ে ফাইনালে। রাসমুস হইল্যান্ড (Rasmus Hojlund), ক্রিস্টিয়ান নোগার্ডদের (Christian Norgaard) দল ফেভারিট। ফাইনালে চেক রিপাবলিকের বিপক্ষে লড়াই। জিতলে গ্রুপ এ-তে মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে।

আন্তঃমহাদেশীয় প্লে-অফেও উত্তেজনা

ইউরোপের বাইরে দুটো সিট বাকি। যেখানে বলিভিয়া ইরাকের মুখোমুখি হবে। জিতলে গ্রুপ আই-তে ফ্রান্স, সেনেগাল ও নরওয়ের সঙ্গে। অন্যদিকে নিউ ক্যালেডোনিয়াকে হারিয়ে জামাইকা খেলবে ডিআর কঙ্গোর বিরুদ্ধে। জিতলে গ্রুপ কে-তে পর্তুগাল, উজবেকিস্তান ও কলম্বিয়ার পাশে জায়গা জুটতে চলেছে।


```