২০২৬ বিশ্বকাপে মোট ৪৮টি দল খেলবে। গ্রুপ থেকে প্রথম দুই দল এবং আটটি সেরা তৃতীয় দল যাবে ‘রাউন্ড অফ ৩২’-এ।
.jpeg.webp)
ব্রাজিল
শেষ আপডেট: 8 December 2025 11:51
দ্য ওয়াল ব্যুরো: পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil) ২০২৬ ফিফা বিশ্বকাপে গ্রুপ সি–র শীর্ষ দল। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা জুড়ে আয়োজিত এই আসরে ভিনিসিয়াসদের গ্রুপ–পর্বের তিনটি ম্যাচ নির্ধারিত হয়েছে নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া ও মায়ামিতে।
প্রথম ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো (Morocco)। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হাইতি (Haiti)। আর শেষ গ্রুপ ম্যাচে স্কটল্যান্ড (Scotland)। ভারতীয় সময় (IST) সহ সূচি একনজরে—
গ্রুপ সি–তে ব্রাজিলের প্রতিপক্ষ
মরক্কো (Morocco)
স্কটল্যান্ড (Scotland)
হাইতি (Haiti)
ব্রাজিলের গ্রুপ–পর্বের ম্যাচসূচি
নিউ ইয়র্ক–নিউ জার্সি
ব্রাজিল বনাম মরক্কো
সময়: ১৪ জুন, ভোর ৩টা ৩০ মিনিট
ফিলাডেলফিয়া
ব্রাজিল বনাম হাইতি
সময়: ২০ জুন, সকাল ৬টা ৩০ মিনিট
মায়ামি
স্কটল্যান্ড বনাম ব্রাজিল
সময়: ২৫ জুন, ভোর ৩টা ৩০ মিনিট
ব্রাজিলের বিশ্বকাপ প্রেক্ষাপট
২০০২ সালের পর ব্রাজিল আর বিশ্বকাপ জিততে পারেনি। আগের টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে পেনাল্টিতে বিদায় নিতে হয়েছিল। নতুন কোচ কার্লো অ্যান্সেলোত্তির (Carlo Ancelotti) কোচিংয়ে কোয়ালিফায়ার পার করলেও দক্ষিণ আমেরিকার তালিকায় ব্রাজিল শেষ করেছে পঞ্চম স্থানে—যা তাদের মান অনুযায়ী বেশ হতাশার!
২০২৬ বিশ্বকাপে মোট ৪৮টি দল খেলবে। গ্রুপ থেকে প্রথম দুই দল এবং আটটি সেরা তৃতীয় দল যাবে ‘রাউন্ড অফ ৩২’-এ। নকআউট পর্ব এক–লেগের; ৯০ মিনিটে নিষ্পত্তি না হলে অতিরিক্ত ৩০ মিনিট, তারপর পেনাল্টি। বর্ধিত ফরম্যাটে ব্রাজিলের পথ আরও দীর্ঘ। তবে বিশ্বকাপের মঞ্চে ব্রাজিল কখনওই আন্ডারডগ নয়—এবার তো নয়-ই! আপাতত স্পষ্ট সূচি হাতে। এখন পরীক্ষা, মাঠে ভিনিসিয়ুস জুনিয়ররা কতটা সাম্বার ছন্দ মেতে উঠতে পারেন।