Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

World Cup 2026: ড্রয়ের পালা চুকেছে, কারা রয়েছে বিশ্বকাপের ‘গ্রুপ অফ ডেথে’?

আসলে নতুন ফরম্যাটে ভুলের সুযোগ কম। প্রতিটি ম্যাচের গুরুত্ব বেড়েছে। ফলে ভারসাম্যপূর্ণ গ্রুপে চাপে পড়ার সম্ভাবনা বেশি। 

World Cup 2026: ড্রয়ের পালা চুকেছে, কারা রয়েছে বিশ্বকাপের ‘গ্রুপ অফ ডেথে’?

বিশ্বকাপ ট্রফি

রূপক মিশ্র

শেষ আপডেট: 7 December 2025 14:13

দ্য ওয়াল ব্যুরো: ৪৮ দলের নতুন ফরম্যাটে ফিফা বিশ্বকাপ ২০২৬ (FIFA World Cup 2026) আরও বর্ণোজ্জ্বল, আরও বিস্তৃত। তা সত্ত্বেও ড্রয়ের পর প্রথম দিন থেকেই আলোচনা ঘুরপাক খাচ্ছে এক জায়গায়—কোনটা এবারের ‘গ্রুপ অফ ডেথ’? আন্তর্জাতিক বিশ্লেষকরা প্রায় একযোগে ইশারা করছেন দু’টি গ্রুপের দিকে—গ্রুপ আই (Group I) এবং গ্রুপ এল (Group L)। যেখানে রয়েছে অভিজ্ঞতা, আগ্রাসন, গতি, ট্যাকটিক্যাল বৈচিত্র এবং সবচেয়ে বড় কথা, এমন চার দল, যারা কাউকে সহজে ছেড়ে কথা বলবে না!

গ্রুপ আই:

এই গ্রুপে রয়েছে ফ্রান্স (France)। সাম্প্রতিক সময়ের সবচেয়ে ধারাবাহিক দল, হাতে বিশ্বমানের স্কোয়াড। সঙ্গে সেনেগাল (Senegal)। শক্তিশালী, অ্যাথলেটিক, আফ্রিকান ফুটবলের সবচেয়ে সংগঠিত দলগুলোর একটি। নরওয়েতে (Norway) আর্লিং হাল্যান্ড ও মার্টিন ওডেগার্ড—দু’জনেই একা হাতে ম্যাচ ঘোরানোর ক্ষমতা রাখেন। চতুর্থ দলটি আসবে প্লেঅফের মাধ্যমে। যারাই উঠুক, তাদের ডিফেন্সিভ সংগঠন ও হাই–ইনটেনসিটির কারণে গ্রুপটা আরও অদ্ভুত কঠিন ও জটিল হয়ে উঠেছে।

বিশেষজ্ঞদের মতে, ফ্রান্সের মতো দল খাতায়-কলমে শক্তিশালী হলেও হেলায় পরের পর্বে যাবে—এমন ভাবাটা ভুল। বরং, প্রতিটি ম্যাচে পয়েন্ট ভাগাভাগির সম্ভাবনা প্রবল।

গ্রুপ এল:

এই গ্রুপে রয়েছে ইংল্যান্ড (England)—সাম্প্রতিক সময়ের অন্যতম সুষম স্কোয়াড। সঙ্গে ক্রোয়েশিয়া (Croatia)—বিশ্বকাপে অভিজ্ঞতা, শৃঙ্খলা ও ট্যাকটিক্সে শক্তিধর। আর চ্যালেঞ্জ জানাবে ঘানা (Ghana)—গতিশীল, শক্তিশালী। তাদের বিরুদ্ধে খেলা সবসময়ই কঠিন। চতুর্থ দল—পানামা (Panama)। রক্ষণে বিখ্যাত, গোল হজম করে কম। তাই গ্রুপে ডামাডোল তৈরির প্রভূত সম্ভাবনা!

আসলে এই চার দল, তিনটি সম্ভাব্য নক–আউট টিম এবং এক শক্ত রক্ষণের আন্ডারডগের ট্যাকটিক্যাল বৈপরীত্যই গ্রুপটিকে সত্যিকারের ‘গ্রুপ অফ ডেথ’ করে তুলেছে।

কেন এই দু’টো গ্রুপ বিশেষভাবে কঠিন?

আসলে নতুন ফরম্যাটে ভুলের সুযোগ কম। প্রতিটি ম্যাচের গুরুত্ব বেড়েছে। ফলে ভারসাম্যপূর্ণ গ্রুপে চাপে পড়ার সম্ভাবনা বেশি। একদিকে গ্রুপ আই–তে রয়েছে শক্তিশালী আক্রমণ, উচ্চতর শারীরিক লড়াই ও দ্রুততা—যে কারণে প্রতিটি ম্যাচ ৯০ মিনিটের মাইনফিল্ড। অন্যদিকে গ্রুপ লে-এ বড় টুর্নামেন্ট অভিজ্ঞতা, ইউরোপ–আফ্রিকার শক্তি এবং পানামার রক্ষণ—যা লড়াইকে আরও হাড্ডাহাড্ডি করে তুলবে।

বিশেষজ্ঞদের বড় অংশ অবশ্য মরক্কো (Morocco), স্কটল্যান্ড (Scotland) ও হাইতি (Haiti) নিয়ে ব্রাজিলের গ্রুপকেও কঠিন বলছেন। ২০২২–এ সেমিফাইনাল খেলা মরক্কো তাই আরও একবার বড় দলকে হারানোর অ্যালার্ম বাজাচ্ছে। তবে সারকথা: প্রাথমিক ঝড় তুলেছে গ্রুপ I ও L–ই। এই দু’টি গ্রুপ থেকেই আসতে পারে প্রথম বড় আপসেট, উত্তেজনাই বলছে—এটাই সত্যিকারের গ্রুপ অফ ডেথ।


```