Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

World Cup 2026: আসছে শুক্রবার বিশ্বকাপ ড্র, হাজির থাকবেন ট্রাম্প

 ৪৮টি দল, ১২টি গ্রুপ—গ্রুপ ড্র-ই বলে দেবে—কোন দল কোন শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হবে, কোন গ্রুপ ‘গ্রুপ অফ ডেথ’ হয়ে উঠতে পারে, নকআউটে কোন দলের পথ তুলনামূলক সহজ কিংবা শক্তিশালী দলগুলো শুরুতেই একে অপরকে এড়িয়ে যেতে পারবে কিনা। 

World Cup 2026: আসছে শুক্রবার বিশ্বকাপ ড্র, হাজির থাকবেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প

রূপক মিশ্র

শেষ আপডেট: 2 December 2025 10:42

দ্য ওয়াল ব্যুরো: ফিফা বিশ্বকাপের (FIFA World Cup 2026) ফাইনাল ড্র আয়োজিত হবে এই শুক্রবার, ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে। যেখানে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন‘শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বকাপ ফাইনাল ড্র-এ থাকতে চলেছেন।’

আগামী বছরের টুর্নামেন্টের অন্যতম আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র (USA)। পাশাপাশি রয়েছে কানাডা (Canada) ও মেক্সিকো-ও (Mexico)। দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প বিশ্বকাপকে নিজের প্রশাসনের অন্যতম মুখ্য ইভেন্ট হিসেবেই তুলে ধরেছেন। ২০২৬-এ মার্কিন স্বাধীনতার ২৫০ বছর পূর্তিসেই উদযাপনের কেন্দ্রেও রয়েছে এই বিপুল আয়োজন।

ফুটবলের আসরে যথারীতি রাজনীতির ছায়া পড়ছে। বিভিন্ন ইস্যুতে ট্রাম্পের কড়া নীতির জেরে ঘনিয়েছে বেশ কিছু বিতর্ক। বেআইনি অভিবাসন, ডেমোক্র্যাট-শাসিত একাধিক শহর নিয়ে প্রেসিডেন্টের মন্তব্যএসব নিয়েই দেশজুড়ে উত্তেজনা। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্রের কিছু আয়োজক শহরে নিরাপত্তা ও প্রশাসনিক বিষয় নিয়ে তাঁর আপত্তি রয়েছে, প্রয়োজনে ম্যাচ অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্তও নেওয়া হতে পারে। ফলে ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি ঘিরে চাপ বাড়ছে আয়োজকদের উপর।

মার্কিন যুক্তরাষ্ট্রের সময় (ET) অনুযায়ী ড্র শুরু দুপুর ১২টায়। ভারতীয় সময়ে (IST) তা রাত ১০টা ৩০ মিনিটে (10:30 PM IST)। অর্থাৎ, দেশের ফুটবলপ্রেমীদের জন্য প্রাইম-টাইমের রাতের অনুষ্ঠান!

ফিফা জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপের ড্র টিভিতে সম্প্রচারিত হবে না। তবে অনলাইনে (FIFA+ স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও FIFA YouTube channel-এ লাইভ স্ট্রিম হিসেবে) সম্পূর্ণ বিনামূল্যে দেখা যাবে। যাঁরা মোবাইল, ল্যাপটপ বা স্মার্ট টিভিতে দেখেন, তাঁদের জন্য এই দুই অপশনই যথেষ্ট। ফিফা প্লাস অ্যাপে স্ট্রিমিং একেবারে ফ্রি, আলাদা সাবস্ক্রিপশন লাগবে না।

এবারের বিশ্বকাপের ফরম্যাট বদলে যাচ্ছে। ৪৮টি দল, ১২টি গ্রুপগ্রুপ ড্র-ই (Group Stage Draw) বলে দেবেকোন দল কোন শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হবে, কোন গ্রুপ ‘গ্রুপ অফ ডেথ’ হয়ে উঠতে পারে, নকআউটে কোন দলের পথ তুলনামূলক সহজ কিংবা শক্তিশালী দলগুলো শুরুতেই একে অপরকে এড়িয়ে যেতে পারবে কিনা। এ ছাড়া ব্রডকাস্ট, টিকিটিং, ভেন্যু ম্যানেজমেন্ট, ফ্যান ট্রাভেলসব পরিকল্পনার জন্য বাছাইয়ের খুঁটিনাটি জানা জরুরি। 


```