Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ

World Cup 2026: ইরান খেলবে আমেরিকার মাটিতেই! ট্রাম্পের সবুজ সংকেতের কথা জানালেন ইনফান্তিনো

কয়েক সপ্তাহ আগেও পরিস্থিতি অনিশ্চিত ছিল। ইরানের ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজ ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে প্রশ্ন তুলেছিলেন, যে দেশ ইরানের বিরুদ্ধে সংঘর্ষে জড়িত, সেখানে গিয়ে খেলা কি আদৌ বুদ্ধিমানের কাজ? 

World Cup 2026: ইরান খেলবে আমেরিকার মাটিতেই! ট্রাম্পের সবুজ সংকেতের কথা জানালেন ইনফান্তিনো

ইনফান্তিনো ও ট্রাম্প

রূপক মিশ্র

শেষ আপডেট: 11 March 2026 14:20

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে। ইরান ও আমেরিকার সম্পর্ক তলানিতে। এই আবহে ফুটবল মহলের সবচেয়ে বড় প্রশ্ন ছিল—আমেরিকার মাটিতে আয়োজিত বিশ্বকাপে (FIFA World Cup 2026) কি আদৌ খেলতে পারবে ইরান? এবার সেই প্রশ্নের জবাব দিলেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো (Gianni Infantino)। জানালেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) আশ্বাস দিয়েছেন, ইরান দলের বিশ্বকাপে খেলতে আমেরিকায় আসায় কোনও বাধা নেই।

ইনফান্তিনোর ঘোষণা

ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ফিফা প্রেসিডেন্ট বলেন, ‘ইরানের বর্তমান পরিস্থিতি এবং বিশ্বকাপে তাদের অংশগ্রহণ নিয়ে আমরা কথা বলেছি। প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, ইরান দলকে টুর্নামেন্টে স্বাগত জানানো হবে!’ এরপর যোগ করেন, ‘এই মুহূর্তে বিশ্বকাপের মতো একটা ইভেন্টই মানুষকে কাছে আনতে পারে।’

আগামী জুন থেকে জুলাই পর্যন্ত আমেরিকা, কানাডা ও মেক্সিকোয় যৌথভাবে আয়োজিত হবে ফুটবল বিশ্বকাপ। ইরানের গ্রুপ পর্বের সব ম্যাচ মার্কিন মুলুকে। ১৫ জুন নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ। তারপর ২১ জুন বেলজিয়াম ও ২৬ জুন সিয়াটলে প্রতিপক্ষ মিশর।

শেষ পর্যন্ত খেলবে তো ইরান?

কয়েক সপ্তাহ আগেও পরিস্থিতি অনিশ্চিত ছিল। ইরানের ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজ ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে প্রশ্ন তুলেছিলেন, যে দেশ ইরানের বিরুদ্ধে সংঘর্ষে জড়িত, সেখানে গিয়ে খেলা কি আদৌ বুদ্ধিমানের কাজ? ট্রাম্প প্রশাসনের ট্র্যাভেল ব্যান আগে থেকেই ইরানি নাগরিকদের আমেরিকায় প্রবেশে বাধা দিচ্ছিল। সেই অনিশ্চয়তার মেঘ এবার কাটল ইনফান্তিনোর ঘোষণায়। ফিফা-র তরফে প্রত্যাশা, নির্ধারিত সূচি মেনে বিশ্বকাপে অংশ নেবে ইরান।

মহিলা দলের সাত সদস্য অস্ট্রেলিয়ায় আশ্রয় নিলেন

এতকিছুর মধ্যে ভূরাজনৈতিক উত্তেজনার ছায়া পড়েছে মহিলা ফুটবলেও। এএফসি উইমেন্স এশিয়ান কাপে খেলতে অস্ট্রেলিয়া গিয়েছিল ইরানের মেয়েরা। সেখানে সাতজন খেলোয়াড় মানবিক ভিসার আবেদন করে আশ্রয় পেয়েছেন। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের দাবি, দলের সঙ্গে থাকা আরও দুজনকে প্রতিশ্রুতিমাফিক আস্তানা দেওয়া হয়েছে।

দলের হোটেলের বাইরে বিক্ষোভ, বিমানবন্দরে আবেগঘন দৃশ্য—সবকিছুর মধ্যে শেষ পর্যন্ত দলটি সিডনি ছেড়ে ইরানে ফিরে যায়। ইরানের সরকার অবশ্য দাবি করেছে, ফেরত আসা খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত। দেশের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ জানিয়েছেন, দলকে স্বাগত জানানো হবে। পাশাপাশি বাইরের হস্তক্ষেপের সমালোচনাও করেছেন তিনি।


```