Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আইএসএল জট কি এবার কাটবে? কী জানাল দেশের শীর্ষ আদালত?

একসঙ্গে বসে আইএসএল নিয়ে জটিলতা কাটাতে হবে এআইএফএফ ও এফএসডিএলকে। আগামী শুনানির তারিখ ২৮ আগস্ট।

আইএসএল জট কি এবার কাটবে? কী জানাল দেশের শীর্ষ আদালত?

আইএসএল

সৌম্য বাগচী

শেষ আপডেট: 22 August 2025 18:12

দ্য ওয়াল ব্যুরো: আইএসএল (ISL) নিয়ে জট কাটার সম্ভাবনা কিছুটা হলেও উজ্জ্বল হল। আইএসএলের ১১টি ক্লাব দাবি তুলেছিল, ইন্ডিয়ান সুপার লিগের জটিলতা কাটাতে ফেডারেশনের উচিত সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হওয়া। এরপর গত ১৮ তারিখ দেশের শীর্ষ আদালত জানিয়েছিল ২২ অগস্ট এই বিষয়ে শুনানি হবে। 

সেই মতো শুক্রবার শুনানিতে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি জয়মাল্য বাগচী ও শ্রী নরসিংহ। তাঁরা এদিন রায় দিয়েছেন, একসঙ্গে বসে আইএসএল নিয়ে জটিলতা কাটাতে হবে এআইএফএফ ও এফএসডিএলকে (AIFF, FSDL)। আগামী শুনানির তারিখ ২৮ আগস্ট। ওই দিনের মধ্যে পর্যন্ত সমাধান খুঁজে বের করার জন্য সময় দিয়েছেন দুই বিচারপতি।   

ভারতীয় ফুটবলের সব থেকে বড় প্রতিযোগিতার ইভেন্ট সংস্থা এফএসডিএল এর আগে জানিয়েছিল, তাদের পক্ষে আর আইএসএল আয়োজন করা সম্ভব নয়। এই বিষয়ে অভিযোগের আঙুল উঠেছিল প্রধানত সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) সভাপতি কল্যাণ চৌবের বিরুদ্ধে। বাইচুং ভুটিয়ার মতো প্রাক্তন ফুটবলার বলেছিলেন, ফেডারেশনের কর্তারা নিজেদের গদি বাঁচাতে ব্যস্ত, দেশের ফুটবলের উন্নতি নিয়ে তাঁরা উদাসীন।

সুপ্রিম কোর্টের এদিনের নির্দেশের পর আশা করা হচ্ছে, এফএসডিএলের সঙ্গে এআইএফএফের চুক্তি মাস্টার্স রাইটস এগ্রিমেন্ট অর্থাৎ এমআরএ নবীকরণ নিয়ে আলোচনা খুব দ্রুতই হতে চলেছে আর আলোচনায় দুই পক্ষ বসলেই হয়তো কেটে যাবে আইএসএল নিয়ে অচলাবস্থা।


```