Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

‘নৈতিকতার দাম’ ১৪ কোটি! এমবাপের পিএসজি-চুক্তিতে কেন লেখা ছিল বিপুল অঙ্কের ‘এথিক্স বোনাস’?

ইংল্যান্ডের ফুটবলে কোনও খেলোয়াড় শৃঙ্খলাভঙ্গ করলে ক্লাব সরাসরি বেতন কেটে নিতে পারে। কিন্তু ফ্রান্সের শ্রম আইনে তার অনুমতি নেই। সেখানে কর্মীর মূল বেতন থেকে এক পয়সা কাটা আইনত নিষিদ্ধ। 

‘নৈতিকতার দাম’ ১৪ কোটি! এমবাপের পিএসজি-চুক্তিতে কেন লেখা ছিল বিপুল অঙ্কের ‘এথিক্স বোনাস’?

কিলিয়ান এমবাপে

রূপক মিশ্র

শেষ আপডেট: 24 December 2025 15:59

দ্য ওয়াল ব্যুরো: ইউরোপের ফুটবলে বেতন-বোনাসের অঙ্ক শুনলে অনেক সময়ই চমকে উঠতে হয়। সাম্প্রতিক সময়ে যে বিষয়টি সবচেয়ে বেশি কৌতূহল তৈরি করেছে, তা কিলিয়ান এমবাপের (Kylian Mbappé) চুক্তিতে থাকা তথাকথিত ‘এথিক্স বোনাস’। সাদা বাংলায় বললে: নৈতিকতা ভাতা। প্রাক্তন ক্লাব প্যারিস সাঁ জার্মাঁ-র (Paris Saint-Germain) বিরুদ্ধে আইনি লড়াই জিতে এমবাপে যে বকেয়া অর্থ আদায় করছেন, তার মধ্যে প্রায় ১.৫ মিলিয়ন ইউরো, ভারতীয় মুদ্রায় আনুমানিক ১৩–১৪ কোটি টাকা, এথিক্স বোনাস। সেই সুবাদে প্রশ্ন উঠছে—ফুটবলে আবার নৈতিকতার মূল্য কী? আদৌ কষা যায় নাকি?

এথিক্স বোনাসের তত্ত্বতালাশ

ইংল্যান্ডের ফুটবলে কোনও খেলোয়াড় শৃঙ্খলাভঙ্গ করলে ক্লাব সরাসরি বেতন কেটে নিতে পারে। কিন্তু ফ্রান্সের শ্রম আইনে তার অনুমতি নেই। সেখানে কর্মীর মূল বেতন থেকে এক পয়সা কাটা আইনত নিষিদ্ধ। এই সমস্যার সমাধান হিসেবেই ফরাসি ক্লাবগুলো চুক্তিতে একটি আলাদা অংশ সরিয়ে রাখে—এথিক্স বোনাস।

সহজ ভাষায় বললে, খেলোয়াড়ের মোট বেতন দু’ভাগে ভাগ করা হয়—একটা বেসিক স্যালারি, আরেকটা এথিক্স বোনাস। দুটো মিলিয়েই আসল বেতন। কোনও খেলোয়াড় যদি আচরণবিধি ভাঙেন, ক্লাব তখন বেসিক বেতন ছুঁতে পারে না। কিন্তু চাইলে এথিক্স বোনাস আটকে রাখতে পারে। অর্থাৎ, একে নামে ‘বোনাস’ বলা হলেও, আদতে শৃঙ্খলায় বেঁধে রাখার হাতিয়ার।

এমবাপে ও নেইমারের চুক্তিতে অঙ্কটা কত?

এমবাপের ক্ষেত্রে এথিক্স বোনাসের ছিল মাসে প্রায় ৫ লক্ষ ইউরো, ভারতীয় মুদ্রায় আনুমানিক ৪.৫ কোটি টাকা। কয়েক মাসের বকেয়া মিলিয়ে প্রায় ১৩–১৪ কোটি টাকা ফেরতের নির্দেশ দিয়েছে আদালত। বিষয়টি এর আগেও আলোচনায় এসেছিল নেইমারের (Neymar) চুক্তি নিয়ে। তাঁর ক্ষেত্রে মাসিক এথিক্স বোনাস ছিল প্রায় ৫.৪ লক্ষ ইউরো, অর্থাৎ প্রায় ৫ কোটি টাকা। কানাঘুষো শোনা যায়, হাততালি দেওয়া বা সমর্থকদের অভিবাদন জানানোয় নাকি মিলত এই বিপুল অঙ্কের টাকা। যদিও বাস্তবের ছবি ততটা নাটকীয় নয়।

এখানে নৈতিকতার মানে কী?

এথিক্স বোনাস মানে শুধু হাসিমুখে হাত নাড়ানো নয়। এর আওতায় পড়ে—

ক। সময়মতো অনুশীলনে হাজির হওয়া

খ। ক্লাব বা স্পনসরদের ভাবমূর্তি ক্ষুণ্ণ না করা

গ। রেফারি বা সতীর্থদের প্রতি দায়িত্বশীল আচরণ

ঘ। বেআইনি বাজি ধরা বা বিতর্কিত মন্তব্য থেকে দূরে থাকা

এক কথায়, এ এক ধরনের ‘নৈতিক চুক্তি’। ফুটবল অর্থনীতির বিশ্লেষকদের মতে, আধুনিক ফুটবলে ক্লাব শুধু খেলোয়াড় নয়, একটি ব্র্যান্ডে বিনিয়োগ করে। যাকে সুরক্ষিত রাখতেই এহেন ধারা।

আগে কী হয়েছে?

পিএসজি-তে অতীত উদাহরণ রয়েছে। একসময় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ঘটনায় মার্কো ভেরাত্তি-র এথিক্স বোনাস কাটা হয়েছিল। অনুশীলন ক্যাম্পে না যাওয়ায় একই পরিণতি হাতেম বেন আরফা-র। এমনকি অনুমতি ছাড়া সৌদি সফরে গিয়ে শাস্তি পান খোদ লিওনেল মেসি (Lionel Messi)! সেখানেও হাতিয়ার এথিক্স বোনাস।

বড় ছবিটা কী?

আজকের ফুটবলে চুক্তি আর কাগজের পাতায় লেখা কিছু সংখ্যা নয়। আদতে বহুপাক্ষিক বিনিয়োগ—ক্লাব, এজেন্ট, স্পনসর, ইমেজ রাইটস কোম্পানি—সবাই জড়িত। তাই বেতনের পাশাপাশি লয়্যালটি বোনাস, ইমেজ রাইটস, পারফরম্যান্স ইনসেনটিভ মিলিয়ে একজন তারকা ফুটবলারের আয় মূল বেতনের সঙ্গে আরও ৩০–৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

এথিক্স বোনাস সেই জটিল ব্যবস্থারই অংশ। এমবাপের মামলাটা তাই শুধু টাকা পাওয়ার লড়াই নয়। এই দড়ি টানাটানি দেখিয়ে দিল, আধুনিক ফুটবলে ‘ভাল আচরণ’-ও এখন চুক্তির ভাষায় লেখা থাকে—আর তার দাম, নেহাত মন্দ নয়।


```