Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউ

ছুঁলেন রোনাল্ডোর মাইলস্টোন! বিরল নজির গড়ে স্বপ্নের নায়কের আইকনিক সেলিব্রেশন এমবাপের

ক্রিসমাসের শুভেচ্ছা, নতুন বছরের বার্তা—সবকিছুর মাঝেই পরিষ্কার ইঙ্গিত: রিয়াল মাদ্রিদে এমবাপে-অধ্যায় এখন স্রেফ শুরু। রোনাল্ডোর ছায়া ছুঁয়ে, সেখান থেকেই নিজের আলো খুঁজে নিচ্ছেন ফরাসি সুপারস্টার।

ছুঁলেন রোনাল্ডোর মাইলস্টোন! বিরল নজির গড়ে স্বপ্নের নায়কের আইকনিক সেলিব্রেশন এমবাপের

কিলিয়ান এমবাপে

রূপক মিশ্র

শেষ আপডেট: 21 December 2025 11:34

দ্য ওয়াল ব্যুরো: এটাকে আর ‘মানিয়ে নেওয়ার মরশুম’ বলা চলে না। রিয়াল মাদ্রিদে (Real Madrid) কিলিয়ান এমবাপের (Kylian Mbappé) জমানা ধীরে ধীরে ইতিহাসের পাতায় নাম লিখতে শুরু করেছে। শনিবার রাতে সান্তিয়াগো বের্নাবেউতে (Santiago Bernabéu) সেভিয়ার বিরুদ্ধে গোল করে ফরাসি স্ট্রাইকার ছুঁয়ে ফেললেন ক্লাবের এক আইকনিক রেকর্ডএক ক্যালেন্ডার বছরে ৫৯ গোল! যে সংখ্যাটা এতদিন একান্তই ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) জিম্মায়।

জন্মদিনে রেকর্ড, বের্নাবেউতে ‘সিউ’ উচ্ছ্বাস

লা লিগায় (LaLiga) ২০ জয়ের ম্যাচে শেষ দিকে পেনাল্টি থেকে গোল করেন এমবাপে (Cristiano Ronaldo Kylian Mbappe)। দিনটা আরও বিশেষ, কারণ গতকাল ছিল তাঁর ২৭তম জন্মদিন। গোলের পরেই বের্নাবেউ দেখল পরিচিত দৃশ্যরোনাল্ডোর (Cristiano Ronaldo Kylian Mbappe) বিখ্যাত ‘সিউ’ সেলিব্রেশন। ম্যাচের পর এমবাপে নিজেই জানালেন, এই উদ্‌যাপন নিছক কাকতালীয় নয়, বরং, স্বপ্নের নায়কের প্রতি একরাশ শ্রদ্ধার প্রকাশ।

ফরাসি তারকার কথায়, ‘প্রথম মরশুমেই ক্রিশ্চিয়ানোর (Cristiano Ronaldo Kylian Mbappe) সংখ্যায় পৌঁছনো অবিশ্বাস্য। রোনাল্ডো আমার আইডল, রিয়াল মাদ্রিদের ইতিহাসে সেরা ফুটবলার। সবসময় আমার পাশে থেকেছে। মাদ্রিদ নিয়ে বলেছে, কীভাবে এখানে মানিয়ে নিতে হয়, সেটাও বুঝিয়েছে।এরপর ছোট্ট সংযোজন, এই গোল আর সেলিব্রেশন ছিল রোনাল্ডোর জন্যই‘ওঁকে একটা ছোট্ট স্যালুট জানাতে চেয়েছিলাম।

চাপের ম্যাচে দায়িত্ব নেওয়া

ময়দানের লড়াই অবশ্য এমবাপের জন্য সহজ ছিল না। সেভিয়া শুরুতে চাপ বাড়ায়, একাধিকবার কোনওক্রমে রক্ষা পেয়েছে রিয়াল। জুড বেলিংহ্যামের (Jude Bellingham) হেডে এগিয়ে যাওয়ার পরেও ম্যাচ পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল না। প্রতিপক্ষ দশ জনে নেমে যাওয়ার পর সুযোগ আসে, তার মধ্যে এমবাপে কয়েকটি সুযোগ নষ্টও করেন। শেষ পর্যন্ত পেনাল্টি থেকেই আসে সেই বহু প্রতীক্ষিত গোলযেটা শুধু ম্যাচ নয়, ক্যালেন্ডারইতিহাসও বদলে দিল।

চলতি মরশুমে রিয়ালের নেতৃত্বে রয়েছেন জাভি আলোনসো (Xabi Alonso)। তাঁর অধীনে এমবাপের (Cristiano Ronaldo Kylian Mbappe) এই গোল কেবল ব্যক্তিগত কীর্তি নয়, বরং ম্যাচ ফিনিশ করার মানসিকতার প্রতিফলন। বড় তারকারা যেটা করেন… খারাপ দিনেও দায়িত্ব নেন।

রিয়ালের নতুন মুখ, রোনাল্ডোর ছায়া পেরোনোর শুরু?

সংখ্যাটা শুধু নজরকাড়া নয়, তাৎপর্যপূর্ণও। ২০২৫ সালে রিয়াল মাদ্রিদের মোট গোলের বড় অংশই এসেছে এমবাপের পা থেকে। প্যারিস সাঁ জার্মাঁ (Paris Saint-Germain) থেকে ২০২৪ সালের গ্রীষ্মে আসার পর শুরুটা মসৃণ ছিল না। নতুন লিগ, অগাধ চাপ, বিপুল প্রত্যাশাসব মিলিয়ে কয়েক মাস সময় লেগেছে ছন্দে ফিরতে। কিন্তু বছরের শুরু থেকেই এমবাপে পরিচিত ফর্মে। রোনাল্ডোর সঙ্গে তুলনা রিয়ালে নতুন কিছু নয়। কিন্তু তরুণ স্ট্রাইকার সেই তুলনার ভার সামলাচ্ছেন অন্যভাবেখোলা গলায় স্বীকার করছেন তাঁর প্রেরণার উৎসকে। ‘এখন আমার পালা মাদ্রিদকে জেতাতে সাহায্য করার!’ বলছেন তিনি। রেকর্ড ছোঁয়া তাই শেষ নয়, বরং নতুন অধ্যায়ের শুরু।

ক্রিসমাসের শুভেচ্ছা, নতুন বছরের বার্তাসবকিছুর মাঝেই পরিষ্কার ইঙ্গিত: রিয়াল মাদ্রিদে এমবাপে-অধ্যায় এখন স্রেফ শুরু। রোনাল্ডোর ছায়া ছুঁয়ে, সেখান থেকেই নিজের আলো খুঁজে নিচ্ছেন ফরাসি সুপারস্টার।


```