Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘লিস্টে আমি কই, অ্যান্সেলোত্তি?’ দলে না থাকার খবর ‘মজাদার’ ডকুমেন্টারিতে ধরে রাখলেন নেইমার

১৮ মে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করবেন অ্যান্সেলোত্তি। সেই তালিকায় নেইমারের নাম থাকবে কিনা—সেটাই এখন ব্রাজিলের ফুটবল মহলের সবচেয়ে বড় প্রশ্ন।

‘লিস্টে আমি কই, অ্যান্সেলোত্তি?’ দলে না থাকার খবর ‘মজাদার’ ডকুমেন্টারিতে ধরে রাখলেন নেইমার

কার্লো অ্যান্সেলোত্তি

রূপক মিশ্র

শেষ আপডেট: 19 March 2026 13:48

দ্য ওয়াল ব্যুরো: প্রথমে সম্ভাব্য তালিকায় নাম ছিল। তারপর চূড়ান্ত দল ঘোষণায় বাদ। ব্রাজিলের কোচ কার্লো অ্যান্সেলোত্তি (Carlo Ancelotti) ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচের স্কোয়াডে নেইমারকে রাখলেন না। কিন্তু ভেঙে পড়া নয়… বদলে ব্রাত্য রয়ে যাওয়ার সেই বিশেষ মুহূর্তটা নিজেই ধরে রাখলেন নেইমার (Neymar Jr)। সেটাও কিনা ইউটিউবে ২০ মিনিটের ডকুমেন্টারিতে। কোচ সংবাদ সম্মেলন শেষ হতেই ক্যামেরার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, ‘লিস্টে আমি কোথায়, অ্যান্সেলোত্তি?’ প্রত্যাশিতভাবেই নেইমারের এহেন অদ্ভুত প্রতিক্রিয়া চাপা নেই, সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল!

‘শেষ বিশ্বকাপ!’ নিজেই বললেন নেইমার

ব্রাজিলীয় তারকার রসিকতার আড়ালে ধরা ছিল ভরপুর আবেগও। ইউটিউবে (Neymar YouTube) সরাসরি বললেন, ‘এটা আমার শেষ বিশ্বকাপ (FIFA World Cup 2026)। জাতীয় দলে আরও কতদিন খেলব জানি না, কিন্তু সময় শেষ হয়ে আসছে। আমি সবসময় বন্ধু ও পরিবারকে বলতাম—যতটা পারো উপভোগ করো। কারণ সবকিছু একদিন শেষ হয়ে যাবে!’

আপাতত দলে নেই। তবু লড়াই থামাচ্ছেন না নেইমার। তাঁর কথায়, ‘আমি জাতীয় দলকে সবসময় সমর্থন করব। কাজ চালিয়ে যাব, প্রস্তুত থাকব। সুযোগ এলে লুফে নেব!’

মাঠে প্রমাণ করতে মরিয়া

নেইমার জানেন, শুধু নাম দিয়ে এবার হবে না। বললেন, ‘আমি জানি আমার মধ্যে কী আছে, মাঠে কতটা প্রভাব ফেলতে পারি। স্যান্টোস হোক বা জাতীয় দল—প্রতিটা ম্যাচে ভালো খেলতে চাই!’ চলতি সপ্তাহে কর্নথিয়ান্সের বিরুদ্ধে পুরো ৯০ মিনিট ময়দানে ছিলেন—আপাতত এটুকুই আঘাত-বিধ্বস্ত নেইমারকে ভরসা জোগাবে।

উল্লেখ্য, ব্রাজিল (Brazil National Football Team) ২৬ মার্চ বোস্টনে ফ্রান্স ও ৩১ মার্চ অরল্যান্ডোয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলবে। ১৮ মে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করবেন অ্যান্সেলোত্তি। সেই তালিকায় নেইমারের নাম থাকবে কিনা—সেটাই এখন ব্রাজিলের ফুটবল মহলের সবচেয়ে বড় প্রশ্ন।


```