Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

গোল করলেন, অ্যাসিস্ট জোগালেন! ইন্টার মায়ামির জয়ে স্বমহিমায় ‘ভিন্টেজ মেসি’

এখন ইন্টার মায়ামির সামনে বাকি সাত ম্যাচ। মাসচেরানোর লক্ষ্য স্পষ্ট—সবকটা লড়াই জিতে শীর্ষে শেষ করা। অন্যদিকে, মেসির পারফরম্যান্স দেখে সমর্থকদের চোখে আবারও ভেসে উঠছে সেই পুরনো দৃশ্য।

গোল করলেন, অ্যাসিস্ট জোগালেন! ইন্টার মায়ামির জয়ে স্বমহিমায় ‘ভিন্টেজ মেসি’

লিওনেল মেসি

রূপক মিশ্র

শেষ আপডেট: 17 September 2025 11:39

দ্য ওয়াল ব্যুরো: বয়স শুধু সংখ্যামাত্র কিংবা ফর্ম সাময়িক, ক্লাস চিরস্থায়ী—এই চালু আপ্তবাক্যগুলো যেন ফের একবার প্রমাণ করলেন লিওনেল মেসি (Lionel Messi)। ৩৮ বছর বয়সেও খেলার মাঠে তাঁর দুরন্ত ছন্দ, নিখুঁত পাস আর গোল করার খিদে যে একটুও কমেনি, সেটা বোঝা গেল মঙ্গলবার। মেজর লিগ সকারে (MLS) সিয়াটল সাউন্ডার্সকে (Seattle Sounders) ৩-১ গোলে হারাল ইন্টার মায়ামি (Inter Miami)। আর সেই জয়ের মূল কারিগর, স্বাভাবিকভাবেই, মেসি।

ম্যাচের শুরুতেই জর্দি আলবার (Jordi Alba) গোলে অ্যাসিস্ট জোগান আর্জেন্তিনীয় তারকা। মিনিট বারোতেই এগিয়ে যায় মায়ামি। তারপর ৪১তম মিনিটে নিজেই গোল করে লিড দ্বিগুণ করেন। বিরতির আগে ২-০ ব্যবধান।

দ্বিতীয়ার্ধের শুরুতে ইয়ান ফ্রেয়ের (Ian Fray) গোলে স্কোরলাইন ৩-০। ৬৯ মিনিটে সাউন্ডার্সের মেক্সিকান মিডফিল্ডার ওবেদ ভার্গাস (Obed Vargas) ব্যবধান কমান। তবে তাতে কাজের কাজ কিছু হয়নি।

এই জয়ের সুবাদে ইস্টার্ন কনফারেন্সে পঞ্চম স্থানে উঠে এল মায়ামি। আগের ম্যাচে শার্লটের কাছে ০-৩ হেরে নেমে গিয়েছিল আট নম্বরে। কিন্তু মঙ্গলবারের ফলাফল ফের তাদের প্লে-অফের দৌড়ে শক্ত জায়গায় পৌঁছে দিল।

সাউন্ডার্সের কাছে অবশ্য এই হারের ব্যথা অন্য রকম। কয়েক সপ্তাহ আগেই লিগস কাপের ফাইনালে (Leagues Cup Final) মায়ামিকে ৩-০ হারিয়েছিল তারাই। সেই ম্যাচ শেষে মারামারিতে জড়িয়ে শিরোনামে আসেন লুইস সুয়ারেজ (Luis Suarez)। প্রতিপক্ষের স্টাফকে থুতু মারায় তাঁকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধও করেছে এমএলএস। মঙ্গলবারও তাই মাঠে দেখা যায়নি উরুগুয়ান স্ট্রাইকারকে।

মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো (Javier Mascherano) লড়াই জিতে তৃপ্ত। তাঁর কথায়, ‘দুই সপ্তাহ আগে যে দল আমাদের হাত থেকে ট্রফি ছিনিয়ে নিয়েছিল, তাদের হারানোটা ছিল জরুরি। যেমনটা খেলতে হত, আমরা সেভাবেই খেলেছি!’

এখন ইন্টার মায়ামির সামনে বাকি সাত ম্যাচ। মাসচেরানোর লক্ষ্য স্পষ্ট—সবকটা লড়াই জিতে শীর্ষে শেষ করা। অন্যদিকে, মেসির পারফরম্যান্স দেখে সমর্থকদের চোখে আবারও ভেসে উঠছে সেই পুরনো দৃশ্য। যিনি প্রতিপক্ষকে মার্কারের চোখে ধুলো দিয়ে চকিতে টার্ন নিয়ে গোল করেন, জমাট রক্ষণ মুহূর্তে ভেঙে ফাইনাল পাস বাড়ান। পুরনো ঝাঁঝ হয়তো নেই, ঝলকটুকু আছে। কেরিয়ারের অস্তাচলে, বিদায় যখন আসন্ন, তখন সেটুকুই বা কম কী!


```