তবে জানা গিয়েছে, চোটের কারণেই দলে জায়গা হয়নি নেইমারের। বাঁ ঊরুতে নতুন করে চোট পাওয়ায় এই তারকা ফুটবলারকে প্রীতি ম্যাচের জন্য ভাবা হয়নি।

ভিনিসিয়াস-রদ্রিগো
শেষ আপডেট: 2 October 2025 12:08
দ্য ওয়াল ব্যুরো: চলতি মাসে কার্লো আনসেলেত্তির ব্রাজিল প্রীতি ম্যাচ খেলবে জাপান ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে (Friendly Match, Japan, South Korea)। বুধবার এই দুই ম্যাচের জন্য ২৬ সদস্যের স্কোয়াড (Brazil squad) ঘোষণা করেছেন সাম্বা দেশের জাতীয় ফুটবল কোচ। স্কোয়াডে রদ্রিগো ও ভিনিসিয়াস জুনিয়রের (Vinicius Junior) নাম থাকলেও এবারও ব্রাত্য থাকলেন নেইমার (Vinicius Junior)।
২০২৬ বিশ্বকাপের টিকিট ইতিমধ্যেই কনফার্ম হয়ে গিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। তাই গত মাসে বিশ্বকাপ বাছাইয়ের নিয়মরক্ষার দুই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াসকে। পাশাপাশই তাঁর ক্লাব সতীর্থ রদ্রিগো রিয়ালে চলতি মরশুমে নিয়মিত না হওয়ায় তাঁকেও স্কোয়াডের বাইরে রেখেছিলেন ব্রাজিল কোচ।
তবে জানা গিয়েছে, চোটের কারণেই দলে জায়গা হয়নি নেইমারের। বাঁ ঊরুতে নতুন করে চোট পাওয়ায় এই তারকা ফুটবলারকে প্রীতি ম্যাচের জন্য ভাবা হয়নি। নেইমার ব্রাজিলের জার্সিতে সর্বশেষ মাঠে নেমেছিলেন ২০২৩ সালের অক্টোবরে। এর পর থেকে ক্রমাগত চোট ও ফিটনেস সমস্যার কারণে জাতীয় দলের বাইরে রয়েছেন। ১০ অক্টোবর দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হওয়ার চার দিন পর টোকিওতে জাপানের মুখোমুখি হবে ব্রাজিল।
চোটের কারণে স্কোয়াডে জায়গা হয়নি বার্সেলোনা তারকা রাফিনিয়ারও। একই কারণে বাদ পড়েছেন পিএসজি সেন্টার ব্যাক মারকিনিওস ও লিভারপুল গোলকিপার অ্যালিসন বেকার। দীর্ঘ সময়ের চোট কাটিয়ে জাতীয় দলে ফেরার ডাক পেয়েছেন ডিফেন্ডার এদের মিলিতাও।
ব্রাজিল স্কোয়াড:
গোলকিপার: এদেরসন, বেন্তো, হুগো সউজা।
ডিফেন্ডার: কার্লোস অগুস্তো, এদের মিলিতাও, কাইও হেনরিক, ভ্যান্ডারসন, ডগলাস সান্তোস, ফ্র্যাব্রিসিও সান্তোস, গ্যাব্রিয়েল মাগালায়েস, বেরাল্দো, ওয়েসলি।
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারেজ, জোয়েলিংটন, ক্যাসেমিরো, হোয়াও গোমেজ ও লুকাস পাকেতা।
ফরোয়ার্ড: এস্তেভাও, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, ইগর জেসুস, লুইজ হেনরিক, ম্যাথিয়াস কুনিয়া, রিচার্লিসন, রদ্রিগো ও ভিনিসিয়ুস জুনিয়র।