Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

চেলসিকে নিয়ে ছেলেখেলা বায়ার্নের, আটালান্টাকে উড়িয়ে দিল পিএসজি, শেষ লগ্নে জয় লিভারপুলের

প্যারিসে রীতিমতো আগুন ঝরাল বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। আটালান্টাকে ৪-০ উড়িয়ে অভিযান শুরু করল লুইস এনরিকের দল। 

চেলসিকে নিয়ে ছেলেখেলা বায়ার্নের, আটালান্টাকে উড়িয়ে দিল পিএসজি, শেষ লগ্নে জয় লিভারপুলের

বায়ার্ন মিউনিখ

রূপক মিশ্র

শেষ আপডেট: 18 September 2025 10:17

দ্য ওয়াল ব্যুরো: চ্যাম্পিয়নস লিগের (UEFA Champions League) দ্বিতীয় দিন উত্তেজনায় জমজমাট। গোল, নাটক, রোমাঞ্চ—সবই মিলল এক আসরে। বায়ার্নের সামনে অসহায় চেলসি, পিএসজির ঝড়ে উড়ে গেল আটালান্টা, আর অ্যানফিল্ডে শেষ মুহূর্তের হেডারে লিভারপুল ছিনিয়ে নিল জয়।

প্যারিসে রীতিমতো আগুন ঝরাল বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। আটালান্টাকে ৪-০ উড়িয়ে অভিযান শুরু করল লুইস এনরিকের দল। মারকিনিয়োসের (Marquinhos) গোলে এগিয়ে যাওয়ার পর খভিচা কভারাৎস্কেলিয়া (Khvicha Kvaratskhelia) ব্যবধান দ্বিগুণ করেন। নুনো মেন্ডেসের (Nuno Mendes) দুরন্ত শটে তৃতীয় গোল, আর গনসালো রামোস (Goncalo Ramos) প্রতিপক্ষের ভুলে চতুর্থ গোল করে কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন।

অন্যদিকে, আমস্টারডামে মাথা উঁচু করে তিন পয়েন্ট ছিনিয়ে নিল ইন্টার মিলান। হাকান চালহানোগলুর (Hakan Calhanoglu) কর্নার থেকে দুরন্ত হেডারে দু’দুটো গোল করে ম্যাচের নায়ক মার্কাস তুরাম (Marcus Thuram)। ২-০ স্কোরলাইনে আয়াক্সকে হারিয়ে দুর্দান্ত সূচনা নতুন ম্যানেজার ক্রিশ্চিয়ান চিভুর (Cristian Chivu)।

পাশাপাশি আরেকটি খেলায় মিউনিখের আলিয়ান্স এরিনায় স্বমহিমায় উজ্জ্বল হ্যারি কেন (Harry Kane)। প্রথমে পেনাল্টি। তারপর প্রতিপক্ষের আত্মঘাতী ব্যাকপাস—দুটি ক্ষেত্রেই সুযোগ হাতছাড়া করেননি ইংরেজ অধিনায়ক। এর আগে ট্রেভো চালোবার (Trevoh Chalobah) আত্মঘাতী গোলে এগিয়ে যায় বায়ার্ন। কোল পামার (Cole Palmer) ব্যবধান কমালেও তাতে চেলসির লাভের লাভ কিছু হয়নি। শেষ পর্যন্ত ৩-১ জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ।

দিনের সবচেয়ে নাটকীয় ম্যাচের সাক্ষী থাকল অ্যানফিল্ড। প্রথম ছ’মিনিটেই অ্যান্ড্রু রবার্টসন (Andrew Robertson) ও মহম্মদ সালাহ (Mohamed Salah) গোল করে এগিয়ে দেন লিভারপুলকে। কিন্তু পুরনো ভূতের মতো ফের মূর্তিমান আতঙ্ক হয়ে ধরা দেন মারকোস লরেন্তে (Marcos Llorente)। তাঁর দুই গোলেই সমতায় ফেরে আতলেতিকো মাদ্রিদ। যদিও সংযুক্ত সময়ে ভোলবদল! দমিনিক সোবস্লাইয়ের (Dominik Szoboszlai) কর্নার থেকে দুরন্ত হেডে বল জালে জড়িয়ে মাদ্রিদকে নক আউট পাঞ্চ দেন ভার্জিল ভ্যান ডাইক (Virgil van Dijk)। ৩-২ ব্যবধানে লড়াই জিতে দুরন্ত শুরুয়াত লিভারপুলের।

অন্যদিকে স্লাভিয়া প্রাহা ও বোডো/গ্লিম্ট ম্যাচ শেষ হল ২-২ ড্রয়ে। অলিম্পিয়াকোস ও পাফোস লড়াইয়েও একই ফল।


```