Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

UCL: ক্লাব বিশ্বকাপের মধুর প্রতিশোধ! চেলসিকে ৫ গোল মেরে পিএসজি বোঝাল কেন তারা চ্যাম্পিয়ন

শেষ পাঁচ চ্যাম্পিয়নস লিগ ম্যাচে তিন গোল, দুই অ্যাসিস্ট কাভারাৎসখেলিয়ার। বেঞ্চ থেকে নেমে এই ক্ষুরধার পারফরম্যান্স পিএসজিকে ভরসা জোগাবে। 

UCL: ক্লাব বিশ্বকাপের মধুর প্রতিশোধ! চেলসিকে ৫ গোল মেরে পিএসজি বোঝাল কেন তারা চ্যাম্পিয়ন

‘সুপার সাব' কাভারাৎসখেলিয়া

রূপক মিশ্র

শেষ আপডেট: 12 March 2026 04:41

দ্য ওয়াল ব্যুরো: গত বছর ক্লাব বিশ্বকাপে চেলসির কাছে হেরেছিল পিএসজি। সেই ক্ষত শুকোয়নি। বোঝা গেল বুধবার। পার্ক দে প্র্যাঁসেতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে হিসাব চুকিয়ে দিল ফরাসি চ্যাম্পিয়নরা। সেকেন্ড হাফ ঝড়ে উড়ে গেল ব্লুজরা। ৫-২ গোলে একতরফা ম্যাচ জিতে নিল ফ্রান্সের ক্লাব। ব্যবধান তিন গোলের। স্ট্যামফোর্ড ব্রিজে দ্বিতীয় লেগে মহাকাব্যিক কামব্যাক না করলে চেলসির (Chelsea FC) ইউরোপীয় অভিযান এখানেই শেষ।

দু’বার এগিয়েও শেষে ধস

খেলার শুরু থেকেই পিএসজি চাপ তৈরি করছিল। ১০ মিনিটে ব্র্যাডলি বার্কোলা (Bradley Barcola) হাফ-ভলিতে বল জালে জড়ালেন—১-০। কিন্তু তাতেও দমেনি চেলসি। ২৮ মিনিটে এনজো ফার্নান্দেজের (Enzo Fernandez) পাসে মালো গুস্তো গোলকিপারের নিচ দিয়ে নিখুঁত ফিনিশে সমতা ফেরান। স্কোরলাইন ১-১।

দ্বিতীয়ার্ধেও একই ছবি। দেজিরে ডুয়ে-র পাসে দেম্বেলে পিএসজিকে ২-১ এগিয়ে দেওয়ার পর ৫৭ মিনিটে পেদ্রো নেতোর ক্রস থেকে গোল করলেন ফার্নান্দেজ। ২-২। মনে হচ্ছিল ড্র নিয়েই হয়তো লন্ডনে ফিরবে চেলসি।

সুপার সাব কাভারাৎসখেলিয়া

পিএসজির এদিনের নায়ক দেম্বেলে নন, এক তরুণ জর্জিয়ান খাভিচা কাভারাৎসখেলিয়া। মাঠে নামলেন সেকেন্ড হাফে৷ আর নেমেই ভোল বদলে দিলেন৷ ৭৪ মিনিটে চেলসির গোলকিপার ফিলিপ ইয়র্গেনসেনের ভুলে বল হারাতেই বার্কোলা কেড়ে নেন। এরপর বিথিনার লব হতভম্ব গোলকিপারের মাথার উপর দিয়ে জালে। ৩-২।

আত্মঘাতী ভুলের মাশুল গুনে আর ঘুরে দাঁড়াতে পারেনি ইংল্যান্ডের ক্লাব। কাভারাৎসখেলিয়ার (Kvaratskhelia) ম্যাজিকও এর জন্য দায়ী! বক্সের ভেতরে ঢুকে উপরের কোণে জোরালো শটে দলের চতুর্থ গোল করেন। স্টপেজ টাইমে আশরাফ হাকিমির কাটব্যাক থেকে আরও একটা। ৫-২। খেলা সেখানেই শেষ।

শেষ পাঁচ চ্যাম্পিয়নস লিগ ম্যাচে তিন গোল, দুই অ্যাসিস্ট কাভারাৎসখেলিয়ার। বেঞ্চ থেকে নেমে এই ক্ষুরধার পারফরম্যান্স পিএসজিকে ভরসা জোগাবে। যদিও সমর্থকদের বড় অংশের প্রশ্ন, কোচ লুই এনরিকে এত ভাল মানের খেলোয়াড়কে শুরু থেকেই খেলাচ্ছেন না কেন?

চেলসির সামনে কী অপেক্ষা করছে?

স্কোরলাইন ৫-২ হলেও পরিসংখ্যান বলছে, চেলসি মোটেও খারাপ খেলেনি। প্রত্যাশিত গোল (xG) ১.৫৩—পিএসজির (০.৮৭) চেয়ে বেশি। ফার্নান্দেজ সমতা ফেরালেন। কোল পালমার (Cole Palmer) বারবার চেষ্টা করলেন। কিন্তু শেষ দশ মিনিটে তিন গোল খেয়ে সব শেষ। স্ট্যামফোর্ড ব্রিজে তিন গোলের ঘাটতি মেটানো প্রায় অসম্ভব। লিয়াম রোজেনিয়রের (Liam Rosenior) ছেলেদের এবার সত্যিকারের অলৌকিকের অপেক্ষায় থাকতে হবে।


```