Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

UCL: আজ অ্যানফিল্ডে যুযুধান লিভারপুল–রিয়াল মাদ্রিদ! খেলা কখন? দেখবেন কোন চ্যানেলে?

রিয়াল মাদ্রিদ দারুণ ফর্মে। সিজনে এখনও পর্যন্ত তারা সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে মাত্র একবার হেরেছে, বাকি ১৩টি ম্যাচ জিতেছে। 

UCL: আজ অ্যানফিল্ডে যুযুধান লিভারপুল–রিয়াল মাদ্রিদ! খেলা কখন? দেখবেন কোন চ্যানেলে?

ছবি: গুগল

রূপক মিশ্র

শেষ আপডেট: 4 November 2025 13:56

দ্য ওয়াল ব্যুরো: ইউরোপের দুই শক্তিশালী ক্লাব আজ মুখোমুখি হতে চলেছে অ্যানফিল্ডে (Anfield)। চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) লিগ পর্বে মঙ্গলবার রাতে লিভারপুল (Liverpool) নামছে রিয়াল মাদ্রিদের (Real Madrid) বিরুদ্ধে। আর্নে স্লটের (Arne Slot) দল শনিবার প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলাকে (Aston Villa) ২-০ গোলে হারিয়ে কিছুটা ছন্দে ফিরলেও আজকের লড়াই একেবারে অন্য মাত্রার।

লিভারপুলের সামনে কঠিন সপ্তাহ অপেক্ষা করছে। রিয়ালের চ্যালেঞ্জ সামলেই শনিবার ম্যানচেস্টার সিটির (Manchester City) বিরুদ্ধে নামতে হবে। যে কারণে আজ ভাল পারফরম্যান্স মহম্মদ সালাহদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আবহে চোট-আঘাতের তালিকা চিন্তায় ফেলেছে কোচকে। গোলরক্ষক আলিসন বেকার (Alisson Becker) ও রাইট ব্যাক জেরেমি ফ্রিমপং (Jeremie Frimpong) নিশ্চিতভাবে বাইরে। কার্টিস জোন্স (Curtis Jones) ও আলেকজান্ডার ইসাকের (Alexander Isak) মাঠে নামা নিয়েও ধোঁয়াশা।

অন্যদিকে, রিয়াল মাদ্রিদ দারুণ ফর্মে। সিজনে এখনও পর্যন্ত তারা সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে মাত্র একবার হেরেছে, বাকি ১৩টি ম্যাচ জিতেছে। গত সপ্তাহে বার্সেলোনাকে (Barcelona) হারানোর পর লা লিগায় (La Liga) ভ্যালেন্সিয়ার (Valencia) বিরুদ্ধে ৪-০ জয়ের পর আত্মবিশ্বাস তুঙ্গে। টিমের তিন তারকা—কিলিয়ান এমবাপে (Kylian Mbappé), ভিনিসিয়াস জুনিয়র (Vinícius Júnior) ও জুড বেলিংহ্যাম (Jude Bellingham)—সবাই দুরন্ত ফর্মে।

ফলে অ্যানফিল্ডে লিভারপুলের জন্য কাজটা মোটেও সহজ হবে না। তবু ইংলিশ ক্লাবের মনে থাকবে গত নভেম্বরে এই প্রতিযোগিতার লিগ পর্বেই রিয়ালকে ২-০ গোলে হারানোর স্মৃতি। সে ম্যাচে গোল করেছিলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (Alexis Mac Allister) ও কোডি গ্যাকপো (Cody Gakpo)।

ম্যাচের সময় ও সম্প্রচার:

খেলা শুরু মঙ্গলবার রাত ৮টা (BST) / রাত ১টা ৩০ (ভারতীয় সময়, বুধবার)। দেখা যাবে সোনি লিভে (SonyLiv)।

ভেন্যু: অ্যানফিল্ড, লিভারপুল
রেফারি: ইস্তভান কোভাচ (রোমানিয়া)
ভিএআর: বাস্টিয়ান ডাঙ্কার্ট (জার্মানি)

সম্ভাব্য একাদশ:
লিভারপুল (৪-৩-৩): মামারদাশভিলি; ব্র্যাডলি, কোনাতে, ভ্যান ডাইক, রবার্টসন; সোবোস্লাই, গ্রাভেনবার্চ, ম্যাক অ্যালিস্টার; সালাহ, একিতিকে, উইর্টজ।

রিয়াল মাদ্রিদ (৪-২-৩-১): কুর্তোয়া; ভালভার্দে, মিলিতাও, হুইজেন, কারেরাস; চুয়ামেনি, কামাভিঙ্গা; গুলের, বেলিংহ্যাম, ভিনিসিয়াস; এমবাপে।

পরিসংখ্যান বলছে—দুই দল ১২ বার মুখোমুখি হয়েছে, রিয়াল জিতেছে ৭ বার, লিভারপুল ৪ বার। তবে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ২২টির মধ্যে ২০টি ম্যাচ জিতেছে লিভারপুল। অন্যদিকে, চলতি মরশুমে সবচেয়ে বেশি অন-টার্গেট শট (৩৭) রয়েছে রিয়ালের নামে।

অ্যানফিল্ড তাই আজ আরেক ইউরোপীয় ক্লাসিকের অপেক্ষায়।


```