Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

UCL: পিএসজির ৭, বার্সেলোনার ৬, আর্সেনালের ৪! চ্যাম্পিয়নস লিগে গোলের বন্যা

এমন গোল-বন্যা শেষ করে দেখা গিয়েছে ইউরোপের মাঠে? উত্তর খুঁজতে ঘাটতে হবে রেকর্ড বুক! 

UCL: পিএসজির ৭, বার্সেলোনার ৬, আর্সেনালের ৪! চ্যাম্পিয়নস লিগে গোলের বন্যা

অপ্রতিরোধ্য আর্সেনাল

রূপক মিশ্র

শেষ আপডেট: 22 October 2025 10:59

দ্য ওয়াল ব্যুরো: এমন গোল-বন্যা শেষ করে দেখা গিয়েছে ইউরোপের মাঠে? উত্তর খুঁজতে ঘাটতে হবে রেকর্ড বুক! মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগে (UEFA Champions League 2025–26) নয়টি ম্যাচে মোট গোল হয়েছে ৪৩টি। পিএসজি (PSG) মেরেছে ৭, বার্সেলোনা (Barcelona) ৬, আর্সেনাল (Arsenal) ৪—রক্ষণাত্মক খেলার বালাই নেই। বদলে গোল খেয়ে পালটা দেওয়ার ঝাঁঝ।

প্রথমেই প্যারিস। বেয়ার লেভারকুসেনের (Bayer Leverkusen) মাঠে পিএসজি জিতল ৭–২ ব্যবধানে। প্রথমার্ধে স্কোরলাইন ৪–১। কিন্তু তাতেও গল্প শেষ হয়নি। ফার্স্ট হাফে দুই দলই নেমে আসে ১০ জনে—দু’জন ফুটবলার লাল কার্ড দেখেন। তবু ডেসিরে ডোয়ুর (Desire Doue) জোড়া গোলেই পিএসজি এগিয়ে যায়। বিরতির পর গোল দেন নুনো মেন্ডেস (Nuno Mendes) ও চোট কাটিয়ে ফেরা উসমান দেম্বেলে (Ousmane Dembélé)। ম্যাচ শেষে সদ্য ব্যালন ডি’অর জেতা ফরাসি তারকার মন্তব্য, ‘তিন ম্যাচ, তিন জয়, আর আমরা শীর্ষে—এমন শুরুয়াতই আমরা চেয়েছিলাম!’

বার্সেলোনার দিনটাও উজ্জ্বল। অলিম্পিয়াকোসের (Olympiakos) বিরুদ্ধে কাতালান ক্লাব জিতল ৬–১। হ্যাটট্রিক করলেন তরুণ ফারমিন লোপেজ (Fermin Lopez), দু’গোল মার্কাস র‍্যাশফোর্ডের (Marcus Rashford)। ৫৭ মিনিটে অলিম্পিয়াকোসের সান্তিয়াগো হেজে (Santiago Hezze) দ্বিতীয় হলুদ দেখে বেরিয়ে যেতেই শুরু গোলবৃষ্টি। ১১ মিনিটে ৪ গোল তুলে নেয় বার্সা। ম্যাচ শেষে র‍্যাশফোর্ড বলেন, ‘আমাদের দলের এতজন গোলস্কোরার আছে, তাই গোল পাওয়া এখন সবচেয়ে কম চিন্তা!’

প্রিমিয়ার লিগের (Premier League) চূড়ায় যেমন আর্সেনাল, ইউরোপেও একই ছন্দে তারা। আতলেতিকো মাদ্রিদের (Atletico Madrid) বিরুদ্ধে ৪–০ ব্যবধানে জয় পেয়ে ছুটছে মিকেল আর্তেতার (Mikel Arteta) দল। গ্যাব্রিয়েল (Gabriel Magalhães) ও মার্টিনেলির (Gabriel Martinelli) পরপর গোল, আর শেষে ভিক্তর গিওকেরেসের (Viktor Gyökeres) ডবল। ৭ ম্যাচের গোল-খরা ভেঙে জোড়া গোলে হাসলেন তিনিও।

অন্যদিকে, আর্লিং হালান্ডের (Erling Haaland) স্বপ্নের ফর্ম অব্যহত। ভিয়ারিয়ালের (Villarreal) মাঠে ম্যানচেস্টার সিটি (Manchester City) জিতল ২–০। হালান্ডের এটা মরশুমের ২৪তম গোল—টানা ১২ ম্যাচে গোল করার নজির ছুঁলেন। মোট চ্যাম্পিয়নস লিগ গোল আপাতত ৫৩—মাত্র ৫১ ম্যাচে!

যদিও দিনের সবচেয়ে বড় চমক দিল নেদারল্যান্ডসের (Netherlands) আইন্ডহোভেনে (Eindhoven)। ৬–২ ব্যবধানে চুরমার করল নাপোলিকে (Napoli)। দ্বিতীয়ার্ধে ১০ জনে নামা ইতালিয়ান চ্যাম্পিয়নরা শেষ ১০ মিনিটে হজম করল ৩ গোল!

যদিও ইতালির আরেক টিম ইন্টার মিলান (Inter Milan) জিতল ৪–০-তে ইউনিয়ন সাঁ জিলোয়ার (Union Saint-Gilloise) বিরুদ্ধে। জার্মানিতে বরুশিয়া ডর্টমুন্ড (Borussia Dortmund) হারাল কোপেনহেগেনকে (Copenhagen) ৪–২–এ। ইংল্যান্ডে নিউক্যাসল (Newcastle) জিতল ৩–০ তে, পরাস্ত জোসে মোরিনহোর বেনফিকা (Benfica)।


```