Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

UCL Draw: রিয়াল বনাম ম্যান সিটি, পিএসজির সামনে চেলসি! দেখে নিন শেষ ষোলোর পূর্ণাঙ্গ সূচি

শেষ ষোলো মানেই ভুলের সুযোগ কম। দুই লেগে হিসেব চুকবে। বড় দলগুলোর সামনে তাই কড়া চ্যালেঞ্জ, বড় পরীক্ষা। অনুরাগীদের সামনে শুধু অপেক্ষা—কে থাকে, কে বিদায় নেয়।

UCL Draw: রিয়াল বনাম ম্যান সিটি, পিএসজির সামনে চেলসি! দেখে নিন শেষ ষোলোর পূর্ণাঙ্গ সূচি

গতবারের বিজয়ী ম্যানেজার এনরিকে

রূপক মিশ্র

শেষ আপডেট: 27 February 2026 17:28

দ্য ওয়াল ব্যুরো: চ্যাম্পিয়ন্স লিগের (Champions League) শেষ ষোলোর ড্র সম্পূর্ণ। যা সামনে আসতেই একগুচ্ছ চমক! ইউরোপীয় ফুটবলের একাধিক হাইভোল্টেজ লড়াই অনুষ্ঠিত হতে চলেছে সামনের মাসে। প্রথম লেগ ১০ বা ১১ মার্চ। ফিরতি ম্যাচ ১৭-১৮ তারিখ৷ 
সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে ম্যানচেস্টার সিটি (Manchester City) বনাম রিয়াল মাদ্রিদ (Real Madrid)। গত চার বছরে নয় বার মুখোমুখি হয়েছে দুই দল। চ্যাম্পিয়নস লিগের আধুনিক ক্লাসিক! এবারও অন্যথা হয়নি। আবার এক দল বিদায় নেবে প্রি-কোয়ার্টারেই।
ইংল্যান্ড বনাম স্পেনের আরেক দ্বৈরথ—নিউক্যাসল ইউনাইটেড (Newcastle United) বনাম বার্সেলোনা (Barcelona)। গত সেপ্টেম্বরে ২-১ হেরেছিল এডি হাওয়ের দল। সেই ম্যাচে জোড়া গোল করেন মার্কাস র‍্যাশফোর্ড (Marcus Rashford)। এবার নতুন মঞ্চ, নতুন হিসেব।

প্যারিস সেন্ট জারমাঁ (Paris Saint-Germain) মুখোমুখি হচ্ছে চেলসির (Chelsea)। ইউরোপীয় মঞ্চে দুই দলের দ্বৈরথ অনেক বার উত্তেজনা ছড়িয়েছে। মরশুমের গোড়ায় ক্লাব বিশ্বকাপে পিএসজিকে হারিয়ে খেতাব জেতে লন্ডনের ক্লাব। উসমান ডেম্বেলেদের সামনে এবার মধুর প্রতিশোধের সুযোগ!

ইংল্যান্ডের আরেক দল লিভারপুল (Liverpool) খেলবে গালাতাসারাইয়ের (Galatasaray) বিরুদ্ধে। চলতি মরশুমে ইতিমধ্যেই তুরস্কের ক্লাবের কাছে ১-০-তে হেরেছে লিভারপুল। গোলদাতা ভিক্টর ওসিমেন (Victor Osimhen)। এবার হিসেব মেটানোর পালা!

আর্সেনাল (Arsenal), যারা গ্রুপ পর্বে একমাত্র অপরাজিত টিম, তাদের সামনে বায়ার লেভারকুসেন (Bayer Leverkusen)। যাকে কাগজে-কলমে সুবিধাজনক ড্র বলেই মনে করছেন অনেকে।

বাকি ম্যাচগুলিও কম উত্তেজনাপূর্ণ নয়—
আতলেতিকো মাদ্রিদ (Atletico Madrid) বনাম টটেনহ্যাম (Tottenham)।
আটালান্টা (Atalanta) বনাম বায়ার্ন মিউনিখ (Bayern Munich)।
বোডো/গ্লিম্ট (Bodo/Glimt) বনাম স্পোর্টিং (Sporting)।

শেষ ষোলো মানেই ভুলের সুযোগ কম। দুই লেগে হিসেব চুকবে। বড় দলগুলোর সামনে তাই কড়া চ্যালেঞ্জ, বড় পরীক্ষা। অনুরাগীদের সামনে শুধু অপেক্ষা—কে থাকে, কে বিদায় নেয়।


```