Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

UCL 2025: আয়াখসকে চুরমার করল চেলসি, বড় জয় লিভারপুলের, জুভেন্তাসকে হারাল রিয়াল

লিভারপুল, চেলসি, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন—সব বড় ক্লাবই জিতল দাপট দেখিয়ে। একমাত্র টটেনহ্যাম হোঁচট খেল মোনাকোতে, গোলশূন্য ড্রয়ে থামল তাদের লড়াই।

UCL 2025: আয়াখসকে চুরমার করল চেলসি, বড় জয় লিভারপুলের, জুভেন্তাসকে হারাল রিয়াল

চেলসি

রূপক মিশ্র

শেষ আপডেট: 23 October 2025 10:43

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবারের মতো চ্যাম্পিয়নস লিগে (Champions League) বুধবারও গোলের বন্যা। লিভারপুল, চেলসি, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন—সব বড় ক্লাবই জিতল দাপট দেখিয়ে। একমাত্র টটেনহ্যাম (Tottenham Hotspur) হোঁচট খেল মোনাকোতে (Monaco), গোলশূন্য ড্রয়ে থামল তাদের লড়াই।

জার্মানিতে দুর্দান্ত প্রত্যাবর্তন লিভারপুলের (Liverpool)। টানা চার ম্যাচ হারের পর গত রাতে আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্টকে (Eintracht Frankfurt) ৫-১ ব্যবধানে উড়িয়ে দিল আর্নে স্লটের (Arne Slot) দল। প্রথমে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল তারা, কিন্তু তারপর শুরু লাল ঝড়! পুরনো ক্লাবের বিপক্ষে গোল করলেন হুগো একিতিকে (Hugo Ekitike)। কর্নার থেকে হেডে জোড়া গোল ভার্জিল ভ্যান ডাইক (Virgil van Dijk) ও ইব্রাহিমা কোনাতের (Ibrahima Konate)। দ্বিতীয়ার্ধে ব্যাবধান বাড়ালেন কোডি গ্যাকপো (Cody Gakpo) ও দমিনিক সোবোসলাই (Dominik Szoboszlai)। ১০ পয়েন্ট নিয়ে লিভারপুল উঠে এল টুর্নামেন্ট টেবিলের ১০ নম্বরে।

ঘরের মাঠে চেলসি (Chelsea) একই স্কোরলাইনে (৫-১) উড়িয়ে দিল আয়াখসকে (Ajax)। ম্যাচে তিনটি পেনাল্টি, একটি লাল কার্ড আর তিন কিশোর ফুটবলারের গোল—সব মিলিয়ে স্ট্যামফোর্ড ব্রিজে চমক-ভরা রাত। ডাচ মিডফিল্ডার কেনেথ টেলরকে (Kenneth Taylor) লাল কার্ড দেখে ময়দান ছাড়তে হয় শুরুতেই। এরপর গোল করেন মার্ক গিউ (Marc Guiu) ও মইসেস কাইসেডো (Moises Caicedo)। পেনাল্টি থেকে গোল পান আর্জেন্তিনার এনজো ফার্নান্দেজ (Enzo Fernandez) ও ব্রাজিলীয় এস্তেভাও (Estevao)। শেষ দিকে গোল করলেন তরুণ টাইরিক জর্জ (Tyrique George)। এই প্রথম ইউরোপের ইতিহাসে একই ম্যাচে তিন কিশোর খেলোয়াড়ের গোল। চেলসি কোচ মোরেস্কা (Maresca) স্বভাবতই আপ্লুত। বলেন, ‘আমরা তরুণদের উপর অনেকটা ভরসা রাখি, একাডেমি থেকে উঠে আসা প্রতিভারাই ক্লাবের ভবিষ্যৎ!’

রিয়াল মাদ্রিদ (Real Madrid) ঘরের মাঠে জুভেন্তাসকে (Juventus) হারাল অনেক কাঠখড় পুড়িয়ে। স্কোরলাইন—১-০। একমাত্র গোলটি করেন জুড বেলিংহাম (Jude Bellingham)। ভিনিসিয়াস জুনিয়রের (Vinicius Jr) শট বারে লেগে ফিরে এলে রিবাউন্ড থেকে বল জালে জড়ান ইংরেজ মিডফিল্ডার। ম্যাচ শেষে রিয়াল গোলরক্ষক থিবো কুর্তোয়া (Thibaut Courtois) বলেন, ‘খুব কঠিন ম্যাচ ছিল। জুভেন্তাস বড় দল। তাই এই জয় গুরুত্বপূর্ণ!’

বায়ার্ন মিউনিখ (Bayern Munich) এদিন ৪-০ ব্যবধানে উড়িয়ে দেয় ক্লাব ব্রুজকে (Club Brugge)। হ্যারি কেন (Harry Kane) পেলেন মরশুমের ২০তম গোল, সঙ্গে স্কোরশিটে নাম তুললেন ১৭ বছরের লেনার্ট কার্ল (Lennart Karl), লুইস দিয়াজ (Luis Diaz) ও নিকোলাস জ্যাকসন (Nicolas Jackson)।

অন্য ম্যাচে গালাতাসারে (Galatasaray) ৩-১ ব্যবধানে হারাল বোডো গ্লিম্টকে (Bodo/Glimt),। জোড়া গোল ভিক্টর ওসিমেনের (Victor Osimhen)। স্পোর্টিং লিসবন (Sporting Lisbon) ২-১ এ পরাস্ত করল মার্সেইকে (Marseille), আর অ্যাথলেটিক বিলবাওয়ের (Athletic Bilbao) হাতে পরাজিত কারাবাখ (Qarabag)।


```