রাতভর পার্টি করার পর ভোরে একসঙ্গে বের হন ইয়ামাল ও নিকোল। তখন তাঁরা ঘনিষ্ঠ অবস্থাতেই ছিলেন।

লামিনে ইয়ামাল ও নিকি নিকোল
শেষ আপডেট: 6 August 2025 19:42
দ্য ওয়াল ব্যুরো: বর্তমান ফুটবল-বিশ্বের সেনসশন লামিনে ইয়ামাল (Lamine Yamal) সবসময় খবরের শিরোনামে, তা ফুটবল মাঠেই হোক বা বাইরের জগত। তাঁকে নিয়ে খবর হয়েই চলেছে। বিশেষজ্ঞরা বলে থাকেন, মেসি-রোনাল্ডো পরবর্তী যুগে ইয়ামালই হতে চলেছেন বিশ্বের সেরা ফুটবলার।
মাত্র ১৮ বছর বয়স তাঁর। এর মধ্যেই তাঁর ক্যাবিনেটে ঢুকে পড়েছে অসংখ্য ট্রফি। স্পেনের জাতীয় দলের পাশাপাশি বার্সেলোনার জার্সিতে তাঁর জাদুতে মুগ্ধ গোটা বিশ্ব। তবে ফুটবল নিয়ে তাঁর সম্পর্কে যতটা আলোচনা হয়, ততটাই আলোচনা হয় তাঁর জীবনচর্চা নিয়েও। মাত্র ১৮ বছর বয়সেই খ্যাতির শীর্ষে পৌঁছে গিয়েছেন ইয়ামাল। তাঁর ফ্যানের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। বিশেষত তাঁর মহিলা ফ্যানের সংখ্যা দেখলে চোখ কপালে উঠতে বাধ্য।
এবার ইয়ামাল শিরোনামে এসেছেন তাঁর ব্যক্তিগত জীবন চর্চা নিয়ে। গত দুই মাসে তাঁর তিন প্রেমিকাকে নিয়ে খবর করেছে সংবাদমাধ্যম। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, তিনজনই ইয়ামালের থেকে বয়সে বড়।
জুলাইয়ের ১৩ তারিখ ছিল ইয়ামালের জন্মদিন। তবে তাঁর জন্মদিন নিয়েও বিতর্ক রয়েছে। জন্মদিন উপলক্ষে একটি ম্যানসনে পার্টি দিয়েছিলেন ইতালির একজন মাফিয়া। সেখানে অন্যতম অতিথি ছিলেন আর্জেন্টাইন র্যাপার নিকি নিকোল (Nicki Nikol)। রাতভর পার্টি করার পর ভোরে একসঙ্গে বের হন ইয়ামাল ও নিকোল। তখন তাঁরা ঘনিষ্ঠ অবস্থাতেই ছিলেন।
এখানেই শেষ নয়। সাংবাদিক জাভি দে হোয়স বলেছেন, ২৪ জুলাই একটি বিচ নাইট ক্লাবে ইয়ামাল ও নিকোলকে ভোর চারটে নাগাদ চুম্বনরত অবস্থায় দেখা গিয়েছ। এর আগেও প্রেম নিয়ে গুঞ্জন উঠলেও তা সরাসরি নাকচ করে দিয়েছিলেন বার্সার এই তরুণ তারকা। এবার তিনি কী বলেন, সেটাই এখন দেখার।