Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অনুশীলনে চোট পেলেন আপুইয়া, ডায়মন্ড হারবারের বিরুদ্ধে নামতে প্রস্তুত কামিংস-ম্যাকলারেন

মঙ্গলবার থেকে অনুশীলনে নেমে পড়েছেন দলের দুই অজি তারকা জেসন কামিংস ও জেমি ম্যাকলারেন। ডায়মন্ড হারবারের বিরুদ্ধে সম্ভবত এই দুই স্ট্রাইকারকেই ব্যবহার করবেন গোষ্ঠ পাল সরণির ক্লাবের হেডস্যার মোলিনা।

অনুশীলনে চোট পেলেন আপুইয়া, ডায়মন্ড হারবারের বিরুদ্ধে নামতে প্রস্তুত কামিংস-ম্যাকলারেন

জেমি ম্যাকলারেন ও জেসন কামিংস

সৌম্য বাগচী

শেষ আপডেট: 6 August 2025 18:51

দ্য ওয়াল ব্যুরোকলকাতা লিগে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হেরে গিয়েছে মোহনবাগান (Durand Cup)। তবে ডুরান্ডে (Durand Cup) তারা ছুটছে দুরন্ত গতিতে। প্রতি ম্যাচেই নিজের জাত চেনাচ্ছেন লিস্টন কোলাসো। পাশাপাশি এবারের আবিষ্কার রোশন আশা জাগাচ্ছেন বাগান সমর্থকদের মধ্যে। বিদেশিদের মধ্যে টম অলড্রেড ইতিমধ্যেই তাঁর ডুরান্ড যাত্রা শুরু করে দিয়েছেন।

শনিবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মেরিনার্স নামবে ডায়মন্ড হারবারের (Diamond Harbour FC) বিরুদ্ধে। ডায়মন্ড হারবার গত আই লিগের দ্বিতীয় ডিভিশন চ্যাম্পিয়ন হয়েছিল। এবার তারা আই লিগের মূল পর্বে খেলবে। সেই লক্ষ্যে এবার যথেষ্ট শক্তিশালী দল বানিয়েছে তারা। ডুরান্ডের প্রথম দুই ম্যাচে ১০ গোল দিয়েছে কিবু ভিকুনার ছাত্ররা। দুরন্ত ফর্মে রয়েছেন তাদের দুই বিদেশি স্ট্রাইকার ক্লেটন সিলভা ও লুকা মায়সেন। ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে দলটি।

#REl 

মোহনবাগানও অবশ্য দুটি ম্যাচেই জিতেছে। যদিও গোল পার্থক্যে পিছিয়ে তারা গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে। তাই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে সরাসরি যেতে ডায়মন্ড হারবারকে হারাতেই হবে মোলিনার ছাত্রদের।

তবে, বাগান সমর্থকদের কাছে আশার কথা হল, মঙ্গলবার থেকে অনুশীলনে নেমে পড়েছেন দলের দুই অজি তারকা জেসন কামিংস (Jason Cummins) ও জেমি ম্যাকলারেন (Jamie Maclaren)। ডায়মন্ড হারবারের বিরুদ্ধে সম্ভবত এই দুই স্ট্রাইকারকেই ব্যবহার করবেন গোষ্ঠ পাল সরণির ক্লাবের হেডস্যার মোলিনা। এদিকে, মেরিনার্সের চিন্তা বাড়িয়েছে আপুইয়ার চোট। অনুশীলনে গ্লেন মার্টিন্সের সঙ্গে সংঘর্ষে বাঁ হাঁটুতে চোট পেয়েছেন গত মরশুমে মোহনবাগানের সেরা ফুটবলারের সম্মান পাওয়া এই মিডফিল্ডার। চোট পাওয়ার পর ফিজিওর সঙ্গে তিনি মাঠের বাইরে চলে যান। তবে মেডিক্যাল টিম জানিয়েছে, আপুইয়ার চোট সেরকম গুরুতর নয়, ডায়মন্ড হারবারের বিরুদ্ধে খেলতে পারবেন তিনি।

 


```