Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও

এবারে পাঁচ রাজ্যে ডুরান্ড কাপ, ফাইনাল ২৩ অগস্ট

এবার প্রতিযোগিতা শুরু হবে ২২ জুলাই, ফাইনাল ২৩ অগস্ট (Final 23 August)। তবে এবারের প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ দিক হল এই প্রথম পাঁচ রাজ্যে (Five States) ডুরান্ড কাপ অনুষ্ঠিত হবে। কলকাতা ছাড়াও ঝাড়খণ্ড, অসম, মেঘালয় ও মনিপুরের ইম্ফলে হবে এই প্রতিযোগিতা। 

এবারে পাঁচ রাজ্যে ডুরান্ড কাপ, ফাইনাল ২৩ অগস্ট

গতবারের চ্যাম্পিয়ন নর্থ-ইস্ট ইউনাইটেড

শেষ আপডেট: 26 May 2025 15:35

দ্য ওয়াল ব্যুরো: শুধু ভারতের নয়, এশিয়া মহাদেশের সব থেকে প্রাচীন ফুটবল টুর্নামেন্ট (Asia’s oldest football tournament) ডুরান্ড কাপ (Durand Cup)। ঐতিহ্যশালী এই প্রতিযোগিতা এবার ১৩৪ বছরে পা দেবে। এই প্রতিযোগিতা আগে শুধু দিল্লিতে অনুষ্ঠিত হত। পরবর্তীতে এই প্রতিযোগিতার জন্য বেছে নেওয়া হয় কলকাতা, মণিপুর, ঝাড়খণ্ড, মেঘালয় ও অসম।

এবার প্রতিযোগিতা শুরু হবে ২২ জুলাই, ফাইনাল ২৩ অগস্ট (Final 23 August)। তবে এবারের প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ দিক হল এই প্রথম পাঁচ রাজ্যে (Five States) ডুরান্ড কাপ অনুষ্ঠিত হবে। কলকাতা ছাড়াও ঝাড়খণ্ড, অসম, মেঘালয় ও মনিপুরের ইম্ফলে হবে এই প্রতিযোগিতা। গতবারের চ্যাম্পিয়ন দল নর্থ ইস্ট ইউনাইটেড। ফাইনালে তারা হারিয়েছিল মোহনবাগানকে

এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্টের এবারের ফাইনাল হবে ২৩ আগস্ট। দু’বছর পর ইম্ফলে ফের বসতে চলেছে টুর্নামেন্টের আসর। অসমের কোকরাঝাড় টানা তৃতীয়বারের মতো এই শতাব্দী প্রাচীন প্রতিযোগিতার আয়োজক হতে চলেছে। গত বছর ঝাড়খণ্ডের জামশেদপুর এবং মেঘালয়ের শিলংয়ে ডুরান্ড কাপের ম্যাচ হয়েছিল। 

ডুরান্ড কাপ দিল্লি থেকে কলকাতায় স্থানান্তরিত হয় ২০১৯ সালে। আর এবার ১৩৪তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ মোট ছ’টি ভেন্যুতে (6 Venue) হতে চলেছে। তালিকায় রয়েছে কলকাতা বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন  কিশোর ভারতী ক্রীড়াঙ্গন, মণিপুরের ইম্ফলের খুমান লম্পক স্টেডিয়াম, রাঁচির মোরহাবাদি স্টেডিয়াম ও জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সশিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়াম আর কোকরাঝাড়ের সাই স্টেডিয়াম।

ডুরান্ড কাপ ২০২৫-এর ভেন্যু

  • বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা

  • কিশোর ভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা

  • জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স, জামশেদপুর ও মোরহাবাদি স্টেডিয়াম, রাঁচি

  • খুমান লম্পক স্টেডিয়াম, ইম্ফল

  • জওহর লাল নেহরু স্টেডিয়াম, শিলং

  • কোকরাঝাড়ের সাই স্টেডিয়াম

তিন বাহিনীর পক্ষ থেকে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টে ভারতের সেরা ফুটবল ক্লাবগুলির পাশাপাশি সার্ভিসেস দলগুলিও প্রতিদ্বন্দ্বিতা করে। সেই সঙ্গে গত কয়েক সংস্করণে প্রতিবেশী দেশগুলির সেনাবাহিনীর দলগুলিও অংশগ্রহণ করেছে এই টুর্নামেন্টে।


```