Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইংল্যান্ডে কেমন দাঁড়াবে টিম ইন্ডিয়ার ‘মিডল অর্ডার কম্বিনেশন’? নকশা বুনে দিলেন পূজারা

 বিরাটের ফাঁকা আসনে তাঁকে ‘নম্বর চারে’ রাখার প্রস্তাব উঠেছিল। যদিও তাতে সায় দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। তারুণ্যকে সামনে রেখেই এগিয়ে যেতে চাইছে গম্ভীর অ্যান্ড কোং। এটা এতদিনে জলের মতো পরিষ্কার।

ইংল্যান্ডে কেমন দাঁড়াবে টিম ইন্ডিয়ার ‘মিডল অর্ডার কম্বিনেশন’? নকশা বুনে দিলেন পূজারা

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

শেষ আপডেট: 26 May 2025 15:05

দ্য ওয়াল ব্যুরো: চ্যালেঞ্জের নাম ইংল্যান্ড সফর (England Series)। চ্যালেঞ্জ নিচ্ছেন যিনি, তাঁর নাম শুভমান গিল (Shubhman Gill)।

বছর পঁচিশের ব্যাটসম্যান সম্প্রতি দলের দায়িত্ব নিয়েছেন। রোহিত, বিরাটের অবসরের (Virat Kohli Retirement) পর দলের ব্যাটিং ইউনিট রক্তাল্পতায় ভুগছে। কারা নামবে ওপেনে? কেমন হবে মিডল অর্ডার কম্বিনেশন? এমনই একগুচ্ছ ধোঁয়াশায় পথ হাতড়াচ্ছে টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট।

এই বিপন্মুক্তির ত্রাতা হয়ে উঠলেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। বিরাটের ফাঁকা আসনে তাঁকে ‘নম্বর চারে’ রাখার প্রস্তাব উঠেছিল। যদিও তাতে সায় দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। তারুণ্যকে সামনে রেখেই এগিয়ে যেতে চাইছে গম্ভীর অ্যান্ড কোং। এটা এতদিনে জলের মতো পরিষ্কার।

পূজারা তাই দলে জায়গা পাননি। তবে জুন মাসে উড়ে যাবেন ইংল্যান্ডে। ধারাভাষ্যকারের প্যানেলে রয়েছেন। টিম ইন্ডিয়ার হয়ে শেষ টেস্ট খেলেছিলেন ২০২৩ সালের জুন মাসে। তারপর থেকে ব্রাত্য হলেও দলের পারফরম্যান্স নিয়ে প্রায় নিয়মিত মতামত পেশ করেছেন। এবারও সমস্যার আবর্তে ঘুরপাক খাওয়া মিডল অর্ডার কম্বিনেশন নিয়ে মুখ খুলেছেন পূজারা। বলেছেন, ‘অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকার ট্রফিতে যারা ওপেনে নেমেছিল, সেই কেএল রাহুল আর যশস্বীকেই এই জায়গায় খেলানো উচিত। তিন নম্বরে জানি না শুভমান নামবে, নাকি নিজেকে চারে নিয়ে যাবে।‘

শুভমান চারে নামলে ফার্স্ট ডাউনের বিকল্প কে? এক্ষেত্রে পূজারার প্রস্তাব অভিমন্যু ঈশ্বরন কিংবা করুণ নায়ারের মধ্যে যে কোনও একজনকে তিনে পাঠানো যেতে পারে। বলেছেন, ‘ঈশ্বরন ও করুণ তিন নম্বরের ভাল বিকল্প। যদিও আমি শুভমানকেই এই পজিশনে দেখতে চাই।‘

তাহলে করুণের জায়গা কোথায় হতে চলেছে? পূজারার কথায়, ‘করুণ নায়ার ঘরোয়া ক্রিকেটে খুব ভাল খেলেছে। ওর আদর্শ পজিশন হওয়া উচিত নম্বর চার। শুভমান তিনে, করুণ চারে। আর শুভমান চারে নামলে অভিমন্যু ঈশ্বরন এবং সাই সুদর্শনের মধ্যে যে কোনও একজনকে তিনে পাঠাতে হবে।‘


```