সকলকে অবাক করে দিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে ব্রাজিলের চারটি ক্লাব। ইউরোপিয়ান দলগুলির মধ্যে শেষ ষোলোয় জায়গা করে নিতে পারেনি অ্যাতলেতিকো মাদ্রিদ, পোর্তো এবং সালজবুর্গ।

ফিফা ক্লাব বিশ্বকাপ ট্রফি
শেষ আপডেট: 27 June 2025 15:47
দ্য ওয়াল ব্যুরো: নানা বিতর্কের মধ্যে দিয়েই শেষ হয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপের (FIFA Club World Cup) গ্রুপ পর্ব। শূন্য স্টেডিয়াম, চড়া টিকিটের মূল্য, প্রতিকূল আবহাওয়া, প্রাক্তন ফুটবলারদের তোপ, সব কিছুকে সঙ্গী করেই চলছে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোর এই স্বপ্নের টুর্নামেন্ট। এবার প্রতীক্ষা নকআউট পর্বের।
বজ্র বিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টিপাতের জন্য বেশ কিছু ম্যাচ দীর্ঘায়িত হয়েছে। কোনও কোনও ম্যাচ মাঝ পথে বন্ধও রাখতে হয়েছিল এক-দেড় ঘণ্টা করে। আবার প্রচণ্ড গরমে অসুস্থ হয়েও মাঠ ছেড়েছেন অনেক ফুটবলার।
গ্রুপ পর্বের লড়াইয়ের পর ৩২ দলের প্রতিযোগিতা নেমে এসেছে ১৬ দলে। গ্রুপ পর্বে দেখা গিয়েছে বেশ কিছু অঘটন এবং চমক। তবে প্রথম পর্বে সবচেয়ে বড় চমক ছিল ব্রাজিলের ক্লাব বোতাফোগো ও ফ্ল্যামেঙ্গোর কাছে পিএসজি ও চেলসির হার। সেই সঙ্গে সকলকে অবাক করে দিয়ে শেষ ষোলোয় (Round of Sixteen) জায়গা করে নিয়েছে ব্রাজিলের চারটি ক্লাব।
ইউরোপিয়ান দলগুলির মধ্যে শেষ ষোলোয় জায়গা করে নিতে পারেনি অ্যাতলেতিকো মাদ্রিদ, পোর্তো এবং সালজবুর্গ। প্রি-কোয়ার্টারে অবশ্য জায়গা করে নিতে পারেন আর্জেন্তিনার দুই শীর্ষ ক্লাব বোকা জুনিয়র্স এবং রিভার প্লেটও। এশিয়ার একমাত্র ক্লাব হিসাবে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে সৌদি আরবের আল হিলাল।
এবার দেখে নেওয়া যাকশেষ ষোলোয় কে কার মুখোমুখি হচ্ছে:
পালমেইরাস-ইন্টার মিলান
ইন্টার মায়ামি-মন্তেরই
পিএসজি-বরুসিয়া ডর্টমুন্ড
বেনফিকা-ম্যাঞ্চেস্টার সিটি
বায়ার্ন মিউনিখ-জুভেন্তাস
ফ্ল্যামেঙ্গো-রিয়াল মাদ্রিদ
চেলসি-আল হিলাল