Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাওয়ার-প্লের নিয়মে রদবদল আনল আইসিসি

২ জুলাই থেকে পূর্ববর্তী নিয়মের পরিবর্তন হবে বলে জানা গিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী বল সংখ্যার ভিত্তিতে ঠিক হবে পাওয়ার-প্লে। 

ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাওয়ার-প্লের নিয়মে রদবদল আনল আইসিসি

আইসিসি চেয়ারম্যান জয় শাহ

শেষ আপডেট: 27 June 2025 15:09

দ্য ওয়াল ব্যুরো: আইসিসি (ICC) পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটের বেশ কিছু নিয়মে সম্প্রতি পরিবর্তন এনেছে। যার মধ্যে অন্যতম বাউন্ডারি লাইনে ক্যাচ ধরার নিয়ম। এবার আইসিসি সূত্র জানা গিয়েছে, পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি (International Melae T-20 Match) ক্রিকেটের পাওয়ার-প্লেতেও পাল্টানো হয়েছে নিয়ম (Power-play rule changed)।  

এর আগে বৃষ্টি বা অন্য কোনও কারণে ইনিংসে ওভারসংখ্যা কমলে পাওয়ার-প্লে কত ওভারের হবে, সেটা হিসাব করা হতো ওভারসংখ্যার হিসাবে। সংশোধিত নিয়ম অনুযায়ী ইনিংসে ওভারসংখ্যা কমলে পাওয়ার-প্লে কত ওভারের হবে, সেটা হিসাব করা হবে বলের হিসাবে।

আইসিসির বর্তমান নিয়ম অনুযায়ী, মোট ওভারসংখ্যার প্রায় ৩০ শতাংশ ওভার পাওয়ার-প্লে হয়ে থাকে। অর্থাৎ, ২০ ওভারের ইনিংসে পাওয়ার-প্লে হয় ৬ ওভারের। কোনও কারণে ইনিংসে ওভারসংখ্যা কমলে পাওয়ার-প্লের ওভারসংখ্যাও কমানো হয়। সেটি বলের হিসাবে হত না এতদিন, দেখা হত পূর্ণ ওভার সংখ্যার ভিত্তিতে।

এবার ২ জুলাই থেকে পূর্ববর্তী নিয়মের পরিবর্তন হবে বলে জানা গিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী বল সংখ্যার ভিত্তিতে ঠিক হবে পাওয়ার-প্লে। এক্ষেত্রে উদাহরণ হিসাবে ধরা যাক, কোনও ইনিংসে ওভারসংখ্যা কমিয়ে ৮ ওভারে নামিয়ে আনা হল, তখন পাওয়ারপ্লে হবে ২.২ ওভারের।

বর্তমান নিয়মে ৮ ওভারের ইনিংসে পাওয়ার-প্লে থাকে ২.২ ওভার, যেটা ইনিংসে মোট ওভার সংখ্যার প্রায় ৩০ শতাংশ। নতুন নিয়মেও ইনিংসে কমে আসা মোট ওভার সংখ্যার প্রায় ৩০ শতাংশ ওভার পাওয়ার-প্লে হবে, তবে সেটা ওভার সংখ্যার হিসাবে নয়, হবে ইনিংসে মোট বল সংখ্যার হিসাবে। 

এক্ষেত্রে আরও একটি উদাহরণ দেওয়া যেতে পারে। ধরা যাককোনও ইনিংসের ওভারসংখ্যা কমিয়ে ৯ ওভারে নামিয়ে আনা হল। তখন ৯ ওভারের এই ইনিংসে পাওয়ার-প্লে হবে ২.৪ ওভারের, যেটা ইনিংসে মোট ওভারসংখ্যার প্রায় ৩০ শতাংশ।

৯ ওভারের ইনিংসে মোট বৈধ ডেলিভারিসংখ্যা ৫৪, যার ৩০ শতাংশ ১৬.২। পাওয়ার-প্লেতেও (২.৪ ওভার) খেলা হবে ১৬ বল। বর্তমান নিয়মে এই হিসাবটি বল সংখ্যা দিয়ে করা হয় না, ওভার সংখ্যা দিয়ে করা হয়। যেমন ২০ ওভারের ইনিংসে যেহেতু ৬ ওভার পাওয়ার-প্লে, সেটা আসলে ইনিংসে মোট ওভারসংখ্যার ৩০ শতাংশ ওভার।

সংশোধিত এই নিয়ম সম্পর্কে আইসিসি তাদের সদস্য দেশগুলিকে বলেছে, “এই নিয়ম ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে অনেক বছর ধরেই ব্যবহার করা হচ্ছে। যেখানে ওভারের মাঝে পাওয়ার-প্লে শেষ হলেও খেলোয়াড় কিংবা অফিশিয়ালদের কোনও সমস্যা হচ্ছে না। 

৮ ওভারের উদাহরণ অনুযায়ী, তৃতীয় ওভারের দুই বলের পর আম্পায়াররা জানিয়ে দেবেন শেষ হয়েছে পাওয়ার-প্লে। এরপর আরও তিন ফিল্ডার বৃত্তের বাইরে যেতে পারবেন।

এর পাশাপাশি ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটে আরও কিছু পরিবর্তন এনেছে আইসিসি। এর মধ্যে রয়েছে টেস্টে স্টপ ক্লক নিয়ম কার্যকর করা, লালা মাখানো বল পাল্টানোর বাধ্যবাধকতা নেই, ডিআরএসে দ্বিতীয় রিভিউ। এর আগে বলে লালা মাখানো হলে সেই বল পরিবর্তন করা হত। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে আর বল পরিবর্তন করা হবে না। কিছু নিয়ম ইতিমধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপের (২০২৫–২৭) নতুন চক্রে কার্যকর হয়েছে। 


```