Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

‘ভারতের সেরা ক্লাব আমাকে ডেকেছে, মোহনবাগানে আসতে তাই দ্বিধা করিনি’: রবিনহো

আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি দলের সঙ্গে মানিয়ে নিতে। আমি মোহনবাগানকে বাছিনি মোহনবাগান আমকে বেছেছে।

‘ভারতের সেরা ক্লাব আমাকে ডেকেছে, মোহনবাগানে আসতে তাই দ্বিধা করিনি’: রবিনহো

রবসন রবিনহো

সৌম্য বাগচী

শেষ আপডেট: 2 September 2025 17:25

দ্য ওয়াল ব্যুরো: সোমবার কলকাতায় পা রেখেছেন মোহনবাগানের (Mohunbagan) নতুন রিক্রুট ব্রাজিলের রবসন রবিনহো (Robson Robinho)। আর মঙ্গলবার তিনি ক্লাব তাঁবুতে মুখোমুখি হলেন সাংবাদিকদের সঙ্গে। বাগান কর্তাদের উপস্থিতিতে তিনি বললেন, ভারতের সেরা ক্লাব আমাকে ডেকেছে, মোহনবাগানে আসতে তাই আমি দ্বিধা করিনি।

গোলমেশিন বলে পরিচিত রবিনহো দুই উইংয়েও খেলতে পারেন। নেইমারের বিরুদ্ধেও খেলেছেন এই ব্রাজিলিয়ান ফুটবলার। তাঁর উপস্থিতি গোষ্ঠ পাল সরণির ক্লাবের আপফ্রন্টকে আর শক্তিশালী করবে বাগান জনতার বিশ্বাস। সামনেই এএফসি ক্লাব চ্যাম্পিয়নশিপে নামবে সবুজ-মেরুন ব্রিগেড। এএফসি দিয়েই মোহনবাগান জার্সিতে অভিষেক করতে চলেছেন রবিনহো। তবে কলকাতা আসার আগেই তিনি জানিয়েছিলেন, মেরিনার্সের হয়ে ডার্বি জিততে উন্মুখ হয়ে রয়েছেন। 

 

এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে রবসন বললেন, মোহনবাগান খুব শক্তিশালী দল। আমি মোহনবাগানের বিরুদ্ধে খেলছি। ফুটবল হল দলগত খেলা। আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি দলের সঙ্গে মানিয়ে নিতে। আমি মোহনবাগানকে বাছিনি মোহনবাগান আমকে বেছেছে। আমি বসুন্ধরা কিংসের হয়ে এফসি কাপ খেলেছি সেখানে আমার সেরটা দিয়েছি, এখানেও সেরাটা দেব। আমি আমার সেরাটা দিয়ে প্রতিটি ম্যাচ খেলব। আইএসএলএফসি কাপ এবং সুপার কাপ খেলার জন্য মুখিয়ে রয়েছি। তবে, কোন পজিশনে খেলব, সেটা পুরোটাই কোচের উপর নির্ভর করছে। কোচ আমকে যে ফরমেশনে খেলাবে আমি সেখানেই খেলব। আমি ডুরান্ড কাপের সব ম্যাচ দেখেছি। ডার্বি ম্যাচও দেখেছি।

সম্প্রতি নেইমার বিরুদ্ধে খেলেছেন রবিনহো। সেই প্রসঙ্গে বললেন, নেইমার দুরন্ত, একদমই আলাদা খেলোয়াড়। আমি জীবনে ভাবিনি নেইমারের বিরুদ্ধে খেলব। 

এর আগে অস্কার ব্রুজোঁর কোচিংয়ে বাংলাদেশের বসুন্ধরা কিংসে খেলেছেন রবিনহো। জানালেন, বাংলা ভাষা ও বাঙালি খাওয়ার প্রতি তাঁর ভালবাসার কথাও। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ব্রাজিলের এই ফুটবলার বললেন, আমি বাংলাদেশে থাকাকালীন কিছু কিছু বাংলা ভাষা শিখেছি। 'ঠিক আছে?', 'ভাল আছেন?' এগুলি জানি। আমি কলকাতার বিরিয়ানি খেতে চাই, আর মিষ্টি তো খাবই। আমি জানি কলকাতার বিরিয়ানি খুব মশলাদার হয়। কিন্তু কম মশলাদার হলে আমার পক্ষে ভাল হয়। এখন দেখার রবসন রবিনহোর অন্তর্ভুক্তিতে বাগানের স্ট্রাইকিং ফোর্স কতটা শক্তিশালী হয়। 


```