Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

Supercopa: আতলেতিকোকে হারিয়ে ফাইনালে রিয়াল, সামনে বার্সা! বোমারু ফ্রি-কিকে নায়ক ভালভার্দে

ফাইনালে প্রতিপক্ষ বার্সেলোনা—যারা আগের দিন অ্যাথলেটিক বিলবাওকে ৫–০ উড়িয়ে এসেছে। কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে এল ক্লাসিকো মানেই আলাদা উত্তেজনা। 

Supercopa: আতলেতিকোকে হারিয়ে ফাইনালে রিয়াল, সামনে বার্সা! বোমারু ফ্রি-কিকে নায়ক ভালভার্দে

নায়ক ভালভার্দে

রূপক মিশ্র

শেষ আপডেট: 9 January 2026 10:48

দ্য ওয়াল ব্যুরো: সৌদি আরবের জেড্ডায় স্প্যানিশ সুপারকোপার সেমিফাইনালে মাদ্রিদ ডার্বি জিতে ফাইনালের টিকিট কেটে নিল রিয়াল। আতলেতিকো মাদ্রিদের বিরুদ্ধে ২১ জয়ের ম্যাচে পার্থক্য গড়ে দিল একটি বিধ্বংসী ফ্রি-কিক। নায়ক ফেদেরিকো ভালভার্দে (Fede Valverde)। ফাইনালে অপেক্ষা করছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা (Barcelona)।

ভালভার্দের ফ্রি-কিক, শুরুতেই এগিয়ে রিয়াল

ম্যাচের দ্বিতীয় মিনিটেই নাটক। বক্সের বাইরে থেকে নেওয়া ফ্রি-কিকে ভালভার্দের শট যেন কামানের গোলা। আতলেতিকোর ওয়ালে দাঁড়ানো আলেকজান্ডার সরলথ (Alexander Sorloth) ঠিকভাবে বল আটকাতে ব্যর্থ, গোলকিপার ইয়ান ওবলাকও (Jan Oblak) হাত ছোঁয়ালেন ঠিকই। কিন্তু সেভে অসফল। মরশুমে এটি ভালভার্দের প্রথম গোলউদ্‌যাপনেই বোঝা গেল, ভেতরে ক্রমশ জমতে থাকা চাপ কতটা তীব্র ছিল। লিড নিয়েই রিয়াল স্বাভাবিকভাবে একটু ডিফেন্সিভ খেলতে শুরু করে। পাল্টা আক্রমণের সুযোগ খুঁজতে থাকে জাবি আলন্সোর (Xabi Alonso) দল।

ম্যাচে ফিরল আতলেতিকো

দ্বিতীয়ার্ধে ম্যাচের রাশ আরও শক্ত করে ধরে রিয়াল। ৫৫ মিনিটে মাঝমাঠে ফাঁক খুঁজে নিয়ে নিখুঁত ফিনিশ রদ্রিগো গোয়েসের (Rodrygo Goes)। গত পাঁচ ম্যাচে তৃতীয় গোলফর্মের ধারাবাহিকতা অক্ষুণ্ণ।

তবে আতলেতিকো সহজে হাল ছাড়েনি। তিন মিনিটের মধ্যেই জবাব সরলথের। জুলিয়ানো সিমিওনের (Giuliano Simeone) ক্রসে হেড করে গোল, রাউল আসেনসিওকে (Raúl Asencio) সামান্য ঠেলে জায়গা তৈরি করেছিলেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। স্কোরলাইন ২১। চূড়ান্ত ফলাফলের রাস্তা তখনও খোলা।

শেষ দিকে চাপ বাড়ে আতলেতিকোর। আঁতোয়ান গ্রিজমানের (Antoine Griezmann) অ্যাক্রোবেটিক শট থেকে শুরু করে মারকোস লরেন্তের (Marcos Llorente) চেষ্টাসবই আটকে দেন থিবো কুর্তোয়া (Thibaut Courtois)। স্টপেজ টাইমে হুলিয়ান আলভারেজের (JuliáÁlvarez) শট গোলমুখ ছুঁয়ে বেরিয়ে যেতেই কার্যত শেষ আতলেতিকোর আশা।

এল ক্লাসিকো ফাইনাল: রিয়াল বনাম বার্সা

এই জয়ের সৌজন্যে টানা পাঁচ ম্যাচে অপরাজিত রিয়াল। কোচ আলোনসোর জন্যও স্বস্তি২০২৫-এর শেষ দিকে ফর্ম নিয়ে প্রশ্ন উঠেছিল, সেখান থেকে ধীরে ধীরে চাকা ঘুরছে। কিলিয়ান এমবাপে (Kylian Mbappé) চোটে বাইরে থাকলেও তরুণ গনসালো গার্সিয়া (Gonzalo García) আক্রমণে ভরসা জুগিয়েছেন।

ফাইনালে প্রতিপক্ষ বার্সেলোনাযারা আগের দিন অ্যাথলেটিক বিলবাওকে ৫০ উড়িয়ে এসেছে। কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে এল ক্লাসিকো মানেই আলাদা উত্তেজনা। সেমিফাইনালে পারফরম্যান্স বলছে, রিয়ালের ভরসা এই মুহূর্তে পরিষ্কারঅহেতুক কাটাছেঁড়া নয়, কাজের কাজ। ফ্রি-কিক থেকে ফিনিশ, কাউন্টার থেকে গোল, আর শেষে কুর্তোয়ার দেয়াল। বার্সার বিরুদ্ধে সেটাই হবে আসল পরীক্ষা।


```