Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

খালিদ জমানায় ব্রাত্য সুনীল, বেঙ্গালুরুর প্রশিক্ষণ শিবিরে যোগ দিলেন ২২ ফুটবলার

জাতীয় দলের প্রস্তুতি শিবিরে ডাক পেলেন না ভারতের জার্সিতে সর্বোচ্চ গোলের মালিক। 

খালিদ জমানায় ব্রাত্য সুনীল, বেঙ্গালুরুর প্রশিক্ষণ শিবিরে যোগ দিলেন ২২ ফুটবলার

সুনীল ছেত্রী ও খালদ জামিল

সৌম্য বাগচী

শেষ আপডেট: 16 August 2025 14:52

দ্য ওয়াল ব্যুরো: মানোলো মার্কুয়েজের ডাকে অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। কিন্তু খালিদ জামিলের আমলে তিনি ব্রাত্য হয়ে পড়লেন। জাতীয় দলের প্রস্তুতি শিবিরে ডাক পেলেন না ভারতের জার্সিতে সর্বোচ্চ গোলের মালিক। 

সামনেই রয়েছে কাফা নেশনস কাপ। ভারত এবার অংশ নেবে এই টুর্নামেন্টে। এদিকে সদ্যই ভারতীয় জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন খালিদ জামিল (Khalid Jamil)। কাফা নেশনস কাপ দিয়েই শুরু হবে তাঁর নতুন অভিযান। এই টুর্নামেন্টের প্রস্তুতি শিবিরের (Practice Camp) জন্য ৩৫ জন ফুটবলারের (Indian Squad) নাম ঘোষণা করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। সেখানে নেই প্রাক্তন অধিনায়ক সুনীল ছেত্রীর নাম।  

জামিলের প্রশিক্ষণে বেঙ্গালুরুতে হবে প্রশিক্ষণ শিবির। শুক্রবার শিবিরে যোগ দিয়েছেন ২২ জন ফুটবলার। তবে ডুরান্ড চলার জন্য ইস্টবেঙ্গলমোহনবাগানজামশেদপুর এফসির মোট ১৩ জন ফুটবলার যোগ দিতে পারেননি শিবিরে। এআইএফএফ তরফে এই তিন ক্লাবের কাছে অনুরোধ করা হয়েছে জাতীয় স্বার্থে তাদের ফুটবলারদের ছেড়ে দিতে।

মোহনবাগান থেকে ডাক পেয়েছেন দীপক টাংরি, অনিরুদ্ধ থাপা, লিস্টন কোলাসো, মনবীর সিং, লালেনমাওইয়া রালতে, বিশাল কাইথ ও সাহাল আবদুল সামাদ। ইস্টবেঙ্গল থেকে জাতীয় শিবিরে যাবেন নাওরেম মহেশ, আনোয়ার আলি ও জিকসন সিং। 

বেঙ্গালুরুতে ইতিমধ্যেই পৌঁছে যাওয়া ফুটবলারদের তালিকা

গোলরক্ষক: অমরিন্দর সিংগুরপ্রীত সিং সান্ধুহৃতিক তিওয়ারি।

ডিফেন্ডার: আকাশ মিশ্রঅ্যালেক্স সাজিবরিস সিং থাংজামচিংলেনসানা সিং কনশামহামিংথানমাওইয়া রালতেরাহুল ভেকেরোশন সিং নওরেমসন্দেশ ঝিঙ্গানসুনীল বেঞ্চামিন।

মিডফিল্ডার: আশিক কুরুনিয়ানদানিশ ফারুক ভাটনিখিল প্রভুরাহুল ক্যানোলি প্রবীণসুরেশ সিং ওয়াংজামউদান্ত সিং কুমাম।

ফরোয়ার্ড: ইরফান ইয়াদওয়াদলালিয়ানজুয়ালা ছাংতেরহিম আলিবিক্রম প্রতাপ সিং।

প্রধান কোচ: খালিদ জামিল


```