Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এশিয়া কাপের প্রস্তুতি শুরু করে দিলেন রিঙ্কু, নির্বাচকদের নজরে কি আছেন কেকেআর তারকা?

রিঙ্কুর সঙ্গে যদি কোনও আপস করা হয়, তবুও শিবম দুবে এবং জিতেশ শর্মা কী দোষ করলেন? দু’জনেই ফিনিশারের ভূমিকা খুব ভালভাবে পালন করতে পারেন। দু’জনেই অলরাউন্ডার খেলোয়াড়। 

এশিয়া কাপের প্রস্তুতি শুরু করে দিলেন রিঙ্কু, নির্বাচকদের নজরে কি আছেন কেকেআর তারকা?

রিঙ্কু সিং

সৌম্য বাগচী

শেষ আপডেট: 16 August 2025 12:57

দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবার হতে পারে টিম ইন্ডিয়ার দল (Indian Squad) ঘোষণা। আমিরশাহিতে এবার এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। ভারতের প্রথম ম্যাচ আমিরশাহির বিরুদ্ধে ১০ সেপ্টেম্বর। এরপর ১৪ তারিখ পাকিস্তানের বিরুদ্ধে নামবে গৌতম গম্ভীরের ছাত্ররা। 

এশিয়া কাপের দলে কারা কারা সুযোগ পাবেন, সেই নিয়ে নানা মুনি নানা মত প্রকাশ করে চলেছেন। তবে নির্বাচকদের পক্ষে দল নির্বাচন করা এবার সহজ হবে না। দলে ভারতীয় টেস্ট অধিনায়ক শুভমান গিলের স্থান আলোচনার বিষয় হিসাবে রয়ে গিয়েছে। অনেকেই মনে করছেন, ভারতের লাল বলের অধিনায়কের সুযোগ পাওয়া উচিত। কিন্তু নির্বাচকরা কখনওই টপ অর্ডার থেকে সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা বা তিলক বর্মাদের সরাতে চাইবেন না।  অন্যদিকে ১৫ সদস্যের দলে রিঙ্কু সিংয়ের (Rinku Singhস্থান নিয়েও প্রশ্ন রয়েছে। তবে, রিঙ্কু টুর্নামেন্টের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

আইপিএলে যশ দয়ালের ওভারে টানা ৫টি ছক্কা হাঁকিয়ে কলকাতা নাইট রাইডার্সকে ম্যাচ জিতিয়ে রিঙ্কু টিম ইন্ডিয়া স্কোয়াডে জায়গা করে নেন। এরপর মেন ইন ব্লুজের ফিনিশার হিসাবেও উত্তরপ্রদেশের এই ব্যাটার নজর কাড়েন। তবে বর্তমানে কিছুটা হলেও ফর্মহীনতায় ভুগছেন রিঙ্কু। গত আইপিএলেও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা করে নিতে ব্যর্থ হন তিনি। তিনি স্ট্যান্ডবাই ছিলেন। এমন পরিস্থিতিতে রিঙ্কু এশিয়া কাপের স্কোয়াডে জায়গা পাবেন কি না, সেই নিয়ে প্রশ্ন রয়েছে।

ফিট থাকলে দুই ওপেনার অবশ্যই হবেন অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন (ব্যাটার-কিপার)। এরপর আসবেন যথাক্রমে তিলক র্মা, অধিনায়ক সূর্য কুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া। শুভমান গিল এবং যশস্বী জয়সওয়াল আইপিএলে ভাল পারফর্ম করেছেন। এমন পরিস্থিতিতে নির্বাচকদেরও তাদের জায়গা নিয়ে ভাবতে হবে। 

প্রাক্তন এক জাতীয় নির্বাচক বলেছেন, আমরা প্রায়ই শুনি যে, অমুক খেলোয়াড়কে বেছে নেওয়া উচিত কিন্তু কেউ বলতে পারে না 'কার জায়গায়'? শ্রেয়স আইয়ার ১৮০ স্ট্রাইক রেটে ৬০০ রান করেছেন, কিন্তু তিনি শীর্ষ চারে ব্যাট করেন। তাঁর জায়গাটা কোথায়? শুভমনকে যদি অন্তর্ভুক্ত করা হয়, তাহলে আপনি তাঁকে কার জায়গায় খেলাবেন?

সেই সঙ্গে তিনি বলেন, “আপনি এখনই আপনার শীর্ষ ৫ খেলোয়াড় পরিবর্তন করতে পারবেন না এবং শুভমনকেও বেছে নিতে পারবেন না। যদি আপনি এখনই শুভমনকে বেছে নেন, তাহলে স্পষ্টতই টেস্ট অধিনায়ক এবং আইপিএল দলের অধিনায়ক প্রথম একাদশের বাইরে থাকবেন না। তাহলে আপনি কোথায় আপস করবেন? আমার মনে হয় রিঙ্কুর জায়গা সন্দেহজনক। আমরা জয়সওয়ালের কথাও বলছি না।

রিঙ্কুর সঙ্গে যদি কোনও আপস করা হয়, তবুও শিবম দুবে এবং জিতেশ শর্মা কী দোষ করলেন? দুজনেই ফিনিশারের ভূমিকা খুব ভালভাবে পালন করতে পারেন। দুজনেই অলরাউন্ডার খেলোয়াড়। জিতেশ উইকেটকিপিং করতে পারে, প্রয়োজনে দুবে বোলিংও করতে পারেন।


```