Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ অধিনায়ক হয়ে ১৩৬ বছরের পুরনো রেকর্ড ভাঙতে চলেছেন বিরাটের সতীর্থ

বেথেল হতে চলেছেন আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের সব থেকে কম বয়সি অধিনায়ক। এখন পর্যন্ত এই রেকর্ডটি রয়েছে মন্টি বাউডেনের নামে। 

ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ অধিনায়ক হয়ে ১৩৬ বছরের পুরনো রেকর্ড ভাঙতে চলেছেন বিরাটের সতীর্থ

জ্যাকব বেথেল ও বিরাট কোহলি

সৌম্য বাগচী

শেষ আপডেট: 16 August 2025 12:24

দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলির আইপিএল সতীর্থ জ্যাকব বেথেল (Jacob Bethell) ইতিহাসের পাতায় নাম তুলতে চলেছেন। ১৭ বছরের খরার অবসান ঘটিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ২০২৫ সালে প্রথম আইপিএল খেতাব জিতেছে। সেই দলের অন্যতম সদস্য ছিলেন বেথেল। এবার তিনি ১৩৬ বছরের পুরনো একটি রেকর্ড ভাঙতে চলেছেন। ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB) এই খেলোয়াড়ের উপর একটি বিশেষ দায়িত্ব অর্পণ করেছে।

ইসিবি শুক্রবার আয়ারল্যান্ড সফরের জন্য তাদের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে। ইংল্যান্ড আয়ারল্যান্ডের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। এই দলের নেতৃত্ব দেবেন (England T20 Captain) জ্যাকব বেথেল। ম্যাচ তিনটি ডাবলিনে ১৭, ১৯ এবং ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

বেথেল হতে চলেছেন আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের সব থেকে কম বয়সি অধিনায়ক। এখন পর্যন্ত এই রেকর্ডটি রয়েছে মন্টি বাউডেনের নামে। বাউডেন ইংল্যান্ডের হয়ে দুটি টেস্ট ম্যাচ খেলেছেন। ১৮৮৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি নিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে দলের নেতৃত্ব দিয়েছিলেন। তখন তাঁর বয়স ছিল ২৩ বছর ১৪৪ দিন। বেথেল প্রথম যেদিন ইংল্যান্ডের অধিনায়কের আর্মব্যান্ড পরে মাঠে নামবেন সেদিন তাঁর বয়স হবে ২১ বছর ৩২৯ দিন।

গত বছরের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় বেথেলের। এক বছরের মধ্যে তিনি ইংল্যান্ডের হয়ে তিন ফরম্যাটেই খেলেছেন। ইংল্যান্ডের বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক জস বাটলার আয়ারল্যান্ড সফরে বেথেলের নেতৃত্বে খেলবেন। বাটলারের নেতৃত্বে ইংল্যান্ড ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল।

বেথেল এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তাঁর গড় ৪০.১৪ এবং স্ট্রাইক রেট ১৫৪.৩৯। করেছেন দুটি অর্ধশতক। সর্বোচ্চ স্কোর ৬২ রান। পাশাপাশি এই বাঁহাতি ব্যাটার ইংল্যান্ডের হয়ে ১২টি ওয়ানডে এবং চারটি টেস্ট ম্যাচও খেলেছেন। তিনি ওয়ানডেতে ৩১৭ এবং টেস্টে ২৭১ রান করেছেন।


```