Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

মোহনবাগানের মহিলা ফুটবল দল নিয়ে আশার বাণী শোনালেন সৃঞ্জয়-শিলটন

শিলটন বললেন, “আমি যতদূর জানি এবার মহিলা দল গড়া হবে। আজকে নির্বাচনের বিষয়টি সম্পন্ন হল। এবার সবাই মিলে সিদ্ধান্ত নেবে। মোহনবাগানের ভাল হচ্ছে, আমি খুবই খুশি।”

মোহনবাগানের মহিলা ফুটবল দল নিয়ে আশার বাণী শোনালেন সৃঞ্জয়-শিলটন

শিলটন পাল

শেষ আপডেট: 9 June 2025 19:53

দ্য ওয়াল ব্যুরোগত দেড় মাস ধরে ময়দানের সবথেকে আলোচ্য বিষয় ছিল মোহনবাগান ক্লাবের নির্বাচন (Mohunbagan Election)। একসময়কার দুই পরম মিত্র সৃঞ্জয় বসু (Srinjoy Basu) ও দেবাশিস দত্ত (Debashis Dutta) কোমর বেঁধে নেমে পড়েছিলেন নির্বাচন লড়তে। দুই পক্ষই নির্বাচনী সভা থেকে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি শুরু করে দিয়েছিলেন। তাঁদের এই বাকযুদ্ধে জড়িয়ে পড়েছিলেন সবুজ-মেরুন শিবিরের প্রাক্তন ফুটবলাররাও। এই বিতর্ক মোটেও গঙ্গা পাড়ের এই ক্লাবের ঐতিহ্যের সঙ্গে খাপ খাচ্ছিল না। সমর্থকরাও মেনে নিতে পারছিলেন না এই দ্বন্দ্ব।

পরিস্থিতি সামাল দিতে শেষপর্যন্ত মাঠে নামেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই আবহ কাটাতে দৌত্যে পাঠান ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষকে। তাঁদের হস্তক্ষেপে মেটে সমস্যা। দুই পক্ষই রাজি হয় সমঝোতায় আসতে।

সোমবার (৯ ছিল) মোহনবাগান ক্লাবের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সমঝোতা অনুযায়ী সচিব হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন সৃঞ্জয় আর সভাপতি হিসাবে দেবাশিস। পাশাপাশি মনোনয়ন জমা দিয়েছেন ক্লাবের ২১ জন সদস্য। সেক্ষেত্রেও মনে করা হচ্ছে ফিফটি-ফিফটি ফর্মুলাই কাজ করেছে। মনোনয়ন জমা দেওয়ার পর এদিন গোষ্ঠ পাল সরণির ক্লাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ক্লাব কর্তাদের পাশাপাশি প্রাক্তন ফুটবলাররাও। এদিন ক্লাব জুড়ে ছিল খুশির আবহ। নির্বাচন হবে না জেনে সবাই খুশি।

এদিন ক্লাবে এসেছিলেন মোহনবাগানকে আই লিগ জেতানো গোলরক্ষক শিলটন পাল (Shilton Paul)। তিনি দ্য ওয়াল-কে  বললেন, মোহনবাগান ক্লাবে আমরা সবাই একত্রিত হয়েছি। ক্লাবের উন্নতির জন্য যেটা করার দরকার সেটাই আমরা করছি। পাশাপাশি সবুজ-মেরুনের ঘরের ছেলে বলে পরিচিত এই প্রাক্তন ফুটবলার বললেন, দেবাশিসদাও বলেছেন এবার সেরা দল তৈরি করা হবে। আমরা সেই চেষ্টাই করব। ক্লাবে আবার প্রাক্তন ফুটবলাররা আসবে। আমরা সবাই মিলে একটাই চেষ্টা করব, ক্লাব যাতে আরও সুন্দর ভাবে এগোতে পারে।” 

পাশের ক্লাব ইস্টবেঙ্গল পুরুষদের ফুটবলে সাফল্য না পেলেও তাদের মহিলা ব্রিগেড গত মরশুমে দরুন্ত পারফর্ম করেছে। ভারত সেরা হওয়ার পাশাপাশি কণ্যাশ্রী কাপও জিতেছে। এই বিষয়ে শিলটন বললেন, আমি যতদূর জানি এবার মহিলা দল গড়া হবে। আজকে নির্বাচনের বিষয়টি সম্পন্ন হল। এবার সবাই মিলে সিদ্ধান্ত নেবে। মোহনবাগানের ভাল হচ্ছে, আমি খুবই খুশি।

সৃঞ্জয় বসু এদিন দ্য ওয়াল-কে বলেছেন। আমরা এক হয়েছি। এবার আমরা এক হয়ে ক্লাবকে এগিয়ে নিয়ে যেতে সর্বোত ভাবে কাজ করব। ইস্তেহার অনুযায়ী আমরা এগোব। কর্মসমিতির বৈঠকে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সময়মতো সবই করার চেষ্টা করব। পাশাপাশি ক্লাবের মহিলা দল নিয়েও আশার কথা শুনিয়েছেন সৃঞ্জয়।


```