Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পরিসংখ্যান ভারতের পক্ষে থাকলেও হংকংকে সমীহ করছেন সন্দেশরা

হংকংয়ের কোচ অ্যাশলে ওয়েস্টউড ভারতীয় ফুটবলকে হাতের তালুর মতো চেনেন। ২০২৪ সালের আগস্ট থেকে তিনি হংকংয়ের জাতীয় দলকে কোচিং করাচ্ছেন। প্রাক্তন এই ইংলিশ ফুটবলার ২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত বেঙ্গালুরু এফসির প্রধান কোচ হিসাবে দায়িত্ব পালন করেছেন। 

পরিসংখ্যান ভারতের পক্ষে থাকলেও হংকংকে সমীহ করছেন সন্দেশরা

অনুশীলেন ভারতীয় ফুটবল দল

শেষ আপডেট: 9 June 2025 18:54

দ্য ওয়াল ব্যুরোমঙ্গলবার ভারতীয় সময় অনুযায়ী এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে (AFC Asian Cup Qualifiers) হংকংয়ের বিরুদ্ধে নামবে ভারত (Hong Kong vs India)। দুটি দলই এখন পর্যন্ত একটি করে ম্যাচ খেলে এক পয়েন্ট করে অর্জন করেছে। সিঙ্গাপুরের বিপক্ষে ড্র করেছে হংকং, আর ভারত-বাংলাদেশ ম্যাচ অমিমাংসিত ভাবে শেষ হয়েছে। তাই দুই দলের কাছেই আগামীকালের ম্যাচ হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ।

টুর্নামেন্টে প্রথম জয়ের লক্ষ্যে মঙ্গলবার কাউলুনে নামবে ভারত।  এএফসি এশিয়ান কাপ ২০২৭ রাউন্ডের তৃতীয় বাছাইপর্বের ম্যাচে হংকংয়ের বিপক্ষে খেলার সময় ভারতীয় ফুটবল দলকে আরও একটি কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। হংকংয়ের স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ম্যাচের সমস্ত টিকিট (৫০,০০০) বিক্রি হয়ে গিয়েছে, যা হংকং ফুটবলের জন্য একটি নতুন উপস্থিতির রেকর্ড। 

হংকংয়ের কোচ অ্যাশলে ওয়েস্টউড ভারতীয় ফুটবলকে হাতের তালুর মতো চেনেন। ২০২৪ সালের আগস্ট থেকে তিনি হংকংয়ের জাতীয় দলকে কোচিং করাচ্ছেন। প্রাক্তন এই ইংলিশ ফুটবলার ২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত বেঙ্গালুরু এফসির প্রধান কোচ হিসাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসির দায়িত্বও পালন করেছেন তিনি পাশাপাশি তিনি গত বছর ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে ভারতকে পরাজিত করা আফগানিস্তান দলেরও কোচও ছিলেন।

ভারতের বর্তমান ফিফা র‍্যাঙ্কিং ১২৭। যেখানে প্রতিপক্ষ হংকং রয়েছে ১৫৩তম স্থানে। সি গ্রুপের বাকি দুই দল সিঙ্গাপুর ও বাংলাদেশ। চারটি দলই এক পয়েন্ট করে অর্জন করেছে।

হংকংয়ের ফুটবল ইতিহাস বলছে, ৫৯ বছরের মধ্যে তারা মাত্র একবার এএফসি এশিয়ান কাপে জায়গা করে নিতে পেরেছে। হংকংয়ের বৃহত্তম ক্রীড়া কমপ্লেক্স কাই টাক স্পোর্টস পার্কের অংশ ৫০,০০০ আসন বিশিষ্ট কাই টাক স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে ওয়েস্টউডের ছাত্ররা নামবে পূর্ণ দর্শক সমর্থন নিয়ে। যেটা ভারতের চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। শহরের প্রাক্তন বিমানবন্দরের জায়গায় ৩০ বিলিয়ন হংকং ডলার ব্যয়ে নির্মিত হয়েছে এই স্টেডিয়াম

১৯৫১ সালে প্রথমবারের মতো মুখোমুখি হওয়ার পর এটি হবে ভারত এবং হংকংয়ের ২৫তম সাক্ষাৎ। গত ২৪টি ম্যাচের মধ্যে ভারত জিতেছে নয়টি ম্যাচ, আর হংকং জয় পেয়েছে আটটি ম্যাচে। ড্র হয়েছে সাতটি। তবেমেন ইন ব্লুজ মাত্র একবার হংকংয়ের মাটিতে জিততে পেরেছে। ১৯৫৭ সালের সেই প্রীতি ম্যাচে ভারত জিতেছিল ২-১ ব্যবধানে

এই দুই দেশের মধ্যে শেষ সাক্ষাৎ হয়েছিল ২০২২ কলকাতায় বৃষ্টিবিধ্বস্ত এশিয়ান কাপ বাছাইপর্বের সেই ম্যাচে সুনীল ছেত্রী হ্যাটট্রিক করেছিলেন। স্টিফেন কনস্ট্যানইনের ভারত সেই ম্যাচে জিতেছিল ৪-০ গোলে

হংকংয়ের বিরুদ্ধে নামার আগের দিন ভারতের নির্ভরযোগ্য ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান কলকাতা ম্যাচের প্রসঙ্গ টেনে বলেছেন, "এটা বেশ ভাল স্কোরলাইন ছিল কিন্তু তারপর থেকে হংকং অনেক বদলে গিয়েছে। তাদের একজন নতুন কোচ এবং অনেক নতুন খেলোয়াড় আছে। তাইএবার সহজ হবে না। আমাদের কাছে আত্মতুষ্ট হওয়ার কোনও জায়গা নেই। আমরা ম্যাচটিকে কখনওই হালকা ভাবে নিচ্ছি না।"

এই ম্যাচের প্রস্তুতি নিয়ে ৩১ বছরের ঝিঙ্গান বলেছেন, "আন্তর্জাতিক মঞ্চে প্রতিটি খেলাই কঠিন, বিশেষ করে বিদেশের মাটিতে। আমরা সেরা প্রস্তুতি নিচ্ছি, এবং মঙ্গলবার আমরা সর্বোচ্চ পয়েন্ট অর্জনের জন্য চেষ্টা করব"

হংকংয়ের বিরুদ্ধে নামার আগে ভারতের অন্যতম উইঙ্গার লালিয়ানজুয়ালা ছাংতে বলেছেন, "হংকং ম্যাচ আমাদের কাছেএকটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ কারণ তাদের রক্ষণ খুবই শক্তিশালী। আমরা তাদের কোচকেও চিনি। ভারতে তার অনেক অভিজ্ঞতা আছেপাশাপাশি মুম্বই এফসির এই ফুটবলার বলেছেন, "হংকংয়ের প্রতিআক্রমণ নিয়েও ভালভাবে সচেতন থাকতে হবে। এই ম্যাচ নিয়ে আমাদের একটি পরিকল্পনা আছে। সেটিকে মাঠে বাস্তবায়ন করতে হবে। যদি আমরা সঠিক মানসিকতা, মনোভাব এবং জয়ের খিদে নিয়ে নামতে পারি, তাহলে আমরা এই ম্যাচ জিততে পারব

ওয়েস্টউডের অধীনে, হংকং ১২টি ম্যাচে মাত্র একবার হেরেছে প্রীতি ম্যাচে লিচটেনস্টাইনের কাছে তারা হেরেছিল ০-১ গোলে। কিন্তু তারা এরপর হারিয়েছে তাদের থেকে র‍্যাঙ্কিংয়ে উপরে থাকা সলোমন দ্বীপপুঞ্জ এবং ফিলিপাইন্সের বিপক্ষে। 

ভারতের বিরুদ্ধে ম্যাচের প্রস্তুতি হিসেবে, হংকং ৩০ মে ম্যানচেস্টার ইউনাইটেড এফসির বিরুদ্ধে একটি বেসরকারী প্রীতি ম্যাচ খেলেছিল। যদিও তারা সেই ম্যাচে ১-৩ গোলে হেরে যায়। তারপর ৫ জুন নেপালের বিরুদ্ধে একটি ফিফা প্রীতি ম্যাচ খেলেছিল হংকং। 

নতুন কোচ ছাড়াও, হংকং দলে অনেক নতুন এবং বিদেশি বংশোদ্ভূত খেলোয়াড় রয়েছে। তাদের মধ্যে রয়েছেন ফরোয়ার্ড জুনিনহো এবং স্টেফান পেরেইরা, মিডফিল্ডার ফার্নান্ডো এবং ডিফেন্ডার ডুডু। এঁরা সকলেই ব্রাজিলে জন্মগ্রহণ করেছেন। স্পেনে জন্মগ্রহণকারী ফরোয়ার্ড মানোলো ব্লেদা এবং জাপানে জন্মগ্রহণকারী মিডফিল্ডার সোহগো ইচিকাওয়াও সম্প্রতি হংকংয়ের হয়ে অভিষেক করেছেন।


```