উল্লেখ্য, ২০২৩-২৫ চক্রের পয়েন্ট টেবিল অনুযায়ী শীর্ষ বাছাই দুই দল নামতে চলেছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। খেলা হবে ক্রিকেটের আঁতুড়ঘর ইংল্যান্ডে। ভেন্যু: ঐতিহ্যশালী লর্ডস স্টেডিয়াম (Lords Stadium)।

দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া
শেষ আপডেট: 9 June 2025 17:47
দ্য ওয়াল ব্যুরো: গত তিন বছরে প্রথমবারের জন্য টেস্টে মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা (Australia vs South Africa)। তাও আবার যে সে সিরিজে নয়—বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final) যুযুধান দুই পক্ষ।
একদিকে প্যাট কামিন্সের (Pat Cummins) নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া (Australia)। যারা বর্ডার-গাভাসকার ট্রফিতে (Border-Gavaskar Trophy) ভারতকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে জায়গা পাকা করেছে। অন্যদিকে চূড়ান্ত ধারাবাহিকতা দেখিয়ে চলা প্রোটিয়া বাহিনী। তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা ছটি টেস্ট পরপর জিতেছে। এর সুবাদে বাকিদের টপকে সেরা দুই দলে নিজেদের নাম পাকা করেছে।
উল্লেখ্য, ২০২৩-২৫ চক্রের পয়েন্ট টেবিল অনুযায়ী শীর্ষ বাছাই দুই দল নামতে চলেছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। খেলা হবে ক্রিকেটের আঁতুড়ঘর ইংল্যান্ডে। ভেন্যু: ঐতিহ্যশালী লর্ডস স্টেডিয়াম (Lords Stadium)।
আগের বছর প্রতিযোগিতা জিতেছিল অজিরা। এবার দক্ষিণ আফ্রিকা কঠিন ঠাঁই। আইসিসি প্রতিযোগিতায় বরাবর প্রোটিয়াদের কপাল পুড়েছে। সে বিশ্বকাপ হোক। চায় চ্যাম্পিয়নস ট্রফি। এবার চ্যালেঞ্জের নাম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। প্রথমবারের জন্য ফাইনালে কেশব মহারাজ, রায়ান রিকেলটনরা। পারবেন ইতিহাসের খাতায় নাম তুলতে?
জানতে হলে নজর রাখতে হবে টিভির পর্দায়। খেলা চলবে পাঁচদিন। ১১ জুন থেকে ১৫ জুন পর্যন্ত। ভারতীয় সময় বিকেল সাড়ে তিনটে থেকে প্রতিদিন ম্যাচ শুরু। আবহাওয়া গোল পাকাতে পারে। তাই ১৬ জুন বাড়তি (রিজার্ভ ডে) হিসেবে তুলে রাখা হয়েছে। খেলা সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)। হিন্দি, ইংরেজি সহ একাধিক প্রাদেশিক ভাষায় কমেন্ট্রির বন্দোবস্ত থাকছে।
ভেন্যু: লর্ডস স্টেডিয়াম
সময়: ১১-১৫ জুন, প্রতিদিন ভারতীয় সময় বিকেল সাড়ে তিনটে থেকে
সম্প্রচার: স্টার স্পোর্টস নেটওয়ার্ক