Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

এআইএফএফ-এর লজ্জা! জাভির নাম ব্যবহার করে ফেডারেশনকে বোকা বানাল কিশোর

ক্রীড়া সাংবাদিক নমন সুরি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন, এটি আসলে কিশোরের একটি মজার কাজ।

এআইএফএফ-এর লজ্জা! জাভির নাম ব্যবহার করে ফেডারেশনকে বোকা বানাল কিশোর

জাভি হার্নান্ডেজ

সৌম্য বাগচী

শেষ আপডেট: 26 July 2025 17:25

দ্য ওয়াল ব্যুরোকল্যাণ চৌবের আমলে ভারতের ফুটবল আকাশে আঁধার নেমেছে, এমনই অভিযোগ উঠছে বারবার। ফিফার তালিকায় ভারতের অবনমন ধারাবাহিক ভাবে হয়ে চলেছে। এদিকে, ভারতীয় ফুটবলের শীর্ষ টুর্নামেন্ট আইএসএল আপাত স্থগিত। বল এখন দেশের শীর্ষ আদালতে। পাশাপাশি জাতীয় দলের কোচের পদ শূন্য। এই আবহে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে (AIFF) চরম হাসির পাত্র করল এক কিশোর (Teenager)। 

সত্যিই কী দুর্দশা ফেডারেশনের! মানোলো মার্কুয়েজ জাতীয় দলের দায়িত্ব ছাড়ার পর পরবর্তী কোচের জন্য বিজ্ঞাপন দিয়েছিল এআইএফএফ। দেশে ও বিদেশের অনেকেই বিজ্ঞাপন অনুযায়ী আবেদন করেন। এরই মধ্যে ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয় কিংবদন্তি স্প্যানিশ ফুটবলার তথা বার্সেলোনার বর্তমান কোচ জাভি হার্নান্ডেজও (Xavi Hernandez) নাকি আবেদন করেছেন। তবে পারিশ্রমিকের বিষয়টি চিন্তা করে তাঁর নাম ভাবা হচ্ছে না।

ফেডারেশন এই খবর জানানোর পর চারিদিকে হইচই পড়ে যায়। এমনকি সোশ্যাল মিডিয়ায় অনেকেই আওয়াজ তোলেন ক্রাউড ফান্ডিং করা হোক। জাভি এলে ভারতীয় ফুটবলের হাল ফিরবে। 

এবার জানা গেল আসল ঘটনা। বার্সেলোনার কিংবদন্তি জাভি হার্নান্ডেজের নাম করে ১৯ বছর বয়সে এক কিশোর অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে (AIFF) সঙ্গে রীতিমতো মজা করেছে। জাভির নাম করে ভারতের ফুটবল কোচ পদের জন্য আবেদন করার ক্ষেত্রে ওই কিশোর একটি ভুয়ো ইমেল ব্যবহার করেছে।

এআইএফএফ জাতীয় দলের পরিচালক সুব্রত পাল প্রথমে টাইমস অফ ইন্ডিয়াকে জাভির আবেদনের বিষয়টি নিশ্চিত করেছিলেন। পরে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায় সেটি ছিল আসলে প্র্যাঙ্ক ইমেল, সেটি এসেছিল 'xaviofficialfcb@gmail.com' থেকে। ক্রীড়া সাংবাদিক নমন সুরি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেনএটি আসলে কিশোরের একটি মজার কাজ।

 সুরি এক্স-এ লিখেছেন, "জাভি ভারতের কোচ পদে আবেদন করেননি। একজন ১৯ বছর বয়সি কিশোর একটি ভুয়ো ইমেল আইডি ব্যবহার করেছিল। আমি তার সঙ্গে কথা বলেছি। সে আমাকে তার সেন্ট ফোল্ডার থেকে একটি স্ক্রিন শট দেখিয়েছিল

এদিকে বার্সা টাইমস সোশ্যাল মিডিয়ায় দাবি করেছে, জাভি কখনও এই পদের জন্য আবেদন করেনি। টুইটারে ১০ লক্ষ ফলোয়ার-সহ এই স্বাধীন ফ্যান মিডিয়া প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে"জাভির ঘনিষ্ঠরা জোর দিয়ে বলেছেন যে, তিনি কখনও ভারতের জাতীয় দলের প্রধান কোচ পদের জন্য আবেদন করেননি। তাঁরা বিশ্বাস করেন যে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ইচ্ছাকৃতভাবে নতুন ম্যানেজারের খোঁজে প্রোফাইল বাড়ানোর জন্য জাভির নাম ব্যবহার করেছে

এই ঘটনার পর অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এআইএফএফকে "দুর্নীতিবাজ এবং মিথ্যাবাদী" বলে তীব্র সমালোচনা করেছেন।

এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, "কিংবদন্তিরা ভূমিকার পিছনে ছুটতে পারে না। এই মুহূর্তে, জাভির গল্প শেষ হওয়ার অনেক দূরে মনে হচ্ছে... বিশেষ করে বার্সেলোনার কক্ষপথে

আরেকজন ব্যবহারকারী লিখেছেন, "যদি এটি সত্য হয় তবে এটি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে ইচ্ছাকৃতভাবে প্রভাব বিস্তারের জন্য একজন কিংবদন্তিকে ব্যবহার করা অত্যন্ত লজ্জাজনক আচরণ। জাভি আরও ভালর যোগ্য!"

"কিছু ভুয়ো সাংবাদিকের সাহায্যে AIFF-এর দুর্বৃত্তরা একেবারে তলানিতে পৌঁছে গিয়েছে। যে ব্যক্তি দাবি করেছিলেন, জাভি আবেদন করেছেন তিনি (সুব্রত পাল) আসলে ফুটবল মাঠে খুনের অভিযোগে অভিযুক্ত ছিলেন (যদিও পরে তাঁকে মুক্ত করা হয়েছে)। সত্য বেরিয়ে আসার জন্য জাভির AIFF-এর বিরুদ্ধে মামলা করা উচিত


```