ক্রিকেট আমাকে প্রত্যাশার চেয়েও বেশি কিছু দিয়েছে। এটি আমাকে স্বীকৃতি দিয়েছে। এখন আমি খেলা থেকে অবসর নিচ্ছি।

বেদা কৃষ্ণমূর্তি
শেষ আপডেট: 26 July 2025 14:56
দ্য ওয়াল ব্যুরো: ২০১৭মহিলাদের বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন বেদা কৃষ্ণমূর্তি। ৩৩ বছরে পা দেওয়ার আগেই ভারতের এই ডানহাতি ব্যাটার বাইশ গজকে আলবিদা (Retirement) জানালেন।
টি-টোয়েন্টি ও ওডিআই ক্রিকেটে জাতীয় দলের একসময় নিয়মিত সদস্য ছিলেন বেদা। কিন্তু শেষ আন্তর্জাতিক ম্যাচটি তিনি পাঁচ বছর আগে খেলেছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপে। আর আইপিএলের শেষ ম্যাচ খেলেছিলেন ২০২৪ সালে গুজরাত জায়ান্টসের জার্সিতে। বহুদিনই তিনি মূল স্রোতের ক্রিকেট থেকে দূরে ছিলেন, তাই হয়তো অবসরের সিদ্ধান্ত তাড়াতাড়ি এল।
শুক্রবার সোশ্যাল মিডিয়ায় অবসরের সিদ্ধান্তের কথা জানান বেদা। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, “ক্রিকেট আমাকে প্রত্যাশার চেয়েও বেশি কিছু দিয়েছে। এটি আমাকে স্বীকৃতি দিয়েছে। এখন আমি খেলা থেকে অবসর নিচ্ছি।
lang="EN-IN">”
কর্নাটকের ছোট্ট একটি শহর থেকে উঠে আসা এই ব্যাটার লিখেছেন, “বড় স্বপ্নের এক ছোট শহরের মেয়ে। কাদুরের শান্ত রাস্তা থেকে শুরু করে গর্বের সঙ্গে ভারতীয় জার্সি পরা... এই খেলা আমাকে সবকিছু দিয়েছে- আনন্দ, বেদনা, উদ্দেশ্য এবং পরিবার। আজ আমি খেলাকে বিদায় জানাচ্ছি, কিন্তু ক্রিকেটকে নয়। আমার পরিবার, সতীর্থ, কোচ, বন্ধুবান্ধব এবং পর্দার আড়ালে থাকা প্রতিটি সমর্থককে ধন্যবাদ। এবং ভক্তরা, তোমাদের ভালোবাসা... দূরে থেকেও তোমরা আমার কাছে, যা তোমরা কল্পনাও করতে পারো না তার চেয়েও বেশি। যে খেলা আমাকে জীবন দিয়েছে তাকে কিছু ফিরিয়ে দিতে প্রস্তুত। আমি আমার হৃদয়ে আগুন নিয়ে প্রতিটি পদক্ষেপে গর্ব নিয়ে খেলেছি। সর্বদা দলের জন্য। সর্বদা ভারতের জন্য।”
বেদার কেরিয়ার:
ভারতের হয়ে ৪৮টি ওয়ানডে এবং ৭৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বেদা। এর মধ্যে তিনি যথাক্রমে ৮২৯ এবং ৮৭৫ রান করেছেন। ওয়ানডেতে তাঁর আটটি অর্ধশতক এবং টি-টোয়েন্টিতে দু’টি অর্ধশতক রয়েছে। তিনি মহিলা প্রিমিয়ার লিগে গুজরাট জায়ান্টসের হয়ে চারটি ম্যাচে ২২ রান করেছিলেন।