Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

Sergio Ramos: এখনও অবসর নেননি, তার আগেই স্পেনের শতাব্দীপ্রাচীন ক্লাব কেনার পথে র‍্যামোস

সবকিছু পরিকল্পনামাফিক এগলে, সেভিয়ার মালিকানা বদল শুধু আর্থিক লেনদেনেই সীমাবদ্ধ থাকবে না। ক্লাবের সমর্থকদের আশা, প্রাক্তন অধিনায়কের হাত ধরে আবার পুরনো গৌরবে ফিরে পাবে সেভিয়া।

Sergio Ramos: এখনও অবসর নেননি, তার আগেই স্পেনের শতাব্দীপ্রাচীন ক্লাব কেনার পথে র‍্যামোস

ছবি: গুগল

রূপক মিশ্র

শেষ আপডেট: 27 January 2026 12:09

দ্য ওয়াল ব্যুরো: ফুটবল থেকে পুরোপুরি বিদায় জানানোর আগেই নতুন ইনিংসের দোরগোড়ায় সার্জিও র‍্যামোস (Sergio Ramos)। মাঠের লড়াই নয়, এবার বোর্ডরুমে। স্পেনের ঐতিহ্যবাহী ক্লাব সেভিয়া (Sevilla) কেনার পথে অনেকটাই এগিয়ে গিয়েছেন বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার।

অবসর নয়, শুরু নতুন অধ্যায়

মেক্সিকোর ক্লাব মন্টেরেই (Monterrey) ছাড়ার পর এখনও আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণা করেননি র‍্যামোস। কিন্তু তার মধ্যেই জানা যাচ্ছে, নিজের কেরিয়ার শুরু করা ক্লাব সেভিয়াকে তিনি এবার মালিকানার ছাতার তলায় আনতে চাইছেন। যুব দল থেকে উঠে এসে যেখান থেকে পেশাদার ফুটবলের যাত্রা শুরু, সেই ক্লাবের অংশীদার হতে উদগ্রীব। প্রাথমিকভাবে সেভিয়ার প্রধান শেয়ারহোল্ডারদের সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন র‍্যামোস, যা ক্লাব কেনার পথে বড় পদক্ষেপ।

প্রায় ৪৫০ মিলিয়ন ইউরোর ডিল

স্পেনের সংবাদমাধ্যমের দাবি, র‍্যামোসের কনসোর্টিয়াম প্রায় ৪৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাবে নীতিগত সম্মতি আদায় করেছে। বর্তমান মালিকপক্ষ, প্রাক্তন সভাপতি হোসে মারিয়া দেল নিডো বেনাভেন্তে (Jose Maria del Nido Benavente) এবং তাঁর সহযোগী পরিবারগুলির প্রাথমিক দাবি ছিল প্রায় ৫০০ মিলিয়ন ইউরো। যদিও শেষ পর্যন্ত দরকষাকষিতে র‍্যামোসের প্রস্তাবই এগিয়ে। আগে যে মার্কিন কনসোর্টিয়াম এই রেসে সামিল ছিল, তারা পিছিয়ে পড়ায় সেভিয়ার প্রাক্তন তারকার জন্য রাস্তা আরও পরিষ্কার হয়েছে।

ফাইভ ইলেভেন ক্যাপিটাল ও সভাপতির বদলের সম্ভাবনা

বড়সড় বিনিয়োগে র‍্যামোস একা নন। তাঁর সঙ্গে রয়েছেন আর্জেন্তিনার ব্যবসায়ী মার্তিন ইনক (Martín Ink), ফাইভ ইলেভেন ক্যাপিটালের (Five Eleven Capital) সিইও। এই সংস্থার সঙ্গে সেভিয়ার বর্তমান স্পোর্টিং ডিরেক্টর আন্তোনিও কর্দোনের (Antonio Cordón) পেশাদার সম্পর্ক বেশ নিবিড়। যদি শেয়ারহোল্ডারদের অনুমোদন চূড়ান্ত হয়, তাহলে বর্তমান সভাপতি হোসে মারিয়া দেল নিডো কারাস্কোর (Jose Maria del Nido Carrasco) পদ ছাড়ার সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে ক্লাবের প্রশাসনিক কাঠামোতেও বড় পরিবর্তন আসতে পারে।

সবকিছু পরিকল্পনামাফিক এগলে, সেভিয়ার মালিকানা বদল শুধু আর্থিক লেনদেনেই সীমাবদ্ধ থাকবে না। ক্লাবের সমর্থকদের আশা, প্রাক্তন অধিনায়কের হাত ধরে আবার পুরনো গৌরবে ফিরে পাবে সেভিয়া। মাঠে নেতৃত্ব দেওয়া র‍্যামোস এবার ক্লাব পরিচালনার ময়দানেও একই রকম প্রভাব ফেলতে পারেন কিনাসেটাই এখন দেখার।


```