Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

খেলা এবার আকাশে! চৌত্রিশের বিশ্বকাপ ‘গগনচুম্বী’ স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা সৌদি আরবের

প্রশ্নও উঠছে। কারণ, কাজ এখনও প্রাথমিক পর্যায়ে। আকাশে ঝুলন্ত স্টেডিয়াম নির্মাণ কতটা বাস্তবসম্মত, তা নিয়েও সন্দেহ রয়েছে বিশেষজ্ঞদের।

খেলা এবার আকাশে! চৌত্রিশের বিশ্বকাপ ‘গগনচুম্বী’ স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা সৌদি আরবের

স্কাই স্টেডিয়াম

রূপক মিশ্র

শেষ আপডেট: 29 October 2025 14:07

দ্য ওয়াল ব্যুরো: মাটির বুকে নয়, খেলা জমবে আকাশে… ভাসমান স্টেডিয়াম! ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2034) আয়োজনকে কেন্দ্র করে নতুন প্রকল্পে তাক লাগাতে চলেছে সৌদি আরব (Saudi Arabia)। ভবিষ্যৎ নগর পরিকল্পনা ‘নিওম প্রজেক্টে’র (Neom Project) অংশ হিসেবে তৈরি হতে চলেছে বিশ্বের প্রথম ‘স্কাই স্টেডিয়াম’ (Sky Stadium)—মরুভূমি থেকে ৩৫০ মিটার উঁচুতে!

হিসেবমতো, এই আকাশছোঁয়া স্টেডিয়ামটির ধারণক্ষমতা প্রায় ৪৬ হাজার দর্শক। নিওমের বহুল প্রচারিত স্থাপত্য প্রকল্প ‘দ্য লাইন’-এর (The Line) ভেতরে আয়না-ঢাকা গগনচুম্বী টাওয়ারের মধ্যে স্থাপন করা হবে এটি। সৌদি কর্তৃপক্ষের দাবি, উচ্চগতির লিফট ও স্বয়ংক্রিয় ‘পডে’র (Autonomous Pods) মাধ্যমে স্টেডিয়ামে পৌঁছানো যাবে কয়েক মিনিটে। পুরো কাঠামো চালিত হবে নবায়নযোগ্য শক্তিতে।

প্রকল্পের কেন্দ্রীয় ধারণা—‘ভবিষ্যতের নগরায়ণ’। এবার তার সঙ্গেই যোগ হচ্ছে খেলাধুলার নতুন প্রতীক। বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে নিজেদের আধুনিকতা ও প্রযুক্তি-দক্ষতার বার্তা ছড়িয়ে দিতে চায় রিয়াধ প্রশাসন। বিশ্লেষকদের মতে, এটি শুধু একটি স্থাপত্য পরিকল্পনা নয়, বরং সৌদি আরবের আন্তর্জাতিক ইমেজ পুনর্গঠনের কৌশল।

তবে পাশাপাশি প্রশ্নও উঠছে। কারণ, কাজ এখনও প্রাথমিক পর্যায়ে। আকাশে ঝুলন্ত স্টেডিয়াম নির্মাণ কতটা বাস্তবসম্মত, তা নিয়েও সন্দেহ রয়েছে বিশেষজ্ঞদের। সমালোচকদের বক্তব্য, এমন ‘ভবিষ্যতধর্মী’ধারণা বাস্তবে পরিণত করা সময়সাপেক্ষ ও ব্যয়সাপেক্ষ—দুই-ই। তা ছাড়া শ্রমিক নিরাপত্তা, দর্শক ব্যবস্থাপনা এবং পরিবেশগত প্রভাব নিয়েও উদ্বেগ বাড়ছে। ‘গগনচুম্বী’ এই উদ্যোগ, অনেকের নজরে, মরুভূমির মধ্যে ‘পিআর এক্সপেরিমেন্ট’! তবু সৌদি কর্তৃপক্ষের আত্মবিশ্বাসে কোনও ঘাটতি নেই। তাদের বক্তব্য, ‘বিশ্বকে তাক লাগানোর মতো স্থাপনা গড়াই আমাদের লক্ষ্য!’


```