Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

সঙ্গীতার গোলে এএফসি ওমেনস চ্যাম্পিয়নস লিগের মূলপর্বে ইস্টবেঙ্গল

এদিন অবশ্য জিততে পারেননি সঙ্গীতা বাসফোর, সৌম্যা গুগুলথরা। ম্যাচের স্কোর লাইন ১-১। তবে, মূল্যবান এক পয়েন্ট পেয়ে মূল পর্বে পা রাখল ইস্টবেঙ্গল। 

সঙ্গীতার গোলে এএফসি ওমেনস চ্যাম্পিয়নস লিগের মূলপর্বে ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গল

সৌম্য বাগচী

শেষ আপডেট: 31 August 2025 20:27

দ্য ওয়াল ব্যুরো: পুরুষ দলের ক্রমাগত ব্যর্থতা দেখতে দেখতে লাল-হলুদ জনতা যখন চরম হতাশ, তখন ইস্টবেঙ্গলের মহিলা ব্রিগেড একের পর এক নজির গড়ে চলেছেন।  দেশের মহিলাদের সেরা লিগ আগেই জেতা হয়ে গিয়েছিল। এবার মহাদেশীয় পর্বেও কামাল দেখাচ্ছে লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবের মহিলা দল।

এএফসি ওমেনস চ্যাম্পিয়নস লিগে (AFC Women's Champions League) ইস্টবেঙ্গল যাত্রা শুরু করেছিল কম্বোডিয়ার নম পেন ক্রাউনকে ১-০ গোলে হারিয়ে। এদিন অ্যান্থনি অ্যান্ড্রুজের ছাত্রীরা নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল হংকংয়ের কিটচি এফসির (East Bengal vs Kitchee FC) বিরুদ্ধে। গ্রুপের অবস্থান বলছিল, এই ম্যাচে ড্র করলেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে উঠে পড়বে মশাল বাহিনী। তবে লাল-হলুদের এদিনের প্রতিপক্ষ ধারে ও ভারে অনেকটাই এগিয়ে ছিল।

এদিন অবশ্য জিততে পারেননি সঙ্গীতা বাসফোর, সৌম্যা গুগুলথরা। ম্যাচের স্কোর লাইন ১-১। তবে, মূল্যবান এক পয়েন্ট পেয়ে মূল পর্বে পা রাখল ইস্টবেঙ্গল।

ভারতের মহিলা দলকে এএফসি চ্যাম্পিয়নস লিগের মূলপর্বে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা ছিল কল্যাণীর সঙ্গীতা বাসফোরের। থাইল্যান্ডের বিরুদ্ধে নির্ণায়ক ম্যাচে তাঁর গোলেই জিতেছিল ভারত। এবার লাল-হলুদ জার্সিতেও কাণ্ডারি হয়ে একই কাজ করলেন। এবার অবশ্য দেশের হয়ে নয়, ক্লাবের হয়ে। তাঁর গোলেই ভারতের দ্বিতীয় ক্লাব হিসাবে এএফসি ওমেনস চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে উঠল পদ্মা পাড়ের ক্লাব। 

কাম্বোডিয়ার ন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সে যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচে কিটচির বিরুদ্ধে ম্যাচের ৯ মিনিটেই এগিয়ে যায় লাল-হলুদ। গত ম্যাচের স্কোরার ফাজিলার তৈরি করে দেওয়া বল থেকে গোল করেন সঙ্গীতা। পালটা লড়াইয়ের চেষ্টা করেছিল হংকংয়ের ক্লাব।  কিন্তু ইস্টবেঙ্গল গোলরক্ষকের অসামান্য দৃঢ়তায় গোল পায়নি তারা। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় মশাল বাহিনী।

দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে গোল করে কিটচিকে সমতায় ফেরান হো মুই মেই। শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লেও যোগ্যতাঅর্জন পর্ব থেকে মূল পর্বে উঠল ইস্টবেঙ্গল। এর আগে ভারত থেকে ওড়িশা এফসি মহিলাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে জায়গা করে নিয়েছিল। 


```