Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ফের চোট, দলীপের শেষ দিন মাঠেই নামলেন না সামি, কেরিয়ার কি শেষের পথে?

ম্যাচের শেষ দিনে বল করা তো দূরে থাক, মাঠেই নামতে পারলেন না। সেই সঙ্গে দলীপ খেলতে গিয়ে চোট পেয়েছেন বাংলার অপর পেসার মুকেশ কুমারও।

ফের চোট, দলীপের শেষ দিন মাঠেই নামলেন না সামি, কেরিয়ার কি শেষের পথে?

মহম্মদ সামি

সৌম্য বাগচী

শেষ আপডেট: 31 August 2025 19:47

দ্য ওয়াল ব্যুরো: প্রাক্তন পত্নী হাসিন জাহানকে নিয়ে এমনিতেই সমস্যায় রয়েছেন ভারতীয় পেসার মহম্মদ সামি (Mohammed Shami)। হাসিন একের পর এক অভিযোগ করেই চলেছেন। সামি অবশ্য বলেছেন, তিনি অতীতকে মনে রাখতে চান না। তবে সমস্যা কিন্তু কাটছেই না বাংলার এই পেসারের। বিশেষত চোট (Duleep Trophy) নিয়ে জেরবার মহম্মদ সামি।

জাতীয় দলের জার্সিতে তাঁকে শেষ বার দেখা গিয়েছিল চ্যাম্পিয়নস ট্রফিতে। এরপর আইপিএল খেললেও, ছন্দ খুঁজে পাননি। জায়গা হয়নি ইংল্যান্ডগামী ভারতীয় দলেও। বিসিসিআই তখন জানিয়েছিল এই তারকা পেসার চোট মুক্ত নন। এরপর ঘরোয়া ক্রিকেটে মনোনিবেশ করে জাতীয় দলে ফিরতে চেয়েছিলেন সামি। কিন্তু সেখানেও ক্রিকেট দেবতার আশীর্বাদ পেলেন না।

জাতীয় দলের প্রত্যাবর্তন মঞ্চ হিসাবে বেছে নিয়েছিলেন দলীপ ট্রফিকে (Duleep Trophy)। পূর্বাঞ্চেলর হয়ে নেমেছিলেন উত্তরাঞ্চলের বিরুদ্ধে। প্রথম ইনিংসে বল হাতে একদমই দাগ কাটতে পারেননি বাংলার এই পেসার। ১০০ রান দিয়ে নিয়েছিলেন মাত্র একটি উইকেট। আর ম্যাচের শেষ দিনে বল করা তো দূরে থাক, মাঠেই নামতে পারলেন না। সেই সঙ্গে দলীপ খেলতে গিয়ে চোট পেয়েছেন বাংলার অপর পেসার মুকেশ কুমারও।

জানা গিয়েছে, পায়ে চোট লেগেছে মহম্মদ শামির। আর মুকেশ কুমার ভুগছেন থাইয়ের সমস্যায়। পূর্বাঞ্চল অবশ্য উত্তরাঞ্চেলর বিরুদ্ধে ব্যাট ও বল, দুই ক্ষেত্রেই ব্যর্থ হয়ে এবারের মতো দলীপ ট্রফি থেকে বিদায় নিয়েছে।

প্রথম ইনিংসে উত্তরাঞ্চল তুলেছিল ৪০৫ রান। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় পূর্বাঞ্চল। তাদের প্রথম ইনিংস শেষ হয় ২৩০ রানে। রিয়ান পরাগ করেন সর্বোচ্চ ৩৯ রান। উত্তরাঞ্চলের হয়ে পরপর চার বলে চারটি উইকেট নিয়ে নজির গড়েন জম্মু ও কাশ্মীরের পেসার আকিব নবি। 

দ্বিতীয় ইনিংসেও কোনও উইকেট পাননি সামি। আয়ুষ বাদোনির দ্বিশতক ও যশ ঢুল এবং অঙ্কিত কুমারের সেঞ্চুরিতে ভর করে উত্তরাঞ্চল দ্বিতীয় ইনিংসে করে চার উইকেট হারিয়ে ৬৫৯ রান। ম্যাচ ড্র হলেও প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে দলীপের শেষ চারে পা রাখে উত্তরাঞ্চল। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ দক্ষিণাঞ্চল।


```