Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

সৌদির যুবরাজের সঙ্গে ট্রাম্পের ডিনার টেবিলে রোনাল্ডো, এলেন মাস্কও! মেনুতে কী কী সার্ভ হল?

আর সবকিছু ছাপিয়ে সাধারণের চর্চায় সেই টেবিলের গল্প! আলোচনায় মেনু কার্ড। তার সঙ্গে অবশ্যই অতিথিদের রুচি আর হোয়াইট হাউসের ট্রেডমার্ক আভিজাত্য।

সৌদির যুবরাজের সঙ্গে ট্রাম্পের ডিনার টেবিলে রোনাল্ডো, এলেন মাস্কও! মেনুতে কী কী সার্ভ হল?

ছবি: রোনাল্ডো

রূপক মিশ্র

শেষ আপডেট: 19 November 2025 11:49

দ্য ওয়াল ব্যুরো: হোয়াইট হাউসে বিরল সন্ধ্যা। এক টেবিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump), সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমন (Mohammed bin Salman), ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo), টেসলার এলন মাস্ক (Elon Musk)-সহ বিশ্বের একাধিক শীর্ষ কর্তা। মঙ্গলবারের এই ব্ল্যাক-টাই ডিনারের অন্যতম আকর্ষণ যেমন অতিথিরা, তেমনই নজর কেড়েছে মেনু কার্ড। কী,কী সার্ভ করা হল? অনুষ্ঠানের পাট চুকিয়ে যেতে এবার তা-ই সামনে এল।

পরিবেশনের শুরুটা হয়েছিল ধোঁয়া-ওঠা ‘হানিনাট স্কোয়্যাশ স্যুপ’দিয়ে—ক্র্যানবেরি রেলিশ, স্পাইসড হ্যাজেলনাট আর ব্রাউন-বাটার ক্রিমে ভরপুর এই স্যুপে উষ্ণ অভ্যর্থনা আর আভিজাত্যের ছাপ স্পষ্ট!

মূল পদে পরিবেশন করা হয় পেস্তাবাদাম-ক্রাস্টেড র‍্যাক অফ ল্যাম্ব। তার সঙ্গে মিষ্টি আলুর পুরে, ব্রকোলি রাবে আর টক-মিষ্টি পোমেগ্রানেট–লেমন জুস। অতিথিদের প্লেটে সাজানো এই ডিশই সন্ধ্যার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ডেজার্টে ছিল কুভার্চার চকলেট মুস পেয়ার আর ভ্যানিলা আইসক্রিম—যা রাজকীয় ভোজের পূর্ণতা এনে দেয়।

পদের পাশাপাশি অতিথি তালিকাও নজরকাড়া। প্রেসিডেন্ট ট্রাম্পের পাশে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। রোনাল্ডো এসেছিলেন স্ত্রী জর্জিনা রদ্রিগেজকে সঙ্গে নিয়ে। দেখা যায় গলফ তারকা ব্রাইসন ডি-শ্যাম্বো, অ্যাপল সিইও টিম কুক, এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং, টেসলা কর্তা এলন মাস্ক-সহ মার্কিন প্রশাসনের শীর্ষ পদাধিকারী এবং সৌদি প্রতিনিধির অনেককেই।

ডিনারের আগে বক্তব্য রাখতে গিয়ে রোনাল্ডোকে বিশেষভাবে পরিচয় করিয়ে দেন ট্রাম্প। জানান, তাঁর ছেলে ব্যারন পর্তুগিজ তারকার বড় ভক্ত এবং তাঁর সঙ্গে দেখা হওয়ার পর নাকি ছেলের চোখে বাবার ‘কদর’ অনেকটাই বেড়েছে! রোনাল্ডো ২০২২ সাল থেকে সৌদি ক্লাব আল-নাসরের ‘মুখ’, বর্তমানে বছরে প্রায় ২০০ মিলিয়ন ডলারের চুক্তিতে খেলছেন।

গতকাল ছিল সিআরসেভেনের বিরল আমেরিকা সফর। ২০১৪ সালের পর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পা রাখেননি। আগামী বছর রেকর্ড ছয় নম্বর বিশ্বকাপে খেলতে নামবেন। যদিও সাম্প্রতিক লাল কার্ডের কারণে পর্তুগালের প্রথম ম্যাচে তাঁকে নিষিদ্ধ করা হতে পারে।

পাশাপাশি ডিনারে নজর কাড়েন এলন মাস্কও। বছরের শুরুতে ট্রাম্পের সঙ্গে তাঁর তিক্ত সংঘাত নিয়ে শোরগোল ওঠে, কিন্তু মঙ্গলবারের উপস্থিতি দুই পক্ষের মধ্যে নতুন করে সম্পর্ক মেরামতির ইঙ্গিত দিচ্ছে। মাস্ক ট্রাম্প প্রশাসনের গোড়ার দিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলালেও পরে অর্থনীতি ও নীতিগত মন্তব্যে দুজনের সম্পর্ক তিক্ত হয়ে ওঠে।

সৌদি যুবরাজের কাছেও এই সফর গুরুত্বপূর্ণ। ২০১৮ সালের জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর আন্তর্জাতিক অঙ্গনে যে দূরত্ব তৈরি হয়, তার পরে হোয়াইট হাউসের ডিনার আমন্ত্রণ কূটনৈতিক অঙ্গনে তাঁকে অক্সিজেন জোগাবে।

সব মিলিয়ে—রাষ্ট্রনীতি, কূটনীতি, খেলাধুলা আর প্রযুক্তি—সবাই এক টেবিলে। কিন্তু আর সবকিছু ছাপিয়ে সাধারণের চর্চায় সেই টেবিলের গল্প! আলোচনায় মেনু কার্ড। তার সঙ্গে অবশ্যই অতিথিদের রুচি আর হোয়াইট হাউসের ট্রেডমার্ক আভিজাত্য।


```