Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সুস্থ হয়ে উঠছেন রবার্তো কার্লোস, ‘হার্ট অ্যাটাক হয়নি!’ স্পষ্ট বার্তা ব্রাজিলীয় কিংবদন্তির

হার্ট অ্যাটাক নয়, বরং পরিকল্পিত চিকিৎসা—এই ব্যাখ্যার পর আপাতত স্বস্তিতে ভক্তরা। নিজেই জানিয়েছেন, খুব শিগগিরই ব্যক্তিগত ও পেশাগত কাজে ফিরবেন তিনি।

সুস্থ হয়ে উঠছেন রবার্তো কার্লোস, ‘হার্ট অ্যাটাক হয়নি!’ স্পষ্ট বার্তা ব্রাজিলীয় কিংবদন্তির

রবার্তো কার্লোস

রূপক মিশ্র

শেষ আপডেট: 1 January 2026 15:40

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় জল্পনার অবসান টানলেন ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস (Roberto Carlos)। হার্টজনিত একটি সার্জারির পর তিনি যে দ্রুত সুস্থ হয়ে উঠছেন, নিজেই জানালেন প্রাক্তন রিয়াল মাদ্রিদ তারকা। একই সঙ্গে স্পষ্ট করে দিলেনতাঁর হার্ট অ্যাটাক হয়নি।

কী হয়েছিল কার্লোসের?

৫২ বছর বয়সি প্রাক্তন ব্রাজিলীয় ডিফেন্ডার নিজের সোশ্যাল মিডিয়ায় হাসপাতালের বিছানায় হাসিমুখে একটি ছবি পোস্ট করে জানান, তিনি ‘ভাল আছেন এবং দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে মুখিয়ে!’ গুজব ছড়িয়েছিল, কার্লোসের (Roberto Carlos) নাকি হার্ট অ্যাটাকে হয়েছে। কিন্তু সেই খবর নস্যাৎ করে লেখেন, ‘আমার কোনও ভাবেই হার্ট অ্যাটাক হয়নি। ভালভাবে রিকভার করছি।

হাসপাতাল কী বলছে?

সাও পাওলোর হাসপাতাল ভিলা নোভা স্টার (Hospital Vila Nova Star) বিবৃতিতে জানিয়েছে, সোমবার কার্লোসের হার্টে একটি ব্লকেজ ধরা পড়ে। এরপরই চিকিৎসকদের পরামর্শে করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টি (coronary angioplasty) চলে। এটি মিনিমালি ইনভেসিভ প্রক্রিয়া, যার মাধ্যমে সংকুচিত বা বন্ধ হয়ে যাওয়া হৃদধমনি প্রসারিত করা হয়। হাসপাতালের তরফে জানানো হয়েছে, অস্ত্রোপচার সফল এবং কার্লোসের অবস্থা স্থিতিশীল।

গুজব নিয়ে কী বললেন কার্লোস?

ব্রাজিলীয় কিংবদন্তি নিজেই পরিষ্কার সুরে বলেন, ‘এটা কোনও জরুরি পরিস্থিতি ছিল না। চিকিৎসকদের সঙ্গে আগেভাগে পরিকল্পনা করে যা করার করা হয়েছে। সব কিছু ঠিকঠাক!’ সোশ্যাল মিডিয়ায় যে আতঙ্ক ছড়িয়েছিল, তার কোনও ভিত্তি নেইএই বার্তাই দিতে চেয়েছেন তিনি।

মাঠের বাইরেও জমকালো অধ্যায়

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুলব্যাক হিসেবে পরিচিত রবার্তো কার্লোস (Roberto Carlos) ব্রাজিলের হয়ে ১২৫টি ম্যাচ খেলেছেন। ২০০২ বিশ্বকাপজয়ী এই তারকা ১৯৯৮ বিশ্বকাপে রানার্স-আপ দলে জায়গা করে নেন। ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের (Real Madrid) জার্সিতে ১৯৯৬ থেকে ২০০৭এক দশকেরও বেশি সময় কাটিয়েছেন তিনি। জিতেছেন তিনটি চ্যাম্পিয়ন্স লিগ (১৯৯৮, ২০০০, ২০০২) ও চারটি লা লিগা শিরোপা। ইউরোপ ছাড়াও ভারতীয় ফুটবলপ্রেমীদের কাছেও পরিচিত মুখ কার্লোস। ২০১৫ মরশুমে দিল্লি ডায়নামোসের (Delhi Dynamos) প্লেয়ার-ম্যানেজার হিসেবে কাজ করেছেন তিনি।

আপাতত স্বস্তি

হার্ট অ্যাটাক নয়, বরং পরিকল্পিত চিকিৎসাএই ব্যাখ্যার পর আপাতত স্বস্তিতে ভক্তরা। নিজেই জানিয়েছেন, খুব শিগগিরই ব্যক্তিগত ও পেশাগত কাজে ফিরবেন তিনি। মাঠে কার্লোসের বাঁ-পায়ের সেই বোমারু ফ্রি-কিকের স্মৃতি যেমন চিরঅমলিন, তেমনই মাঠের বাইরেও লড়াইটা যে জিতছেন, সেটাই আপাতত সবচেয়ে বড় খবর।


```