Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শেষ মুহূর্তে নাটকীয় প্রত্যাবর্তন, টটেনহ্যামকে পেনাল্টিতে হারিয়ে সুপার কাপ জিতল পিএসজি

টটেনহ্যামের কোচ টমাস ফ্রাঙ্কের কাছে গতকালের ম্যাচ ছিল দলের দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ। অফ-সিজনে বরখাস্ত হওয়া আঁজে পস্তেকগ্লুকে সরিয়ে আপাতত গদিতে ব্রিটিশ ম্যানেজার।

শেষ মুহূর্তে নাটকীয় প্রত্যাবর্তন, টটেনহ্যামকে পেনাল্টিতে হারিয়ে সুপার কাপ জিতল পিএসজি

পিএসজি

রূপক মিশ্র

শেষ আপডেট: 14 August 2025 10:43

দ্য ওয়াল ব্যুরো: দুই গোলে এগিয়েও জয় হাতছাড়া। শেষ মুহূর্তের দুই গোলে টটেনহ্যামকে (Tottenham Hotspur) পেনাল্টি শুট আউটে নিয়ে গেল প্যারিস সাঁ-জরম (PSG)। তারপর সেখানেই ৪-৩ ব্যবধানে জিতে উয়েফা সুপার (UEFA Super Cup) কাপে নিজেদের নাম লিখল ফরাসি চ্যাম্পিয়নরা (PSG beat Tottenham)। এ নিয়ে চলতি বছরে পঞ্চম ট্রফি ক্যাবিনেটে তুলল পিএসজি।

ইতালির স্তাদিও ফ্রিউলি ময়দানে ম্যাচের প্রথম ঘণ্টা পর্যন্ত পুরো নিয়ন্ত্রণে ছিল ইউরোপা লিগজয়ী টটেনহ্যাম। নয়া ম্যানেজার টমাস ফ্র্যাঙ্কের অধীনে প্রি-সিজন ফ্রেন্ডলিগুলিতে ভাল খেলেছেন রিচার্লিসনরা। ফলে দলের আত্মবিশ্বাস ছিল তুঙ্গে।  প্রধমার্ধে একাধিক হাফ চান্স এলেও গোলের দরজা চটজলদি খোলেনি।

৩৯ মিনিটে মিকি ফান দে ফেন গোল করে লন্ডনের ক্লাবকে এগিয়ে দেন। জোয়া পালিনহার শট পিএসজি-র নতুন গোলরক্ষক লুকাস শেভালিয়ের হাতে ধাক্কা লেগে বারে ঠোক্কর খায়। রিবাউন্ডে দ্রুত রিঅ্যাকশন দেখিয়ে বল জালে ঠেলে দেন ডাচ ডিফেন্ডার।

প্রথম গোল শেভালিয়ের দুর্ভাগ্য হলেও ৪৮ মিনিটে দ্বিতীয় গোলটি তাঁরই ভুলে। নয়া অধিনায়ক ক্রিশ্চিয়ান রোমেরোর হেড তিনি হাত লাগিয়েও ঠেকাতে পারেননি।

২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে টটেনহ্যাম খোলসে ঢুকে পড়ে। আর ঠিক সেই সুযোগটাই কাজে লাগায় লুই এনরিকের টিম। ৮৫ মিনিটে বদলি লি কাং-ইন বক্সের বাইরে থেকে নিচু শটে জাল খুঁজে পান। এরপর সংযুক্ত সময়ের চতুর্থ মিনিটে ওসমান দেম্বেলের ডান দিকের ক্রস থেকে দুর্দান্ত হেডে গোল করেন আরেক বদলি গনসালো রামোস। ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

আর সেখানেই ঘনিয়ে ওঠে চূড়ান্ত অঙ্কের নাটক। শুট আউটের প্রথম শট ভিটিনিয়া মিস করলেও পিএসজি টানা চারটি শটে গোল দেয়। টটেনহ্যামের হয়ে ফান দে ফেন ও মাথিস টেল ব্যর্থ হন। শেষ শটটি সফলভাবে নেটের ভেতর পাঠান নুনো মেন্ডেস।

ম্যাচ শেষে দৃশ্যতই উচ্ছ্বসিত পিএসজি অধিনায়ক মারকিনিয়োস। বলেন, ‘আমি গর্বিত। খুব বেশি প্রস্তুতি নেওয়ার সময় আমাদের হাতে ছিল না। কিন্তু ফুটবলে কেবল শারীরিক কসরত নয়, মানসিক প্রস্তুতিও সমান জরুরি। সঠিক জায়গায় থাকা, সঠিক কৌশল নেওয়া দরকার। ২-০ এগিয়ে ওরা অনেক রক্ষণাত্মক হয়ে গিয়েছিল। পিএসজি-কে জায়গা ছেড়ে ডেকে আনা সবসময় বিপজ্জনক!’

টটেনহ্যামের কোচ টমাস ফ্রাঙ্কের কাছে গতকালের ম্যাচ ছিল দলের দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ। অফ-সিজনে বরখাস্ত হওয়া আঁজে পস্তেকগ্লুকে সরিয়ে আপাতত গদিতে ব্রিটিশ ম্যানেজার। গত মে মাসে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগ জিতে নেয় টটেনহ্যাম। কাটে ১৭ বছরের ট্রফির খরা। নাটকীয় পরাজয় অখুশি হলেও ফ্রাঙ্ক আগামী সিজন নিয়ে আশাবাদী। তাঁর কথায়, ‘আমরা বিশ্বের অন্যতম সেরা দলের বিরুদ্ধে খুব ভালো খেলেছি—সম্ভবত এই মুহূর্তে ওরাই (পিএসজি) শ্রেষ্ঠ। প্রায় ৮০ মিনিট ওদের নিয়ন্ত্রণে রেখেছিলাম। কিন্তু ২-১ হওয়ার পর মোড় ঘুরে যায়। তবুও দলের জন্য, খেলোয়াড়দের জন্য, ক্লাবের জন্য, সমর্থকদের জন্য আমি গর্বিত। অনেক কিছুই ইতিবাচক। পেনাল্টি শুট আউট ভাগ্যের খেলা!’

প্রসঙ্গত, সুপার কাপ প্রতি মরশুমের শুরুতে আয়োজিত হয়। মুখোমুখি দুই পক্ষ। একদিকে চ্যাম্পিয়নস লিগ বিজয়ী ক্লাব। অন্যদিকে ইউরোপা লিগের চ্যাম্পিয়ন। এবারের আসরে পিএসজি-র সামনে ছিল টটেনহ্যাম। সিজনের প্রস্তুতিতে লন্ডনের দল অনেকটাই এগিয়ে, অন্যদিকে পিএসজি-র খেলোয়াড়রা জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত ক্লাব বিশ্বকাপে খেলায় শারীরিক প্রস্তুতিতে খানিক পিছিয়ে থাকলেও ময়দানে তার কোনও ছাপ দেখা যায়নি।

গত মরশুমে চ্যাম্পিয়নস লিগ, লিগ ১ ও কুপ দে ফ্রঁস জিতে ঘরোয়া ট্রেবল পকেটে পুরেছে পিএসজি। জানুয়ারিতে জিতেছে ট্রফি দে শঁপিয়ঁ। শুধু জুলাইয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির কাছে হারতে হয়েছে। এবার সুপার কাপ হাতে তুলে সংগ্রহে আরও একটি ট্রফি যোগ করল লুই এনরিকের দল।


```