Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Zinedine Zidane: বিশ্বকাপের পরেই শেষ দেশঁর জমানা, ফ্রান্সের কোচ হতে চলেছেন জিদান!

হারের জ্বালা বুকে নিয়েই মাঠে নামবে ফ্রান্স। জিদান অপেক্ষায়। দেশঁর শেষটা যদি ট্রফি দিয়ে হয়, নতুন অধ্যায়ের শুরুটাও হবে উজ্জ্বল।

Zinedine Zidane: বিশ্বকাপের পরেই শেষ দেশঁর জমানা, ফ্রান্সের কোচ হতে চলেছেন জিদান!

জিনেদিন জিদান

রূপক মিশ্র

শেষ আপডেট: 24 March 2026 18:06

দ্য ওয়াল ব্যুরো: ফ্রান্সের ফুটবলে নতুন অধ্যায় শুরু হতে চলেছে। বিশ্বকাপ শেষ হলেই জাতীয় দলের কোচের দায়িত্ব তুলে নেবেন জিনেদিন জিদান (Zinedine Zidane)। ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, ফরাসি ফুটবল ফেডারেশনের (FFF) সঙ্গে মৌখিক চুক্তি ইতিমধ্যে সেরে ফেলেছেন ‘জিজু’। ফ্রান্সের ফুটবল ইতিহাসে এই নামটা এখনও কত বড়, সেটা আলাদা করে বলার দরকার নেই।

দেশঁর প্রস্থান, জিদানের প্রবেশ

দিদিয়ের দেশঁ (Didier Deschamps) ১৪ বছর ধরে ফ্রান্সের কোচ। কিন্তু আসন্ন বিশ্বকাপের পরেই তাঁর জমানার ইতি। ফরাসি ফুটবল ফেডারেশনের প্রধান ফিলিপ দিয়ালো (Philippe Diallo) ফরাসি সংবাদপত্র লো ফিগারোকে বলেছেন, ‘আমি জানি পরবর্তী কোচ কে!’ সাফ সাফ নাম নেননি কারও। কিন্তু ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, সিদ্ধান্ত চূড়ান্ত। ফরাসি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নতুন কোচ জিদান। ফেডারেশন যা বলতে পারছে না, মিডিয়া সেটাই ফাঁস করে দিয়েছে!

কিংবদন্তি খেলোয়াড়, এখন কোচের ভূমিকায়

জিনেদিন জিদান খেলোয়াড় হিসেবে ১৯৯৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জিতিয়েছিলেন। সেই বছরই হাতে আসে ব্যালন ডি’অর (Ballon d'Or)। পেয়েছেন তিনবার ফিফা বিশ্বসেরা খেলোয়াড়ের পুরস্কারও১৯৯৮, ২০০০ ও ২০০৩ সালে। জাতীয় বাহিনীকে ২০০৬ বিশ্বকাপ ফাইনালেও তুলেছিলেন। কিন্তু সেটা স্মরণীয় অন্য কারণে। ইতালির মার্কো মাতেরাজ্জিকে (Marco Materazzi) বুকে ঢুঁসো মেরে লাল কার্ড দেখেন। ফ্রান্স সেই ফাইনাল হেরেছিল।

এরপর অবতীর্ণ হন কোচের পোশাকে। দায়িত্ব তুলে নেন নিজের পুরনো ক্লাব রিয়াল মাদ্রিদের (Real Madrid)। ২০১৬-১৮ ও ২০১৯-২১ সিজন—দুই লপ্তে তিনবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। এবার চ্যালেঞ্জ হতে চলেছে আন্তর্জাতিক ফুটবল। ফ্রান্স ফুটবলে এই মুহূর্তে প্রতিভার কমতি নেই। জিদান তাঁদের আরও সামনের সারিতে নিয়ে যেতে পারেন কিনা—সেটাই দেখার।

বিশ্বকাপে ফ্রান্সের লক্ষ্য

আমেরিকা, মেক্সিকো ও কানাডায় (FIFA World Cup 2026) বসছে ছাব্বিশের বিশ্বকাপ। ফ্রান্স চাইছে দেশঁকে বিদায় দিতে, শিরোপা জিতিয়ে। ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে ফরাসিদের আর্জন্তিনার কাছে হার মানতে হয়। কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) হ্যাটট্রিকেও লাভের লাভ হয়নি। লিওনেল মেসির (Lionel Messi) দল পেনাল্টিতে খেতাব জিতেছিল।

সেই হারের জ্বালা বুকে নিয়েই মাঠে নামবে ফ্রান্স। জিদান অপেক্ষায়। দেশঁর শেষটা যদি ট্রফি দিয়ে হয়, নতুন অধ্যায়ের শুরুটাও হবে উজ্জ্বল।


```