Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

দলের চেয়ে কেউ বড় নয়! বয়কট-বিক্ষুব্ধ রোনাল্ডোকে কড়া হুঁশিয়ারি দিল সৌদি লিগ কর্তৃপক্ষ

বিবিসি স্পোর্টকে দেওয়া বিবৃতিতে সৌদি প্রো লিগের মুখপাত্র কার্যত লক্ষণরেখা টেনে দিলেন। তাঁর বক্তব্য, ‘লিগের কাঠামো খুব পরিষ্কার। প্রতিটি ক্লাব স্বাধীনভাবে চলে। বোর্ড, এক্সিকিউটিভ আর ফুটবল সংক্রান্ত সিদ্ধান্ত—সবই দলের নিজস্ব। আর এই এক আর্থিক নিয়ম সবার জন্য প্রযোজ্য।’

দলের চেয়ে কেউ বড় নয়! বয়কট-বিক্ষুব্ধ রোনাল্ডোকে কড়া হুঁশিয়ারি দিল সৌদি লিগ কর্তৃপক্ষ

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

রূপক মিশ্র

শেষ আপডেট: 6 February 2026 12:04

দ্য ওয়াল ব্যুরো: সৌদি ফুটবলে অস্বস্তি, চাপা ক্ষোভ আর কড়া বার্তা—সব একসঙ্গে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে (Cristiano Ronaldo) ঘিরে ওঠা সাম্প্রতিক বিতর্কে স্পষ্ট অবস্থান নিল সৌদি প্রো লিগ (Saudi Pro League) কর্তৃপক্ষ। বার্তা একেবারে সোজাসাপটা—‘দল আর লিগের সিদ্ধান্ত কোনও ব্যক্তির খেয়ালে চলবে না। নাম যত বড়ই হোক, সীমার ঊর্ধ্বে কেউ নয়।’

কেন হঠাৎ এই সতর্কবার্তা?

সব কিছুর সূত্রপাত আল নাসেরের (Al-Nassr) স্কোয়াড ঘোষণায়। সোমবার আল রিয়াধের (Al-Riyadh) বিরুদ্ধে লিগ ম্যাচে রোনাল্ডোর নাম রাখা হয়নি। পর্তুগালের সংবাদমাধ্যমে দ্রুত খবর ছড়ায়—ক্লাবের পরিচালন কাঠামো নিয়ে অসন্তুষ্ট পর্তুগিজ তারকা নাকি খেলতেই চাননি। অভিযোগের কেন্দ্রে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (Public Investment Fund) বা পিআইএফ।

এই গোঁসার আড়ালে আরও একটা বড় কারণ রয়েছে বলে মনে করছেন কেউ কেউ। রোনাল্ডোর প্রাক্তন রিয়াল মাদ্রিদ সতীর্থ করিম বেঞ্জিমা (Karim Benzema) সম্প্রতি আল হিলালে (Al-Hilal) যোগ দিয়েছেন। শুধু যোগ নয়—অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক হাঁকিয়েছেন তিনি। লিগের শীর্ষে থাকা আল হিলালের এই শক্তিবৃদ্ধি নাকি রোনাল্ডোর অস্বস্তি ও ক্ষোভ দুই-ই বাড়িয়েছে। উল্লেখযোগ্যভাবে, আল নাসর ও আল হিলাল—উভয় ক্লাবই পিআইএফ–নিয়ন্ত্রিত।

সৌদি লিগ কী বলল?

বিবিসি স্পোর্টকে দেওয়া বিবৃতিতে সৌদি প্রো লিগের মুখপাত্র কার্যত লক্ষণরেখা টেনে দিলেন। তাঁর বক্তব্য, ‘লিগের কাঠামো খুব পরিষ্কার। প্রতিটি ক্লাব স্বাধীনভাবে চলে। বোর্ড, এক্সিকিউটিভ আর ফুটবল সংক্রান্ত সিদ্ধান্ত—সবই দলের নিজস্ব। আর এই এক আর্থিক নিয়ম সবার জন্য প্রযোজ্য।’

রোনাল্ডোর গুরুত্ব অস্বীকার করা হয়নি। বলা হয়েছে, আল নাসেরে যোগ দেওয়ার পর থেকে তিনি ক্লাবের উচ্চাকাঙ্ক্ষা আর মানোন্নয়নে বড় ভূমিকা রেখেছেন। ‘জেতার খিদে তাঁর জন্মপ্রদত্ত। কিন্তু কোনও ব্যক্তিই—নাম যত বড়ই হোক—নিজের ক্লাবের বাইরে সিদ্ধান্ত নির্ধারণ করতে পারে না।’ সাম্প্রতিক ট্রান্সফারগুলোকেই উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে—একটি ক্লাব একরকম শক্তিশালী হয়েছে, অন্যটি ভিন্ন পথে হেঁটেছে। দুটোই স্বতন্ত্র দলীয় সিদ্ধান্ত।

রোনাল্ডোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন

২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড (Manchester United) ছাড়ার পর আল নাসেরে যোগ দেন রোনাল্ডো। ইতিহাসের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার হন। কিন্তু সাফল্যের খাতায় বড় বড় করে লেখা মাত্র একটি ট্রফি—আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ। চলতি বছরে নয়া চুক্তি করলেও, তার আগে আল হিলালে লোনে যাওয়ার জল্পনাও কম ছড়ায়নি। যারা এই মুহূর্তে লিগে অপরাজিত, ২০ ম্যাচে ৫০ পয়েন্ট। আল নাসের চার পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে, যদিও একটি ম্যাচ হাতে রয়েছে। সৌদি লিগের বক্তব্য অনুযায়ী, এই প্রতিযোগিতামূলক ভারসাম্যই প্রমাণ করে—সিস্টেম কাজ করছে।

সব মিলিয়ে ইঙ্গিত পরিষ্কার। সৌদি ফুটবল তারকা-নির্ভর হলেও, নীতিনির্ধারণে কোনও ‘সুপারস্টার ভেটো’ নেই। এখন দেখার, আজ, শুক্রবার আল ইত্তিহাদের (Al-Ittihad) বিরুদ্ধে রোনাল্ডো মাঠে নামেন কি না!


```