Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কল্যাণীর রঙ লাল-হলুদ, সিএফএল ডার্বি জিতল ইস্টবেঙ্গল

দু’গোলে পিছিয়ে থেকেও ম্যাচে ফিরে এসেছিল মোহনবাগান। কিন্তু শেষ রক্ষা হয়নি। 

কল্যাণীর রঙ লাল-হলুদ, সিএফএল ডার্বি জিতল ইস্টবেঙ্গল

ফাইল ছবি

সৌম্য বাগচী

শেষ আপডেট: 26 July 2025 20:01

ইস্টবেঙ্গল ৩ - ২ মোহনবাগান

দ্য ওয়াল ব্যুরো: ডার্বি (Kolkata Metro) নিয়ে কোনও প্রেডিকশন খাটে না। যে দলকে ফেভারিট মনে হয়, বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় তারাই হেরে গিয়েছে। এদিনও তেমনটাই ঘটল। পিছিয়ে থাকা ইস্টবেঙ্গল (East Bengal) সিএফএল ডার্বিতে (CFL Derby) হারিয়ে দিল মোহনবাগানকে (Mohunbagan)।

কলকাতা লিগকে ময়দানের দুই প্রধানই দেখছে ফুটবলার তুলে আনার মঞ্চ হিসাবে। তবে কল্যাণীতে অনুষ্ঠিত ডার্বিতে দুই দলই নামালেন তাঁদের সিনিয়র দলের বেশ কিছু ফুটবলারকে। তার ফলও পাওয়া গেল এদিনের ম্যাচে। দুই দলই একে অপরকে ক্রমাগত চ্যালেঞ্জ জানিয়ে গেল। কিন্তু ৩-২ গোলে জিতে শেষ হাসি হাসল বিনো জর্জের ছাত্ররা।

এদিন ম্যাচ শুরুর ৯ মিনিটেই জেসন টিকের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। প্রথমার্ধের সংযুক্তি সময়ে (৪৫+৭) মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সায়ন বন্দ্যোপাধ্যায়। দুই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় মশাল ব্রিগেড।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে মোহনবাগান। অবশেষে লিওয়ান কাস্তানার গোলে ৫৫ মিনিটে ব্যবধান কমায় মেরিনার্স।

৬৭ মিনিটে গোল করে বাগানকে সমতায় ফেরান কিয়ান নাসিরি। মোহনবাগান জার্সিতে নিজের অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করে ইস্টবেঙ্গলকে হারিয়েছিলেন জামশেদ নাসিরির পুত্র। এদিন গোল পেলেও দলের হার বাঁচাতে পারলেন না।

কিয়ানের গোলের দু'মিনিট পরই ডেভিডের গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। এরপর কোনও পক্ষই আর গোল করতে পারেনি। লাল-হলুদ সমর্থকদের গর্জনে কল্যাণী তখন কাঁপছে।


```